করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতিতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব দেশের সরকার ও বিত্তশীল মানুষ সহ সর্বস্তরের মানুষের প্রতি উপরোক্ত আহবান জানান।

তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় কর্মহীন মানুষদের প্রতি সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিশেষ করে যারা প্রকাশ্যে চাইতে পারে না, তাদেরকে খুঁজে বের করে সহায়তা পৌঁছে দিন।

তিনি ধনিক শ্রেণীর প্রতি আহবান জানিয়ে বলেন, কার্পণ্য থেকে বাঁচুন! তাহলেই পরকালে সফল হবেন। যারা সরকারী বেতন পান না, সেসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য উদারভাবে এগিয়ে আসুন। মনে রাখবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিঃস্বার্থ দান কবরের উত্তাপ নিভিয়ে দেয় (ত্বাবারাণী, ছহীহাহ হা/৩৪৮৪)।

শিল্প-কারখানা ও বাস-ট্রাক-লঞ্চ মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এতদিন যারা ঘাম ঝরিয়ে আপনার শিল্প ও ব্যবসা বাঁচিয়ে রেখেছে, আজকের এই সংকটকালে সেইসব শ্রমিক-কর্মচারীদের সকল প্রকার বেতন-ভাতা সময়মত পৌঁছে দিন। সম্ভব হলে অতিরিক্ত প্রণোদনা দিন। এতে আপনার প্রতিষ্ঠানে আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ।

তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, চিকিৎসক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল হৌন। তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা এবং সর্বোচ্চ প্রণোদনা দেওয়ার দ্রুত ব্যবস্থা নিন। হতদরিদ্রদের তালিকা করে প্রশাসনের ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর মাধ্যমে দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে আর্থিক সহযোগিতা বিতরণ করুন। ছোট-বড় পরিবারপিছু মাসে অন্তত তিন থেকে পাঁচ হাযার টাকা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করুন। করোনা ব্যতীত অন্য রোগীদের বিনা চিকিৎসায় বিদায় দিবেন না (দৈনিক ইনকিলাব, ১৫ই এপ্রিল ২০২০)।






ভর্তি বিজ্ঞপ্তি, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ইয়াতীম ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান
ডা. নাসরীন সুলতানা
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১৩ম বর্ষ), জুলাই-আগস্ট ১৯৬৬-মার্চ ১৯৬৭
আল-ইখলাছ হজ্জ কাফেলা
দানশীল ভাই-বোনদের প্রতি আমাদের আহবান
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১
তাবলীগী ইজতেমা ২০২৬
আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর নওদাপাড়া, রাজশাহীর পরিবর্তিত ভর্তি তারিখ নিম্নরূপ:
তাবলীগী ইজতেমা ময়দান ও দারুলহাদীছ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয় প্রকল্পে দান করুন!
মিয়াঁ নাযীর হুসাইন দেহলভীর বাঙ্গালী ছাত্রদের সম্পর্কে তথ্য আহবান
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর দাওয়াহ ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করুন!
আরও
আরও
.