উত্তর : প্রতি বুধবারের যোহর ও আছরের মধ্যবর্তী সময়টুকু দো‘আ কবুলের সময় বলে একটি বর্ণনায় পাওয়া যায়। জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) এই মসজিদে অর্থাৎ মসজিদুল ফাৎহ (বিজয়ের মসজিদ)-এ সোমবার, মঙ্গলবার ও বুধবার দো‘আ করলেন এবং বুধবার ছালাতের মধ্যবর্তী সময়ে তাঁর দো‘আ কবুল হ’ল। জাবের (রাঃ) বলেন, যখনই আমার কোন গুরুত্বপূর্ণ ও কঠিন কাজ উপস্থিত হয়েছে, তখনই আমি উক্ত সময়ে (যোহর ও আছরের মধ্যবর্তী সময়ে) প্রার্থনার ইচ্ছা করেছি এবং বুধবার এই সময়ে দো‘আ করেছি। অতঃপর তা যে কবুল হয়েছে তা বুঝতে পেরেছি (আল-আদাবুল মুফরাদ হা/৭০৪; আহমাদ হা/১৪৬০৩, সনদ হাসান)। বর্ণনাটি অনেক মুহাদ্দিছ যঈফ বললেও শায়েখ আলবানী এর সনদকে হাসান বলেছেন (ছহীহুত তারগীব হা/১১৮৫)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, উক্ত হাদীছ দ্বারা দো‘আ কবুলের সময়ের কথা প্রমাণিত হয়, কোন স্থান নয়। আমাদের সাথী একদল বিদ্বান এই হাদীছের উপর আমল করে উক্ত সময়ে প্রার্থনা করেন (ইকতিযাউছ ছিরাতিল মুস্তাকীম ২/৩৪৪)।

প্রশ্নকারী : আশরাফুল আলম, বগুড়া।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৭/৪২৭) : হজ্জকারী ব্যক্তি হজ্জের দো‘আসমূহ সঠিকভাবে পড়তে না পারলে তার হজ্জ কবুল হবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : কানাডা সরকার প্রতি মাসে সন্তান প্রতি ৫০০ ডলার প্রদান করে। পিতা-মাতার বাৎসরিক আয় অনুযায়ী বরাদ্দের পরিমাণ কমবেশী হয়। এক্ষণে সূদী কারবারের উপর প্রতিষ্ঠিত এই সরকারের অনুদান গ্রহণ করা যাবে কি? - -ইদ্রীস আলী, টরেন্টো, কানাডা।
প্রশ্ন (১৭/১৩৭) : ওযূর ক্ষেত্রে মাথা মাসাহ করার সময় মহিলাদের মাথায় খোপা বা ব্যান্ডজাতীয় কিছু থাকলে তা খুলে রাখতে হবে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : আমাদের এলাকার মসজিদের সভাপতি ও ইমাম ছাহেব মু‘আবিয়া (রাঃ)-কে কাফের বলে আখ্যায়িত করেন। উক্ত ইমামের পিছনে ছালাত হবে কি?
প্রশ্ন (৮/২৮৮) : নবী করীম (ছাঃ) বলেন, ছিয়ামের সমতুল্য কোন ইবাদত নেই। এক্ষণে এটা কি ছালাতের থেকেও উত্তম। - -মুহাম্মাদ মামূন, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৬/৪০৬) : অনেকে তার কৃতকর্মের ভুল বুঝতে পেরে তাবলীগে গিয়ে বা হজ্জ করে ভালো হয়ে গেছে। এক্ষণে তার পূর্বের পাপের হিসাব কি দিতে হবে, নাকি আল্লাহ মাফ করে দিবেন? ঘুষের টাকা দান করলে কোন ছওয়াব পাবে কি? - -সেলিম হাসান চৌধুরী, খলিশাকুন্ডি, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (৫/১২৫) : পিতা-মাতার নামে নাম রাখার বিধান কি? এটি কি সদাচরণের মধ্যে গণ্য হবে?
প্রশ্ন (১৮/২১৮) : কত হিজরী থেকে কুরআন ও হাদীছ লিপিবদ্ধ করা হয়েছে?
প্রশ্ন (৪০/৪৪০) : কোন ব্যক্তি যদি অলসতার কারণে মসজিদের না গিয়ে বাড়ীতে ছালাত আদায় করে তাহ’লে তার ছালাত হবে কি? বর্তমান সমাজে এ ধরনের লোকের সংখ্যা অনেক।
প্রশ্ন (৮/৮) : বিভিন্ন হাদীছে পাওয়া যায় যে, ছাহাবায়ে কেরাম বলতেন, ‘হে আল্লাহ্র রাসূল (ছাঃ)! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গীত হৌন’। এর মর্মার্থ কি? - - রায়হান, রাণীনগর, নওগাঁ।
প্রশ্ন (৯/৩২৯) : জুম‘আর সুন্নাত কত রাক‘আত? এই সংখ্যা নিয়ে সমাজে বিভ্রান্তি রয়েছে। সঠিক রাক‘আত সংখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/১৯৭) : অনেকেই অধিক লাভের আশায় গরু মোটাতাজা করার জন্য ঘাস, খৈল, ভূসি, কুড়া ও ভুট্টার সঙ্গে ব্রয়লার মুরগীর খাদ্য খাওয়ায়। এভাবে গরুর ওযন বাড়ানোর জন্য খাবার খাওয়ানো জায়েয হবে কি?
আরও
আরও
.