উত্তর : ছালাত বা ছালাতের বাইরে সর্বাবস্থায় আল্লাহকে তাঁর গুণবাচক নাম সমূহ দ্বারা আহবান করা যাবে। যেমন হে রূযীর মালিক! আমাকে রূযী দাও! হে আরোগ্য দানকারী! আমাকে আরোগ্য দান কর। হে অন্তর সমূহের পরিবর্তনকারী! তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো ইত্যাদি। এর জন্য ওযূ-ছালাত-কিবলা কিছুই শর্ত নয়। তবে ছালাত অবস্থায় দো‘আ করা নিঃসন্দেহে উত্তম। এ সময় ছহীহ হাদীছে বর্ণিত দো‘আ সমূহ করবে। আনাস (রাঃ) বর্ণনা করেন, একদা রাসূল (ছাঃ) মসজিদে জনৈক ব্যক্তিকে ছালাতরত অবস্থায় দো‘আ করতে দেখলেন। দো‘আয় সে বলছিল, হে আল্লাহ! তুমি ছাড়া কোন উপাস্য নেই, তুমি অধিক দাতা, তুমি আসমান ও যমীনের সৃষ্টিকর্তা এবং তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। তখন তিনি ছাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তোমরা কি জান সে কি দ্বারা আল্লাহর নিকট প্রার্থনা করছে? সে আল্লাহর বড় বড় নাম দ্বারা প্রার্থনা করছে, যা দ্বারা ডাকা হ’লে তিনি জবাব দেন, যা দ্বারা কিছু কামনা করা হ’লে তিনি দান করেন (তিরমিযী হা/৩৫৪৪, মিশকাত হা/২২৯০)।






বিষয়সমূহ: দো‘আ
সংশোধনী
প্রশ্ন (২৮/২২৮) : পরীক্ষার পূর্বরাতে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্পেশাল সাজেশন পাওয়া যায়, যা থেকে সর্বাধিক সংখ্যক কমন পাওয়া যায়। এসব সাজেশন নেওয়া জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল।
প্রশ্ন (২৯/২৯) : বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত একটি ট্রেনিং-এ অংশগ্রহণ করতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/৪২১) : প্রচলিত তাবলীগ জাম‘আতের ‘ফাযায়েলে আমাল’ বইয়ের ‘হেকায়াতে ছাহাবা’ অংশে দু’জন ছাহাবী কর্তৃক রাসূল (ছাঃ)-এর দেহ নির্গত রক্ত পানের দু’টি ঘটনা উল্লেখ করে বলা হয়েছে যে, ‘হুজুরে পাক (ছাঃ)-এর মল-মুত্র, রক্ত সবকিছু্ পাক-পবিত্র। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩১/১৫১) : জনৈক আলেম বলেন, ছালাতে ‘হুযূরে ক্বলব’ না থাকলে ছালাত কবুল হবে না। আর এর অর্থ হ’ল, ‘ছালাতের মাঝে পীরের ধ্যান করা’। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (২২/৩৪২) : নারীদের জন্য আয়াতুল কুরসী লিখিত স্বর্ণের লকেট ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২/২০২) : হিজড়া ছাগল কুরবানী করা বা তার গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (১২/৯২) : জনৈকা নারীর সাথে আমার বিবাহের সিদ্ধান্ত হওয়ার পর আমি কোন কারণে রাগবশত তাকে কিছু কথা বলি। যেমন- তোমার সাথে বিবাহ হ’লে তিন তালাক হয়ে যাবে, এরূপ করলে বিবাহের আগেই তোমাকে তালাক ইত্যাদি ভাষায় তাকে হুমকি দেই। এক্ষণে এরূপ কথায় তালাক কার্যকর হবে কি?
প্রশ্ন (১৮/২১৮) : আমাদের মসজিদের ইমাম এক মেয়েকে তার পিতার অনুমতি ছাড়াই তার বোনের বাড়ীতে কিছু দিন রেখে বিয়ে করে। তার বিয়ে কি সিদ্ধ হয়েছে? না হ’লে করণীয় কি? তার সন্তানরা কি হালাল সন্তান হবে নাকি জারজ হবে? - -মুহাম্মাদ ছাবেত, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (২৫/৪২৫) : চাকুরী পাওয়ার শর্তে কোন মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (২২/৩০২) : হজ্জে যাওয়ার সামর্থ্য রাখে বা রাখে না এরূপ ব্যক্তিতে খরচ দিয়ে হজ্জ করানোর কোন ফযীলত আছে কি? এছাড়া অনেক কোম্পানী তার ডিলারদের মধ্যে নির্বাচিতদের পুরস্কারস্বরূপ যদি হজ্জে পাঠায়, তাহ’লে মালিক কি এর জন্য কোন ছওয়াব পাবে? - -শহীদুযযামান রামপুরা, বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (২০/৪২০) : জুম‘আর দিন খুৎবা শ্রবণ করা ওয়াজিব এবং ২ রাক‘আত ছালাত আদায় করা সুন্নাত। এক্ষণে ওয়াজিব বাদ দিয়ে ২ রাক‘আত ছালাত আদায় না করে খুৎবার পর ২ রাক‘আত ছালাত আদায়ের সুযোগ দেওয়াই কি সুন্নাত সম্মত হবে না?
আরও
আরও
.