উত্তর : তালাক না দেওয়ায় বিবাহ ঠিক আছে। তবে একত্রে থাকার পরও স্ত্রী থেকে এতদিন বিরত থাকায় স্বামী কবীরা গোনাহগার হয়েছে। এজন্য তাকে তওবা করতে হবে। আল্লাহ বলেন, ‘তোমরা স্ত্রীদের সাথে সদ্ভাবে বসবাস কর (নিসা ৪/১৯)। রাসূল (ছাঃ)-এর নিকটে আব্দুল্লাহ বিন আমর ইবনুল ‘আছ (রাঃ)-এর বেশী বেশী ইবাদতে রত থাকার অভিযোগ আসলে তিনি তাকে মধ্যপন্থা অবলম্বন করার নির্দেশ দিয়ে বলেন, ...তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে। ...অতএব প্রত্যেক হকদারের যথাযথ হক আদায় কর’ (বুখারী হা/১৯৭৫; মিশকাত হা/২০৫৪)। বিদায় হজ্জের ভাষণে তিনি বলেন, জেনে রাখ! তোমাদের যেমন তোমাদের স্ত্রীদের প্রতি অধিকার আছে, তাদেরও তোমাদের প্রতি ঠিক সেরকমই অধিকার আছে (তিরমিযী হা/১১৬৩; ছহীহ আত-তারগীব হা/১৯৩০)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, পুরুষের জন্য আবশ্যক হ’ল ন্যায়সঙ্গতভাবে স্ত্রীর প্রতি সংগত হওয়া। এটি স্ত্রীর খাদ্যদান অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ অধিকার। তাই খাবারের ন্যায় প্রয়োজন অনুপাতে এটা করা ওয়াজিব (মাজমূ‘ ফাতাওয়া ৩২/২৭১)।

অতএব কোন অসুবিধা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে। এভাবে দূরে থাকা কোনভাবেই জায়েয হবে না। এক্ষণে যদি স্বামী সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রী থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে তিনি স্ত্রীকে তালাক দিবেন। তালাক দিতে অস্বীকার করলে বিচারক তালাকের ব্যবস্থা করবেন (ফাতাওয়া লাজনা দায়েমা ২০/২৬১)। আর স্বামী যদি অক্ষম হন, সেক্ষেত্রে স্ত্রী ইচ্ছা করলে ‘খোলা’ করে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিবাহ করতে পারেন। 






প্রশ্ন (১/৪৪১) : ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের সময় তাকাববালাল্লাহু... বলা সাথে সাথে ঈদ মোবারক বলা বিদ‘আত হবে কি? - -আব্দুল হালীম, মালদ্বীপ।
প্রশ্ন (১৩/১৩৩) : কম্পিউটার বিক্রয়ের ব্যবসা করা যাবে কি? অধিকাংশ মানুষ যে এর মাধ্যমে মন্দ কাজ করছে সেহিসাবে টিভির-মোবাইলের ন্যায় এর ব্যবসাও হারাম হবে কি? - -মুশতাক, এলিফ্যান্ট রোড, ঢাকা।
প্রশ্ন (১৯/৪১৯) : আমরা স্বামী-স্ত্রী ঝগড়ার সময় রাগের মাথায় আমি বলে ফেলি যে, তোমাকে ছেড়ে দিব, রাখব না, তুমি চলে যাও ইত্যাদি। এভাবে অনেকবার বলেছি। দুই পক্ষের লোকেরা এসে অনেক বার মিলিয়ে দিয়েছে। এক্ষণে এভাবে বললে কি তা তালাক হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১৪/১৩৪) : আউয়াল ওয়াক্তে ফরয ছালাত আদায় করে বিলম্বিত ওয়াক্তে মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে মুছল্লী কি নফল ছালাতের নিয়ত করবে? - -রাজীবুল ইসলামবদরগঞ্জ বাযার, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১০/২৫০) : রাজমিস্ত্রি হিসাবে হিন্দুদের মন্দির তৈরী করা যাবে কি? - আউয়াল আলম মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (৫/১৬৫) : জনৈক ব্যক্তি তার সন্তানকে নিজের সন্তান হিসাবে পরিচয় দিতে অস্বীকার করে। এমতাবস্থায় সন্তানও পিতাকে পিতা হিসাবে স্বীকার করে না। এতে সন্তান কি গুনাহগার হবে? - -কাওছার রহমান, শিকটা, জয়পুরহাট।
প্রশ্ন (১১/১৩১) : পিতা-মাতার ভরণ-পোষণ করা কি কন্যা সন্তানের জন্য ফরয, না এটা কেবল ছেলে সন্তানদের দায়িত্ব। যদি দায়িত্ব না হয় তবে মেয়ে কি তার পিতা-মাতাকে যাকাতের টাকা দিতে পারবে? - -তাজবীরুল হকচকবাজার, চট্টগ্রাম।
প্রশ্ন (৪০/৪৪০) : ছালাতে আয়াতের জওয়াব সরবে দিতে হবে না নীরবে?
প্রশ্ন (৯/১২৯) : তওবার নিয়ম কি? এর জন্য কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩১/৪৭১) : ছালাতের ভিতরে মনোযোগী হওয়ার জন্য বার বার মৃত্যু বা পরকালের কথা স্মরণ করলে ছওয়াব কমে যাবে কি?
প্রশ্ন (৮/৮) : আমাদের এলাকায় কেউ মারা গেলে তার বাড়িতে উন্নত খাবারের আয়োজন করা হয় এবং মৃতের জানাযায় উপস্থিত সকলকে খাওয়ানো হয়। এরূপ পদ্ধতি জায়েয কি?
প্রশ্ন (১৯/১৩৯) : কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করার উপায় কি?
আরও
আরও
.