উত্তর : রাসূল (ছাঃ)-এর উপর ২১শে রামাযানের ক্বদর রাতে প্রথম অহি নাযিলের পর থেকে কয়েকদিনের বিরতিকালকে فَتْرَةُ الْوَحْىِ বা অহি-র বিরতিকাল বলা হয়। এটি ৪০ দিন বা আড়াই বা তিন বছরের জন্য ছিল না, যা প্রসিদ্ধ আছে (আলোচনা দ্রষ্টব্য : আর-রাহীক্ব পৃঃ ৬৯; আকরাম যিয়া ওমরী, সীরাহ ছহীহাহ ১/১২৭-টীকা-১)। আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, অহি-র বিরতিকাল ছিল মাত্র কয়েক দিনের (كانت أيامًا) (বুখারী ফাৎহসহ হা/৩-এর আলোচনা, ফায়েদা, ১/৩৭ পৃঃ)। উল্লেখ্য যে, অহি-র বিরতি দু’বার হয়েছিল। প্রথম বিরতির পর সূরা মুদ্দাছছির ১-৫ আয়াত নাযিল হয়।  দ্বিতীয় বিরতির পর সূরা যোহা নাযিল হয়। এই সময় দুই বা তিন দিন অহি নাযিলে বিরতি ঘটে। তাতেই মুশরিকরা বলতে থাকে মুহাম্মাদের রব তাকে ছেড়ে গেছে। তখন অত্র সূরা নাযিল হয়।

ইবনু ইসহাক তৃতীয় আরেকটি বিরতির কথা উল্লেখ করেছেন, যেখানে কাফেররা তাকে আছহাবে কাহফ, যুলক্বারনাইন ও রূহ সম্পর্কে প্রশ্ন করলে তিনি ইনশাআল্লাহ ছাড়াই পরদিন জবাব দিবেন বলেন। এতে ১৫ দিন অহি নাযিল হওয়া বন্ধ থাকে। বিষয়টি সঠিক নয়। উল্লেখ্য যে, অহি-র বিরতিকালের সময়সীমা সঠিকভাবে নির্ধারণ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায় না। তবে এর মেয়াদ কখনো দীর্ঘ ছিল না। যাতে রাসূলুল্লাহ (ছাঃ)-এর অন্তর প্রশান্ত থাকে এবং তা অহি গ্রহণে প্রস্ত্তত হয়’ (দ্রঃ সীরাহ ছহীহাহ ১/১২৭-১২৮)।






প্রশ্ন (১০/২৯০) : আপন ভাগ্নী জামাই তথা বোনের মেয়ের স্বামীর সাথে হজ্জে যাওয়া যাবে কি? উল্লেখ্য যে, সাথে বোনের মেয়েও থাকবে। - -হাফেয লুৎফর রহমান, বগুড়া।
প্রশ্ন (৩৯/১৯৯) : আমি কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছি এই মর্মে যে, উক্ত ব্যাংক ও একটি মাদরাসার মধ্যে চুক্তি হবে যে, উক্ত অর্থের বার্ষিক লভ্যাংশ মাদ্রাসার শ্রেষ্ঠ ছাত্রকে স্কলারশীপ হিসাবে দেওয়া হবে। এভাবে আমার মৃত্যুর পরও উক্ত অর্থ দিয়ে স্কলারশীপ প্রদান চলমান থাকবে। এক্ষণে বিষয়টি শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (২০/৪২০) : আমি কোন মাহরাম ব্যতীত একাকী বরিশাল থেকে অফিসিয়াল ট্যুরে কক্সবাজার যাচ্ছি। তবে কক্সবাজারে আমার চাচা থাকেন। এভাবে যাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৯/৯) : মুহাম্মাদ (ছাঃ)-এর প্রতি যেভাবে সালাম ও দরূদ পাঠ করা হয় অন্যান্য নবী-রাসূলগণের প্রতিও কি সেভাবে দরূদ পাঠ করতে হবে?
প্রশ্ন (১৪/২১৪) : হায়েয অবস্থায় সহবাস করলে তার কাফফারা কি? যদি কাফফারা আদায় করতে না পারে তাহ’লে কি করতে হবে? - -নাম প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (৩৫/২৩৫) : মহিলারা জুম‘আর ছালাতে মসজিদে গেলে বা বাড়িতে যোহর আদায় করলে তাদের জন্য গোসল করা সুন্নাত হবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : আমি আমার স্ত্রীকে তিন মাসে তিন তালাক দেই। পরে গ্রাম্য সালিসে আমাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়। এক্ষণে উক্ত স্ত্রীর সাথে আমার সংসার করা জায়েয হচ্ছে কি? - -আব্দুল্লাহ, ইসলামপুর, জামালপুর।
প্রশ্ন (১৮/৯৮) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের ১ম তাশাহহুদের পর দাঁড়ানোর সময় যমীনের উপর ভর দিয়ে দাঁড়াতে হবে, না হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াতে হবে?
প্রশ্ন (৩১/১১১) : জানাযার পর মৃতদেহকে সামনে রেখে সম্মিলিত দো‘আ করা সুন্নাতসম্মত কি?
প্রশ্ন (২/৪০২) : অনেকে ছোট বাচ্চাদেরকে সূর্য ও চাঁদকে দেখিয়ে সূর্য মামা ও চাঁদ মামা বলে পরিচয় করান। এগুলো করা যাবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : জনৈক আলেম বলেন, আলী (রাঃ) ইবনু আববাস (রাঃ)-এর পা ছুঁয়ে সালাম করেছেন। এর সত্যতা আছে কি এবং এরূপ করা যাবে কি? - তাওহীদ জুমারবাড়ী, সাঘাটা, গাইবান্ধা।
প্রশ্ন (১৮/১৭৮) : জমির মালিকের সাথে চুক্তি করা হ’ল যে বিঘা প্রতি জমির দাম ২৭ লাখ করে মালিককে দেওয়া হবে। এর উপর ক্রেতার নিকট থেকে দালাল যত বেশী মূল্য আদায় করতে পারবে সেটা তার লাভ। উভয়ের সন্তুষ্টিতে এরূপ চুক্তি করা জায়েয হবে কি?
আরও
আরও
.