উত্তর : উক্ত মর্মে সমাজে যে বর্ণনা প্রচলিত আছে তা ভিত্তিহীন (সিলসিলা যঈফাহ হ/৫১০৩)। এবিষয়ে সঠিক আক্বীদা হল, আল্লাহ তা‘আলা আরশের উপরে সমুন্নীত। এ সম্পর্কে কুরআনে সাতটি আয়াত বয়েছে (সূরা ইউনুস ৩; আ‘রাফ ৫৪; ত্বোয়াহা ৫; ফুরক্বান ৫৯; সাজদাহ ৪; হাদীদ ৪)। একাধিক ছহীহ হাদীছ দ্বারাও তা প্রমাণিত (মুসলিম হা/১২২৭; বুখারী হা/৭৪২৩)। তবে আল্লাহ তাঁর ইলম ও কুদরতের মাধ্যমে সকলের সাথে থাকেন। যেমন তিনি মূসা ও হারূণকে বলছেন, لاَ تَخَافَا إِنَّنِيْ مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى ‘ভয় করো না। আমি  তোমাদের সাথে আছি। আমি সব শুনছি ও দেখছি (ত্বোয়াহা ৪৬)।

আল্লাহ্র নাম ও গুণাবলীর অসীলায় দো‘আ করা যাবে। যেমন, يا رحيم ارحمنى، يا رزاق ارزقنى، يا هادى اهدنى، يا ناصر انصرنى ‘হে দয়ালু! আমাকে দয়া কর। হে রূযীদাতা! আমাকে রূযী দাও। হে পথ প্রদর্শক! আমাকে সুপথ দেখাও। হে সাহায্যকারী! আমাকে সাহায্য কর’ ইত্যাদি। এভাবে অর্থ বুঝে দো‘আ করলে হৃদয়ে প্রশান্তি আসে। আল্লাহ্র প্রতি নির্ভরতা বৃদ্ধি পায় ও দেহমনে শক্তি আসে। বস্ত্ততঃ ছিফাতী নামগুলি আল্লাহ্র একত্ববাদ, তাঁর দয়া, দানশীলতা ও সর্বোচ্চ শক্তি হওয়ার প্রমাণ বহন করে। আল্লাহ তা‘আলা বলেন, আল্লাহ্র সুন্দর নাম সমূহ রয়েছে তোমরা সেগুলির মাধ্যমে আল্লাহকে ডাক (আ‘রাফ ১৮০)।






প্রশ্ন (৭/৭) : বিবাহ ঠিক হওয়ার সময় শারঈ জ্ঞান না থাকায় মোহরানা অধিক পরিমাণে নির্ধারণ করা হয়। ছাত্রজীবনে থাকায় ব্যক্তিগত কোন উপার্জন নেই। ফলে পরিশোধেরও সামর্থ্য নেই। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৬/৫৬) : ইয়াজূজ-মাজূজ কারা? এদের উৎপত্তি কোথায়? কিয়ামতের কতদিন পূর্বে এরা বের হবে এবং কি কি করবে? কিভাবে এরা ধ্বংস হবে? - -ছালাহুদ্দীন তুহীনইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন (১৯/১৩৯) : নিয়মিত নেশা করা, কালো খেযাব ব্যবহার করা, টাখনুর নীচে কাপড় পরা প্রভৃতি কবীরা গোনাহে অভ্যস্ত ব্যক্তির জন্য ফরয ইবাদত করার কোন প্রয়োজন আছে কি? - -এম, এ, মুঈদ, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (১৯/৪১৯) : রংপুর হারাগাছে বিড়ি-তামাকের ব্যাপক ব্যবসা থাকায় স্থানীয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ায মাহফিল ঐসব ব্যবসায়ীদের প্রদত্ত অর্থে পরিচালিত হয়ে থাকে। এক্ষণে এসব দানে দাতার কোন নেকী হবে কি? গ্রহীতা তা গ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৪৭৪): স্বপ্ন সম্পর্কে ভালো-মন্দ বিশ্বাস করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৭৮) : ছালাতে ওয়াজিব তরক করার কারণে সহো সিজদা দিলেই যথেষ্ট হবে কি? বৈঠক শেষে সহো সিজদার কথা ভুলে গিয়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (৩১/২৩১) : জুম‘আর দিন মসজিদে প্রবেশ করার পর আযান শুরু হয়ে গেলে আযান শোনা ও তার জবাব দেওয়া যরূরী, নাকি আযান চলাকালীন অবস্থায় সুন্নাত ছালাত আদায় করা যরূরী?
প্রশ্ন (২৯/২৬৯) : যে ব্যক্তি দিনে বা রাতে বারো রাক‘আত (সুন্নাতে মুওয়াক্কাদাহ) আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন’ (নাসাঈ হা/১৭৯৯)। এক্ষণে উক্ত বারো রাক‘আত ছালাত দিনে বা রাতে একইবারে আদায় করা যাবে কি? যেমনটি প্রখ্যাত তাবেঈ আত্বা করতেন। - -আলমগীর হোসেন, সহকারী শিক্ষক,হরিমোহন সরকারী উচ্চবিদ্যালয়, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২১/১৪১) : আমি বাংলাদেশ ডাক বিভাগে ‘ডাক জীবন বীমা’ সেক্টরে চাকরি করছি। যদিও আমি কাউকে বীমা করাই না বা করতে বলিও না। আমার কাজ কেবলই অফিসিয়াল। ৪/৫ বছর কাজ করার পর আমি সেক্টর পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। এক্ষণে এ চাকুরী আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (৩৩/১১৩) : স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে? সরকার কর্তৃক কাবিন নামায় স্ত্রীকে এই ক্ষমতা দিতে বাধ্য করা হ’লে করণীয় কী?
প্রশ্ন (২০/২০) :ফাইনাল পরীক্ষার কারণে রামাযানে ছিয়াম পালন না করে পরে ক্বাযা করা যাবে কি?
প্রশ্ন (৪০/৩৬০) : এক ব্যক্তির নিজস্ব বাড়ি আছে এবং অতিরিক্ত ৫০-৬০ লাখ টাকা মূল্যের জমি রয়েছে। কিন্তু বর্তমানে তার আয় কমে যাওয়ায় সংসারের খরচের জন্য প্রায় ৪-৫ লাখ টাকা ঋণ হয়েছে। উক্ত জমি বিক্রি করলে সে ঋণ পরিশোধ করে স্বচ্ছল হ’তে পারবে। এ অবস্থায় কি তাকে যাকাত দিয়ে সাহায্য করা যাবে?
আরও
আরও
.