উত্তর : সাধারণভাবে এরূপ সহযোগিতা করা যায়। তবে তাদেরকে যাকাতের মাল দেওয়া যাবে না। একবার রাসূল (ছাঃ)-এর নিকটে একটি রেশমী পোষাক হাদিয়া হিসাবে আসলে তিনি তা ওমর (রাঃ)-এর নিকটে পাঠিয়ে দেন। অতঃপর তিনি তা মক্কায় অবস্থানরত তার মুশরিক ভাইকে পরিধানের জন্য হাদিয়া দেন (বুখারী হা/৮৮৬; নাসাঈ হা/৫২৯৫)। জনৈক ইহূদী মহিলা আয়েশা (রাঃ)-এর নিকট কিছু চাইলে তিনি তাকে তা দান করলেন। তখন মহিলা বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন... (বুখারী হা/১০৪৯; মুসলিম হা/৯০৩; মিশকাত হা/১২৮)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, মুশরিকদের সাধারণ দান-ছাদাক্বা করাতে কোন বাধা নেই। তবে তাদেরকে ফরয যাকাতের মাল থেকে দেওয়া যাবে না (কিতাবুল উম্ম ২/৬৫)।






প্রশ্ন (১২/১৩২) : কসমের কাফফারার তিনটি ছিয়াম ধারাবাহিকভাবে রাখা আবশ্যক কি? - -বেলাল হোসাইন, গাযীপুর।
প্রশ্ন (২০/৪৬০) : বাল্য অবস্থায় যারা মারা যায় তারা জান্নাতে যাবে, না জাহান্নামে যাবে?
প্রশ্ন (৬/৮৬) : আমরা মেসে ৫জন একত্রে থাকি ও খাই। আমাদের মধ্যে একজন অমুসলিম। শিডিউল অনুযায়ী সবাই রান্না করে। এক্ষণে অমুসলিম বন্ধুর রান্না করা খাবার খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : সূরা ফাতিহা পড়া হয়েছি কি-হয়নি সন্দেহ হ’লে সহো সিজদা বা ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : কোন মহিলা যদি জান্নাতে তার স্বামীর সাথে থাকার ইচ্ছা করে তার জন্য দ্বিতীয় বিবাহ করা ঠিক হবে কি? নাপাক অবস্থায় দো‘আ-দরূদ সহ কুরআন পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১১/২৫১) : আমার স্ত্রী দ্বীনী ব্যাপারে দারূণ অবহেলা করে। আমি তাকে তালাক দিতে চাই। কিন্তু আমার দেড় বছরের ১টি শিশু সন্তান রয়েছে। এক্ষণে তালাক দেওয়া ঠিক হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (৯/৯) : আমার কোমরের ডিস্কে সমস্যা রয়েছে। ফলে বিশেষত রুকূ করলে ব্যথা বেড়ে যায়। তাই আমি শুরুতে দাঁড়িয়ে ছালাত শুরু করে কেবল প্রয়োজনীয় ক্ষেত্রে চেয়ারে বসতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/১০২) : কোন মহিলা ও পুরুষ বর্তমানে স্বামী স্ত্রী এবং তাদের ঔরসজাত সন্তান আছে। তবে তাদের উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে এবং আগের পক্ষেও তাদের সন্তান আছে। এখন উক্ত মহিলার আগের পক্ষের মেয়ের সাথে উক্ত পুরুষ লোকের আগের পক্ষের ছেলের বিবাহ দেয়া যাবে কি?
প্রশ্ন (২৯/৩৮৯) : একজন নারীর সামনে অপর নারীর পর্দার বিধান কি? একে অপরের সামনে শরীরের কতটুকু অংশ খোলা রাখতে পারবে? দলীল ভিত্তিক জানতে চাই?
প্রশ্ন (৫/৮৫) : ছালাতরত অবস্থায় সালাম ফিরানোর পূর্বে ঋণমুক্তি ও পিতা-মাতার জন্য দো‘আ করা যাবে কি? - -মুহাম্মাদ আকাইদ, ময়মনসিংহ।
প্রশ্ন (১/২৮১) : নারীদের টাখনুর উপরে কাপড় পরতে হবে কি? - -মুহাম্মাদ সুরুজ, সুজানগর, পাবনা।
প্রশ্ন (২৫/৩০৫) : হেজাব কাকে বলে? শরীরের কতটুকু ঢেকে রাখলে হেজাবের হুকুম পালন হবে? বর্তমান মুসলিম বিশ্ব হেজাবের জন্য যে আন্দোলন করছে তারা মুখ খোলা রাখে; কিন্তু মাথায় কাপড় দিয়ে থাকে, এটা কি হেজাবের অন্তর্ভুক্ত?
আরও
আরও
.