উত্তর : এই ধরণের অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে ইসলামের শাস্তিবিধান হ’ল দিয়াত বা রক্তমূল্য প্রদান করা। আল্লাহ বলেন, ‘যদি কোন মুমিন কোন মুমিনকে ভুলক্রমে হত্যা করে, তবে সে একজন মুমিন ক্রীতদাসকে মুক্ত করবে এবং তার পরিবারকে রক্তমূল্য প্রদান করবে। তবে যদি তারা ক্ষমা করে দেয় (সেকথা স্বতন্ত্র)।...কিন্তু যদি সে তা (ক্রীতদাস) না পায়, তাহ’লে আল্লাহর নিকট থেকে ক্ষমা প্রাপ্তির জন্য একটানা দু’মাস ছিয়াম রাখবে (নিসা ৪/৯২)। আর রক্তমূল্য হ’ল বিভিন্ন বয়সী মোট ১০০টি উট  (মুওয়াত্ত্বা মালেক হা/৩১৩৯; আবুদাউদ হা/৪৫৪১; নাসাঈ হা/৪৮০১; ছহীহুল জামে‘ হা/৬৪৪৩)। যা বর্তমান বাজারমূল্যে এক হাযার দীনার তথা প্রায় সোয়া চার কেজি স্বর্ণ বা সমপরিমাণ অর্থমূল্য (প্রায় ২ কোটি টাকা) (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৫০/২১)। কোন ব্যক্তি এককভাবে সক্ষম না হ’লে তার সমস্ত নিকটাত্মীয় মিলে এই রক্তমূল্য পরিশোধ করবে। যদি তাতেও সক্ষম না হয় তাহ’লে সরকারী বায়তুল মালের সহযোগিতা নিয়ে দিয়ত পরিশোধ করবে। এটাও সম্ভব না হ’লে উভয় পক্ষ সমঝোতা করবে। তবে যদি মৃতের আত্মীয়স্বজন ক্ষমা করে দেয়, সেক্ষেত্রে দিয়াত দিতে হবে না। কিন্তু সর্বাবস্থায় হত্যাকারী কাফফারা হিসাবে (বিনা ওযরে) ধারাবাহিক দু’মাস ছিয়াম পালন করবে ও আল্লাহর নিকট ক্ষমা চাইবে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৪/১৭৯)।







প্রশ্ন (৪০/৩২০) : রাসূল (ছাঃ)-এর স্ত্রী-কন্যাগণকে দেশীয় অনেক আলেম মা যুক্ত করে যেমন মা আয়েশা, মা ফাতেমা ইত্যাদি নামে আখ্যায়িত করে থাকেন। এভাবে বলা যাবে কি? - -আবু তাহেরসাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (১০/৩৩০) : মসজিদের জন্য জমি ওয়াকফ করার পর কমিটির কোন সদস্যের সাথে মনোমালিন্যের কারণে জমিদাতা তাকে বলেন যে, আপনি এ মসজিদে ছালাত আদায় থেকে বিরত না থাকলে কিয়ামত পর্যন্ত এর উপর আমার দাবী থাকবে। এক্ষণে ওয়াকফকারী কি এরূপ বলার অধিকার রাখেন? এতে কি ওয়াকফের কোন ক্ষতি হয়? উক্ত মুছল্লী এই মসজিদে ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (১২/১২) : ‘যে গোত্রের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রয়েছে সেই গোত্রে রহমত নাযিল হয় না’-মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মুহাম্মাদ আজমল, ভূগরইল, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩০৩) : স্থির চিত্র ও ভিডিও চিত্রের ব্যাপারে শরী‘আতের হুকুম কি? বিভিন্ন ইসলামী অনুষ্ঠানেও ভিডিও প্রদর্শন করা হচ্ছে। রাসূল (ছাঃ) কোন ধরনের ছবি নিষেধ করেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিলো? বিভিন্ন প্রয়োজনে কোন ছবি ধারণ করলে পাপ হবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : অবাধ্যতা ও মন্দ আচরণের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে কি? - -মামূনশিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৬/৪৬) : আমার স্বামী স্বেচ্ছায় আমার নামে কিছু জমি লিখে দিয়েছিল। এখন তার নিজ নামে নির্মিতব্য একটি বাড়ির নির্মাণ ব্যয় নির্বাহের জন্য উক্ত জমিটি আমার নিকট থেকে ফেরত নিয়ে বিক্রি করতে চাচ্ছে। এভাবে ফেরত নেওয়া কি তার জন্য ঠিক হবে? আর আমি যদি না দেই সেক্ষেত্রে আমি গোনাহগার হব কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (২৬/১০৬) : মামা মারা যাওয়ায় তিন বৎসর পরে জনৈক ব্যক্তি স্বীয় মামীকে বিবাহ করেছে। উক্ত বিবাহ বৈধ হয়েছে কি? - -গোলাম রববানী, পোরশা, নওগাঁ।
প্রশ্ন (১৯/৯৯) : আমি একজন রাজমিস্ত্রী। অনেক সময় হিন্দুর বাড়ীতে কাজ করতে হয়। তখন খাওয়ার প্রয়োজন পড়ে। তাদের বাড়ীতে খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৫/৬৫) : আমার স্বামী প্রবাসে থাকেন। আমার এক ভুলের কারণে উনি ঠান্ডা মাথায় জেনে-বুঝে আমাকে এক তালাক দেন। তখন আমি ঋতু অবস্থায় ছিলাম। উনি সেটা জানতেন না। এমতাবস্থায় উক্ত তালাক পতিত হয়েছে কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : আমরা তিন জন পার্টনার মিলে একটা অনলাইন ভিত্তিক কোচিং সেন্টার খুলেছি। যেখানে জজ, উকিল ইত্যাদি পেশার কোচিং করানো হয়। আমি সেন্টারের ওয়েবসাইট তৈরী, এড পরিচালনা, রেকর্ডিং করা ইত্যাদি কাজগুলো করি। আমাদের শিক্ষিকারা বেপর্দা অবস্থায় জুম-এ ভিডিও ক্লাস নেন। সেকারণ একদল বেপর্দা নারীদের ভিডিও, ছবি ইত্যাদি নিয়েই আমাকে কাজ করতে হয়। এরূপ চাকরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : চাকুরী পাওয়ার শর্তে কোন মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩৯২) : সমাজে প্রচলিত আছে যে, ‘একজন হাজী তার নিকটতম ৪০০ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন’। বিষয়টির সত্যতা জানতে চাই। - -আব্দুল্লাহ, সিংড়া, নাটোর।
আরও
আরও
.