উত্তর : মুসলিম পিতার মৃত শিশুসন্তান জান্নাতী হবে ইনশাআল্লাহ। রাসূল (ছাঃ) বলেন, প্রত্যেক মানব সন্তান ফিৎরাতের উপর জন্মগ্রহণ করে (বুখারী ও মুসলিম, মিশকাত হা/৯০; রূম ৩০)। এছাড়া বালেগ হওয়ার পূর্বে শরী‘আতের কোন বিধান তার উপর প্রযোজ্য হয় না (আবুদাঊদ, মিশকাত হা/৩২৮৭)।  ছহীহ হাদীছের ভাষ্য অনুযায়ী উক্ত সন্তান তার পিতা-মাতার জামা ধরে টানতে থাকবে। অতঃপর আল্লাহ তার পিতা-মাতাকে জান্নাতে প্রবেশ করাবেন (মুসলিম হা/২৬৩৫)। তবে সেজন্য পিতা-মাতাকেও ফিৎরাত তথা ইসলামের উপর মৃত্যুবরণ করতে হবে। কেননা জান্নাতে প্রবেশের প্রথম শর্তই হ’ল ঈমান (মুসলিম হা/২৬, মিশকাত হা/৩৭)। মূলতঃ আল্লাহর রহমতেই পিতা-মাতা জান্নাতে যাবে। সন্তানের জামা ধরে টানাটাও আল্লাহর নির্দেশমতে হবে। কারণ আল্লাহকে বাধ্য করার কেউ নেই।






প্রশ্ন (৩৫/৩৫৫) : আমি যে মসজিদে মুওয়াযযিন এবং ইমাম হিসাবে দায়িত্ব পালন করি, বর্ষাকালে প্রচুর ঝড়-বৃষ্টির মধ্যে মাঝে মাঝে সেখানে যেতে ভয় লাগে। ফলে সেই সব ওয়াক্তে মসজিদে আযান ও ছালাত হয় না। এতে কি আমি গুনাহগার হব?
প্রশ্ন (৩৯/৪৩৯) : কোন ব্যক্তির মাঝে মুনাফিকের আলামত দেখা গেলে তাকে মুনাফিক বলে ডাকা যাবে কি? - -আব্দুল মাজেদ, কাউনিয়া, রংপুর।
প্রশ্ন (২৩/৪২৩) : প্রবাসী স্বামী বছরের পর বছর আমাকে ছেড়ে প্রবাসে রয়েছেন। শারীরিক ও মানসিক দিক থেকে আমি দারুণভাবে বিপর্যস্ত। আমার অধিকার নষ্টের কারণে স্বামী কি গোনাহগার হবেন? এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৭/২২৭) : আমাদের এলাকায় লোকজন প্রতি শুক্রবারে বিভিন্ন উদ্দেশ্যে পূরণের জন্য মসজিদে জিলাপী, মিষ্টি, বিরিয়ানী ইত্যাদি বিতরণ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (১৬/১৭৬) : মহিলারা কালো চুলে দুলহান তেল ব্যবহার করতে পারবে কি? এছাড়া তারা চুলের মাথা কেটে ছোট করতে পারবে কি?
প্রশ্ন (১১/১৩১) : আমি হিন্দু পরিবারে বিবাহ করেছি এবং দু’জনেই ইসলামী জীবন যাপন করছি। এক্ষণে আমার হিন্দু শ্বশুরকুলের বাড়ীতে বেড়াতে যাওয়া, খাওয়া-দাওয়া, ছালাত আদায় করা ইত্যাদি জায়েয হবে কি? - -যাকির হোসাইন, ভারত।
প্রশ্ন (৩৬/৩১৬) : বুখারী হা/৬৪৯৪ অনুযায়ী বর্তমান যুগের চতুর্মুখী ফেতনা থেকে মুক্ত থাকার জন্য মানুষের সঙ্গ ত্যাগ করে ইবাদত-বন্দেগীতে সময় কাটানোই কি জান্নাত লাভের সর্বোত্তম পন্থা বলে গণ্য হবে না?
প্রশ্ন (১৭/২৯৭) : নবাগত শিশু যেন সুস্থভাবে জন্মগ্রহণ করে সেজন্য পশু যবেহ করে খাওয়ানোর মানত করার কোন বিধান আছে কি? আর ওযূর পর কাপড় হাঁটুর উপর উঠে গেলে ওযূ বিনষ্ট হয় কি? - -ইহসানুল ইসলাম, খানপুকুর, পঞ্চগড়।
প্রশ্ন (৬/২৪৬) : ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্র কি অবস্থায় থাকবে? তারা কি জাহান্নামে থাকবে?
প্রশ্ন (২৮/২৬৮) : তাফসীর কুরতূবীতে এসেছে, জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকটে দারিদ্রের অভিযোগ করলে তিনি তাকে ঘরে প্রবেশের সময় সালাম প্রদান এবং সূরা ইখলাছ পাঠের নির্দেশনা দেন। অতঃপর তিনি কয়েকদিন আমল করতেই তার দারিদ্রতা দূর হয়ে যায়। এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (৬/৩২৬) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাকে রাজ‘ঈ দিয়েছে এবং স্ত্রী ইদ্দতের মধ্যেই রয়েছে। এক্ষণে স্ত্রী খোলা‘ করে স্বামী থেকে বিচ্ছিন্ন হ’তে পারবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : ফজরের আযানের কতক্ষণ পূর্বে সাহারীর আযান দিতে হবে? - -মুনীরুল ইসলাম, ঝাড়খন্ড, ভারত।
আরও
আরও
.