বিশ্ববরেণ্য মুহাদ্দিছ আল্লামা শামসুল হক আযীমাবাদীর (১৮৫৭-১৯১১ খৃ.) পৌত্র মুহাম্মাদ তানযীল ছিদ্দীকী হুসাইনী ‘দাবিস্তানে নাযীরিয়াহ’ নামে শায়খুল কুল ফিল কুল মিয়াঁ নাযীর হুসাইন দেহলভী (১৮০৫-১৯০২ খৃ.)-এর ‘জীবন ও কর্ম’ সবিস্তার লিপিবদ্ধ করছেন। এর প্রথম খন্ডে মিয়াঁ ছাহেবের বিহার, উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ছাত্রদের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত রয়েছে। তাঁর বাঙ্গালী ছাত্রদের সম্পর্কে গবেষক যে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন তা নিতান্তই অপ্রতুল। এজন্য গত ১৫ই নভেম্বর তারিখে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বরাবর ই-মেইল প্রেরণ করে তিনি এ বিষয়ে তাঁর সহযোগিতা চেয়েছেন। সেকারণ মিয়াঁ ছাহেবের বাঙ্গালী ছাত্রদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। লেখার সাথে লেখকের পরিচয়, পূর্ণ ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর, ই-মেইল নম্বর (যদি থাকে) অবশ্যই উল্লেখ করতে হবে।

লেখা পাঠানোর ঠিকানা

সম্পাদক

মাসিক আত-তাহরীক

নওদাপাড়া (আম চত্বর), পোঃ সপুরা

থানা : শাহ মখদুম, রাজশাহী-৬২০৩।

ফোন : (০৭২১) ৮৬১৩৬৫

মোবাইল : ০১৭১৭-৮৬৫২১৯

ই-মেইল : [email protected]






ভর্তি বিজ্ঞপ্তি, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
খুলনা মুহাম্মাদিয়া জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণে দান করুন
অরিয়েন্ট বুকস এ্যান্ড বাইন্ডার্স
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
ডা. মুহাম্মাদ তাওহীদুল ইসলাম (মিলন)
দানশীল ভাই-বোনদের প্রতি আমাদের আহবান
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১
সোনামণি প্রতিভা (একটি সৃজনশীল শিশু-কিশোর পত্রিকা)
জাতীয় গ্রন্থ পাঠ প্রতিযোগিতা ২০২০
সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২০
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মহিলা মাদ্রাসায় ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর দাওয়াহ ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করুন!
আরও
আরও
.