উত্তর : যাবে না। কারণ উভয়ের বিধান পৃথক। শরী‘আতে মোযা পরিধান সিদ্ধ (তিরমিযী হা/২৮২০; মিশকাত হা/৪৪১৮)। কিন্তু টাখনুর নীচে কাপড় পরা হারাম। টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরলে ক্বিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে (গোনাহ থেকে) পবিত্রও করবেন না (মুসলিম, মিশকাত হা/২৭৯৫, ‘ক্রয়-বিক্রয়’ অধ্যায়)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন টাখনুর নীচে কাপড় যতটুকু যাবে, ততটুকু জাহান্নামে পুড়বে’ (বুখারী, মিশকাত হা/৪৩১৪)। অতএব সর্বাবস্থায় এ কাজ থেকে বিরত থাকতে হবে।






প্রশ্ন (১৬/৩৭৬) : মসজিদ আল্লাহর ঘর, তিনিই এর হেফাযত করে থাকেন। কিন্তু প্রাকৃতিক দূর্যোগ বা যুদ্ধের সময় দেখা যায় যে অনেক মসজিদও বিলীন হয়ে যায়। এর ব্যাখ্যা কী?
প্রশ্ন (২৮/৩০৮) : করোনা ভাইরাসে মৃত ব্যক্তির জানাযার ছালাত আদায়ের বিধান কি? - -আব্দুল্লাহ ফারূক, বায়া, রাজশাহী।
প্রশ্ন (২৬/১০৬) : রামাযানে হাফেয ছাহেবদের পিছনে ৩০ পারা কুরআন তেলাওয়াত শোনার জন্য ২০ রাক‘আত তারাবীহর জামা‘আতে শরীক হয়ে সুন্নাত হিসাবে ৮ রাক‘আত এবং নফল হিসাবে ১২ রাক‘আত করেছি। উক্ত নিয়ত বৈধ হবে?
প্রশ্ন (১৬/১৭৬) : আমার পিতার প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে। বর্তমানে তাঁর প্রস্রাবের ওপর কোন নিয়ন্ত্রণ নেই এবং তিনি প্রস্রাবের বেগ অনুভব করতে পারেন না।তাই তিনি কিছুক্ষণ পর পর টয়লেটে যান। কিন্তু এরপরও অনিচ্ছাকৃতভাবে ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হওয়ার প্রবল আশঙ্কা থাকে। ওমরা করা অবস্থায় যদি তার প্রস্রাব পড়ে যায় বা শর্ট প্যান্ট পরে ওমরা করেন এতে ওমরা হবে কি?
প্রশ্ন (৮/৪৮) : আমরা দুই ভাই শেয়ারে একটি ভাটায় কাজ নিয়েছিলাম। এখন সে আমার হিসাবে ৩ লক্ষেরও অধিক টাকার কোন হিসাব দেয়নি। আমি চাইলেও তাকে মন থেকে ক্ষমা করতে পারি না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩/৪৩) : আমাদের ইমাম ছাহেব খুৎবায় বলেন, আব্দুর রহমান, আব্দুল খালেক এসব নামে আল্লাহর গুণাবলী প্রকাশ পাওয়ায় এরূপ নাম রাখা জায়েয নয়। একথা সঠিক কি? - -আনীসুর রহমানদারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৯/৮৯) : আমি একাধিকবার কসম করে তা ভঙ্গ করেছি। এক্ষণে কাফফারা কি একবার দিলেই চলবে না প্রত্যেক কসম ভাঙ্গার জন্য পৃথকভাবে কাফফারা দিতে হবে?
প্রশ্ন (৭/৮৭) : হারাম পশুর প্রক্রিয়াজাতকৃত অংশ বিভিন্ন খাদ্যে ব্যবহার করা হ’লে তা খাওয়া জায়েয হবে কি? যেমন ফালুদায় ব্যবহৃত জিলেটিন শূকরের চর্বি থেকে তৈরী করা হয় বলে জানা যায়।
প্রশ্ন (১১/২৫১) : ফরয ছালাতের পর নিয়মিত ১টি হাদীছ শুনাতে গেলে মাসবূক ব্যক্তিদের ছালাতে বিঘ্ন ঘটে। অন্যদিকে দেরী করলে মুছল্লীরা চলে যায়। এক্ষণে মাসবূক ছালাতরত অবস্থায় মুছল্লীদের উদ্দেশ্যে কথা বলার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (৭/৩৬৭) : দোকানঘর ভাড়া নেওয়ার আগে মালিককে সিকিউরিটি বা অগ্রিম যামানত হিসাবে টাকা জমা দেওয়ার প্রচলিত নিয়ম জায়েয কি?
প্রশ্ন (৩/৪০৩) : বার্ধক্যের কষ্ট থেকে মুক্তির কোন উপায় শরী‘আতে আছে কি?
প্রশ্ন (২৪/১০৪) : প্রচলিত আছে যে, নেক সন্তান জন্মের সময় পরিবারে সচ্ছলতা আসে, শান্তির পরিবেশ বিরাজ করে, সমাজও শান্তিময় হয়। উক্ত কথাগুলো কি সঠিক?
আরও
আরও
.