উত্তর : মৃত্যুর পূর্বে কাফনের কাপড় কিনে রাখায় শারঈ কোন বাধা নেই। আবু সাঈদ খুদরী (রাঃ) হ’তে বর্ণিত, যখন তার মৃত্যু উপস্থিত হ’ল তখন তিনি নতুন কাপড় আনালেন এবং পরিধান করে বললেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘মৃত ব্যক্তিকে ক্বিয়ামতের দিন সেই কাপড়ে উঠানো হবে, যে কাপড়ে সে মৃত্যুবরণ করবে’ (আবুদাঊদ, সনদ ছহীহ, মিশকাত হা/১৬৪০, ‘মৃতের গোসল ও কাফন দান’ অনুচ্ছেদ)। একদা রাসূল একটি চাদর উপঢৌকন পেয়ে তা পরিধান করলেন। তখন এক ব্যক্তি বলল, চাদরটা কি চমৎকার! আমাকে এটা পরতে দিন। তখন রাসূল (ছাঃ) তাকে তা দিয়ে দিলেন। লোকেরা বলতে লাগল যে, তুমি এটা ঠিক করোনি। তখন লোকটি বলল, আল্লাহর কসম! আমি এটা পরার জন্য চাইনি; বরং আমি আমার কাফন বানানোর জন্য চেয়ে নিয়েছি। সাহল (রাঃ) বলেন, যেদিন লোকটি মারা গেল সেদিন সেটিই তার কাফন হল (আহমাদ হা/২২৮৭৬; ইবনু মাজাহ হা/৩৫৫৫)।






প্রশ্ন (৩৩/৩৫৩) : বৃক্ষরোপণ করা নেকীর কাজ এবং ছাদাক্বায়ে জারিয়া। এক্ষণে কেউ যদি গাছ কাটাকে পেশা হিসাবে গ্রহণ করে, তবে সে কি গুনাহগার হবে? - -কামরুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (২৭/৩০৭) : মিসওয়াকের নির্ধারিত কোন আকৃতি আছে কি? খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করা কি সুন্নাত?
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈক আলেম বলেন, ওযূর পর সূরা ক্বদর পাঠ করতে হবে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (২৩/২৩) : আমার মৃত পিতা শিরক ও কুফরীর মধ্যে নিমজ্জিত ছিলেন। এমনকি তিনি ঈদের ছালাতও আদায় করতেন না। তার জন্য দো‘আ করা যাবে কি? যদি করা না যায় সেক্ষেত্রে কেবল মায়ের জন্য দো‘আ করার পৃথক কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : রামাযান মাসে ওমরাহ করার বিশেষ কোন ফযীলত আছে কি? প্রতি বছর ওমরাহ করায় কোন বাধা আছে কি?
প্রশ্ন (২০/৩০০) : আমার ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা আছে, যা মেয়াদ শেষের আগে তুলতে পারব না। প্রথম ২ বছর যাকাত দিলেও পরবর্তী ৩ বছরে অর্থের অভাবে দিতে পারিনি। এখন মেয়াদ শেষ হ’তে ৫ মাস বাকি, আর আমার মাসিক আয় ১০ হাযার টাকা। পিছনের যাকাত কিভাবে পরিশোধ করব এবং ভবিষ্যতে যাকাত আদায়ের উপায় কী হবে?
প্রশ্ন (২৭/৪২৭) : দ্বীনী শিক্ষা প্রদানের লক্ষ্যে যদি কেউ একটি বা দু’টি সন্তানের অধিক না নেওয়ার পরিকল্পনা করে, তবে তা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : ঈদগাহে শরীর চর্চার জন্য খেলা-ধূলা করা যাবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : কালেমা মোট কয়টি ও কী কী? ৪ কালেমা না জানলে মানুষ মুসলমান থাকে না, একথা কি সঠিক?
প্রশ্ন (১২/২৫২) : মসজিদের বারান্দার ডান পাশে তথা উত্তর-পূর্ব কোণায় সিঁড়ির নীচে কবর রয়েছে। উক্ত মসজিদে ছালাত আদায় করা কি ছহীহ হবে? উক্ত মসজিদের জন্য ৪ শতাংশ জমি ওয়াক্ফ করা হয়েছিল। বর্তমানে মসজিদের জন্য নির্ধারিত জায়গা থেকে পূর্ব ও পশ্চিমের দিকে কিছু অংশ ছেড়ে মসজিদটি উত্তর দিকে প্রশস্ত করা হয়েছে। এতে শারঈ দৃষ্টিতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করা জায়েয কি? নিরুপায় অবস্থায় একাজ করলে গুনাহ হবে কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : আমানতের খেয়ানত বলতে কী বুঝায়? কারো নিকট কোন কথা বললে ও তা অন্যের নিকট প্রকাশ করে দিলে তা কি আমানতের খেয়ানত হবে?
আরও
আরও
.