উত্তর : কুরবানীর গোশত ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে তাঁর কুরবানীর উটগুলোর নিকট দাঁড়াতে এবং এগুলোর গোশত, চামড়া, ভূঁড়ি ইত্যাদি ছাদাক্বা করে দিতে আদেশ করলেন। তিনি গোশত দ্বারা কসাইয়ের মজুরী দিতে নিষেধ করলেন এবং বললেন, আমাদের নিজেদের পক্ষ থেকে তার মজুরী পরিশোধ করে দেব’ (বুখারী হা/১৭১৭; মুসলিম হা/১৩১৭; মিশকাত হা/২৬৩৮)। অত্র হাদীছের ব্যাখ্যায় মুহাদ্দিছগণ বলেন, কুরবানীর চামড়া, গোশত এবং কুরবানীর প্রাণীর কোন অংশ বিক্রয় করা যাবে না (উছায়মীন, শারহুল মুমতে‘ ৭/৪৭২-৭৩)।  এর অর্থ এটা নয় যে, কুরবানীর কিছুই নিজে খাওয়া যাবে না। বরং নিজেরা খাবে, দান করবে ও সংরক্ষণ করবে। তবে এ দিয়ে ব্যবসা করা যাবে না। যদিও তা ফকীর-মিসকীনের মালিকানায় চলে যায়।






প্রশ্ন (১২/৫২) : জনৈক আলেম বলেন, আরসি, কোকাকোলা, সেভেনআপ ইত্যাদি পানীয় হারাম। কারণ এগুলো মদ জাতীয় বস্ত্ত। কিন্তু এর নামকরণ হয়েছে ভিন্ন। উক্ত বক্তব্য কি ঠিক?
প্রশ্ন (১৪/২১৪) : বক্সে বা কফিনে লাশ রাখা অবস্থায় দাফন করা যাবে কী?
প্রশ্ন (৩০/২৩০) : মক্কা বিজয়ের পর আর কোন হিজরত আছে কি? থাকলে তার স্বরূপ কি?
প্রশ্ন (২৫/১০৫) : হাদীছে বর্ণিত আছে যে, আলী (রাঃ) ছালাতের রুকূ অবস্থায় তার হাতের আংটিটি ছাদাক্বা করলে সূরা মায়েদার একটি আয়াত নাযিল হয়। বর্ণনাটির সত্যতা জানতে চাই। - -মুকতাদির হোসেন, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩০/২৭০) : সরকারী নিয়ম অনুযায়ী ডিভোর্স লেটারে স্বাক্ষর করার তিন মাস পর ডিভোর্স কার্যকর হয়। এক্ষেত্রে মেয়েরা স্বাক্ষরের তারিখ থেকে ইদ্দত শুরু করবে, না তিন মাস পর থেকে শুরু করবে?
প্রশ্ন (৩২/২৭২) : বিয়েতে ছেলে মেয়ে উভয়েই রাযী এবং উভয়ের মায়েরাও রাযী। কিন্তু মেয়ের পিতা রাযী নন। এমতাবস্থায় বিবাহ করলে তা বৈধ হবে কি?
প্রশ্ন (৪০/৩২০) : কুরআন মাজীদ মুখস্থ পড়ায় এক হাযার এবং দেখে পড়ায় দুই হাযার নেকী হয়। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (১৭/৪১৭) : অনেক সময় সম্পদশালী লোকেরা গরীব দুস্থদের ঘৃণা করে। এ আচরণের পরিণতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/৪৪৫) : নির্দিষ্ট স্থানে কবর দেওয়ার ব্যাপারে পিতা-মাতার অছিয়ত পূর্ণ করা কি আবশ্যিক? - -আল-আমীন, দয়ালের মোড়, নওগাঁ।
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকলে ইবাদত কবূল হবে না। এটা কি ঠিক?
প্রশ্ন (১১/২১১) : যে ব্যক্তি তেলাওয়াত জানা সত্ত্বেও কুরআন তেলাওয়াত পরিত্যাগ করবে তার কি গুনাহ হবে?
প্রশ্ন (২৯/৬৯) : যদি কোন ব্যবসায়ী বাকীতে পণ্য বিক্রয় করে এই শর্তে যে, তুমি অমুক দিন পর্যন্ত বাকীতে নিবে এবং কম হোক বা বেশী হোক সেদিন ঐ পণ্যের যে বাজারদর থাকবে সে অনুযায়ী মূল্য পরিশোধ করবে। এরূপ লেনদেন বৈধ হবে কি?
আরও
আরও
.