উত্তর : (১) ইচ্ছাকৃত বা ভুলবশতঃ ছালাতের কোন শর্ত  বা রুকন ছুটে যাওয়া। যেমন ওযূ নষ্ট হওয়া (মায়েদাহ ৩/০৬), ক্বিয়াম, রুকূ বা সিজদা না করা (বাক্বারাহ ২/২৩৮, হজ্জ ২২/৭৭), প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহা না পড়া (বুখারী হা/৭৫৬; মুসলিম হা/৩৯৪) ইত্যাদি। (২) ছালাতরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কথা বলা ও খাওয়া বা পান করা (ফিক্বহুস সুন্নাহ ১/২০৩, বাক্বারাহ ২/২৩৮; বুখারী হা/১২০০; মুসলিম হা/৫৩৯) (৩) ইচ্ছাকৃতভাবে বাহুল্য কাজ করা। যা দেখলে ধারণা হয় যে, সে ছালাতের মধ্যে নেই। (৪) ছালাতের মধ্যে উচ্চৈঃস্বরে হাস্য করা (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ২২/৬১৪) (৫) ইচ্ছাকৃতভাবে সতর প্রকাশ করা (আ‘রাফ ৭/৩১; আবুদাউদ হা/৬২৭; বুখারী হা/৩৬১; মুসলিম হা/৩০১০) (৬) ইচ্ছাকৃতভাবে ক্বিবলামুখী না হওয়া (বাক্বারাহ ২/১৪৪; বুখারী হা/৬২৫১; মুসলিম হা/৩৯৭) (৭) জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অপবিত্র স্থানে ছালাতে দাঁড়ানো (বুখারী হা/২২০) (৮) একাকী ছালাত আদায়কারী বা ইমামের সম্মুখস্থ সিজদার স্থান দিয়ে বালেগা নারী, গাধা ও কালো কুকুর (শয়তান) অতিক্রম করা (মুসলিম হা/৫১০, ইবনু মাজাহ হা/৯৪৯) (৯) ওযর ব্যতীত কোন কিছুতে হেলান দিয়ে ছালাত আদায় করা (বাকারাহ ২/২৩৮; বুখারী হা/১১১৭) (১০) ছালাতের রুকনগুলি ধারাবাহিকভাবে পালন না করা (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৬৮৩)। (বিস্তারিত দ্রষ্টব্য : ফিক্বহুস সুন্নাহ ১/২০৫ পৃঃ; ফিকহুল মুয়াস্সার পৃঃ ৫৭-৫৮)।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩২/৭২) : জনৈক ব্যক্তি ১০ দিন আগে বিষ পান করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। ঐ ব্যক্তিকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করা এবং জানাযা করা যাবে কি?
প্রশ্ন (৩/৪৩) : অনেক ব্যক্তি বলেন, রাসূল (ছাঃ) যেহেতু হিজামা করিয়ে দীনার বা দিরহাম না দিয়ে ২ ছা‘ খাদ্য দিয়েছেন, সুতরাং হিজামা করিয়ে খাদ্যই দেওয়া উচিৎ। এক্ষেত্রে তারা হিজামার খাদ্যের পারিশ্রমিককে ছাদাক্বাতুল ফিৎরের সাথে ক্বিয়াস করেছেন। এ ব্যাপারে কুরআন, সুন্নাহ ও সালাফদের বক্তব্য কি?
প্রশ্ন (২১/১৮১) : ই‘তিকাফ-এর ফযীলত কি? মহিলারা কি এ ইবাদতে অংশগ্রহণ করতে পারবে?
প্রশ্ন (২৫/২২৫) : পিতা-মাতা সন্তানকে মন্দ কাজ করতে বাধ্য করলে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করলে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করা যাবে কি?
প্রশ্ন (৩/২০৩) : জনৈক খত্বীব বলেছেন, ফরয ছালাতের জন্য ‘আল্লাহুম্মা বা‘ইদ বায়নী’ এবং নফল ছালাতের জন্য ‘সুবহা-নাকা আল্লাহুম্মা...’ ছানা পড়তে হবে। তিনি আরো বলেন, ফরয ছালাতের ছানা নফল ছালাতে এবং নফলের ছানা ফরয ছালাতে পড়া যাবে না। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/৪৩৭) : আমাদের মসজিদের সামনে একটি কবর রয়েছে। মসজিদের প্রাচীর রয়েছে। তবে কবরের জন্য আলাদা কোন প্রাচীর নেই। এক্ষণে উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? উল্লেখ্য, এ বিষয় নিয়ে সমাজের লোকেরা দুই ভাগ হয়ে গেছে। - -ফেরদৌস আলমমহিমাগঞ্জ স্টেশন বাজার, গাইবান্ধা।
প্রশ্ন (৩০/৩৯০) : যুবক-যুবতী গোপনে বিবাহ করে গোপনেই তিন তালাক দিয়েছে। এক্ষণে তাদের বিবাহ বা তালাক গ্রহণযোগ্য হবে কি? যদি না হয় সেক্ষেত্রে তারা অলির অনুমতি সাপেক্ষে নতুনভাবে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : কুরবানীর উদ্দেশ্যে ছাগল ক্রয়ের পর কারণবশতঃ তা বিক্রয় করে উক্ত অর্থ অন্য কাজে লাগানো যাবে কি?
প্রশ্ন (২৬/২৬) : সাত আসমানের চেয়ে আল্লাহ্র আরশ বড় এবং আরশের চেয়ে আল্লাহ বহুগুণ বড়। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২০/১৪০) : শরী‘আতে বার্ধক্যের কোন চিকিৎসা আছে কি?
প্রশ্ন (১৭/১৭৭) : নিম্নাঙ্গে হাত লাগলে ওযূ ভঙ্গ হয়ে যায় কি? গোসলের সময় ওযুর পর লজ্জাস্থানে হাত পড়লে কি পুনরায় ওযূ করতে হবে? - -রেযাউল করীম, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (২৬/৩০৬) : যে ব্যক্তির কথা ও কাজে মিল থাকে না, তার আদেশ-নিষেধ মানা যাবে কি?
আরও
আরও
.