উত্তর : জুম‘আর খুৎবার পূর্বে মসজিদে প্রচলিত খুৎবা-পূর্ব বয়ান বলে কিছু শরী‘আতে নেই। বরং এটিই নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল ‘আছ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) জুম‘আর দিন ছালাতের পূর্বে বৃত্তাকারে বসতে (মজলিস করতে) এবং মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন (আবুদাউদ হা/১০৭৯; মিশকাত হা/৭৩২, সনদ হাসান)। ছাহাবায়ে কেরাম জুম‘আর দিন হাদীছে বর্ণিত বিভিন্ন প্রাণী কুরবানী দেওয়ার ছওয়াব পাওয়ার জন্য এবং দো‘আ কবুলের আশায় সকাল সকাল মসজিদে গিয়ে বিভিন্ন ইবাদতে মশগূল থাকতেন। তবে সাধারণভাবে দ্বীন শিক্ষার প্রসারে দারসের আয়োজনে দোষ নেই। বহু ছাহাবী থেকে এমর্মে আমল পাওয়া যায় (মুছান্নাফে ইবনু আবী শায়বাহ হা/৫৫৪৭; খতীব বাগদাদী, আল ফক্বীহ ওয়াল মুতাফাক্কিহ ২/২৭২)।

প্রশ্নকারী : লুতফাতুল ইসলাম নোবেল, মনোহরগঞ্জ, কুমিল্লা।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্নঃ (৯/৯) : যাকারিয়া (আঃ)-কে তার সম্প্রদায়ের লোকেরা হত্যা করার জন্য ধাওয়া করলে তিনি গাছের কাছে আশ্রয় প্রার্থনা করেন। গাছ তাকে আশ্রয় দেয়। শয়তান তাদেরকে এ খবর জানিয়ে দিলে গাছটিকে তারা করাত দিয়ে চিরে ফেলে। এ ঘটনার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/৪০৮) : কত বছর বয়স থেকে নারীদের বালেগা ধরা হয়? আর কত বছর বয়স থেকে তাদের পর্দা করা ফরয?
প্রশ্ন (১২/২৯২) : কোন ব্যক্তি যেনায় লিপ্ত হ’লে তার ৪০ দিনের ইবাদত কবুল হয় না মর্মে বর্ণিত হাদীছের কোন সত্যতা আছে কি? - -আরশাদ আইয়ূবপশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩২/৪৩২) : ওযূ করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (৩২/৭২) : জুম‘আর দিন মাথায় পাগড়ী বাঁধা কি সুন্নাত?
প্রশ্ন (২২/৩০২) : আমাদের সমাজে প্রচলিত আছে যে, বৃদ্ধ, জ্ঞানী ও সম্মানী ব্যক্তিদের মসজিদে সামনের কাতারে দাঁড়াতে দিতে হবে। এটা হাদীছসম্মত কি? - যিমাম ইসলাম কামারখন্দ, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩০/৩৯০) : রাসূল (ছাঃ)-এর মোট কতবার বক্ষবিদারণ হয়েছিল? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২১/১০১) : যৌথ ফ্যামিলিতে একত্রে থাকার কারণে পর্দা মেনে চললেও কাজ করার ক্ষেত্রে গায়রে মাহরামের সামনে কনুই পর্যন্ত দুই হাত, পায়ের গোড়ালী বা পাতা ঢেকে রাখা সম্ভব হয় না। এতে আমি গুনাহগার হব কি?
প্রশ্ন (৩/১৬৩) : মসজিদের জায়গায় সরকার কর্তৃক বসানো মটর থেকে গ্রামবাসী পানি পান করতে পারবে কি?
প্রশ্ন (৩৭/৩৭) : একটি কলেজের কেন্দ্রীয় মসজিদের দেয়ালে লিখে রেখেছে যে, যোহরের মূল জামা‘আতের আগে কোন প্রকার একক জামা‘আত করা নিষেধ। কিন্তু যোহরের জামা‘আত অনেক দেরী করে আদায় করা হয়, এমতাবস্থায় করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : গোঁফ পুরোপুরি শেভ করা বা ছোট করে রাখা কোনটি উত্তম হবে? শেভ করা কি নিষিদ্ধ?
প্রশ্ন (৪০/৪০০) : কুরবানীর পশু অন্যের মাধ্যমে যবেহ করে নেওয়া যায় কি?
আরও
আরও
.