উত্তর : কাতারবন্দী হওয়ার জন্য নির্দিষ্ট কোন সময় বর্ণিত হয়নি। সুতরাং ইক্বামতের শুরুতে, মাঝে বা শেষে যে কোন সময় দাঁড়ানো যেতে পারে। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘যখন ছালাতের ইক্বামত দেওয়া হবে, তখন আমাকে বের হয়ে আসতে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৬৮৫)। অন্য বর্ণনায় এসেছে, বেলাল (রাঃ) আযান দেয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেন এবং যখন তিনি রাসূল (ছাঃ)-কে ছালাতের জন্য বের হয়ে আসতে দেখতেন তখন ইক্বামত দিতেন’ (মুসলিম হা/৬০৬; তিরমিযী হা/২০২)। হাদীছ দু’টির সমন্বয় করে বিদ্বানগণ বলেন, বেলাল (রাঃ) লক্ষ্য রাখতেন কখন রাসূল (ছাঃ) বের হন। রাসূল (ছাঃ)-কে বের হ’তে দেখার পর তিনি ইক্বামত শুরু করতেন। আর ছাহাবীগণ রাসূল (ছাঃ)-কে দেখে ছালাতের জন্য দাঁড়াতেন (ফাৎহুল বারী ২/১২০; মির‘আতুল মাফাতীহ ২/৩৮৮; তুহফাতুল আহওয়াযী ৩/১৬৫)। অন্য বর্ণনায় এসেছে, আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার ছালাতের জন্য ইক্বামত দেয়া হ’ল এবং রাসূল (ছাঃ) এসে পৌঁছার আগেই আমরা দাঁড়িয়ে কাতার সোজা করে নিলাম। এরপর রাসূল (ছাঃ) এসে ইমামতির স্থানে দাঁড়ালেন (বুখারী হা/৬৪০; মুসলিম হা/৬০৫)। অতএব ‘হাইয়া ‘আলাল ফালাহ’ বলা পর্যন্ত বসে থাকার কোন দলীল নেই।







প্রশ্ন (২০/৬০) : ‘বিসমিল্লায় গলদ’ একটি পরিভাষা সমাজে চালু আছে। একথা বলা যাবে কি?
প্রশ্ন (১০/৫০) : শ্যামুয়েল নামে কোন নবী কি দুনিয়াতে আগমন করেছিলেন? যদি এসে থাকেন, তবে তাঁর সংক্ষিপ্ত কাহিনী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/৩৫৪) : ছালাতের মধ্যে প্রথম রাক‘আতে এবং তৃতীয় রাক‘আতে সিজদার পর দাঁড়ানোর জন্য তাড়াতাড়ি উঠতে হবে না একটু থেমে উঠতে হবে?
প্রশ্ন (৩১/১৯১) : তাওহীদে আসমা ওয়াস ছিফাত সম্পর্কে জ্ঞান লাভ করার উপকারিতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২/৪২) : মুসলমানদের থেকে প্রথমে আমানত নাকি বিনয়-নম্রতা উঠিয়ে নেয়া হবে?
প্রশ্ন (৩৮/৩৮) : গত ছয় মাস আগে পারিবারিকভাবে একমত হয়ে বিয়ে ঠিক হয়। কিন্তু বিবাহের অনুষ্ঠান, টাকা-পয়সা খরচ ইত্যাদি ভেবে উভয় পরিবার বিবাহ আরো ৬ মাস পিছিয়ে দিচ্ছে। এদিকে আমরা উভয়ে খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করছি। মাঝে মাঝে কথাও হয়ে যাচ্ছে। উভয় পরিবার দ্বীনদার না হওয়ায় বুঝানোও সম্ভব হচ্ছে না। এক্ষণে উভয়ের অভিভাবক যেহেতু একমত তাই আমরা গোপনে বিবাহ করতে পারব কি?
প্রশ্ন (৪/১৬৪) : একই সাথে একাধিক ব্যক্তির জানাযা হ’লে যতজনের জানাযা হবে তত ক্বীরাত ছওয়াব পাওয়া যাবে কি? - -মুজাহিদুল ইসলামফুলকুঁড়ি, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৮/৪১৮) : কেউ যদি নিজ স্ত্রীর বোনকে কামনার সাথে স্পর্শ করে বা তার দিকে দৃষ্টিপাত করে তাহ’লে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়- একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ) জীবিত ও সামনে উপস্থিত বুঝানোর জন্য তাশাহহুদে পঠিত দো‘আ ‘আইয়ূহান্নাবীইউ’ দ্বারা দলীল পেশ করেন। এখানে ‘আইয়ূহা’ দিয়ে কি জীবিত ব্যক্তিদের বুঝানো হয়েছে। বিস্তারিত জানতে চাই। - -গোলাম কাদের, চট্টগ্রাম।
প্রশ্ন (২/৪২) : টিউশনী করার ক্ষেত্রে মাসে ২/১ দিন কারণবশতঃ যাওয়া হয় না। কিন্তু বেতন দেওয়ার সময় পুরো বেতনই পাওয়া যায়। এক্ষণে আমার জন্য পুরো বেতন নেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২৩/৩০৩) : আমি ঔষধের ব্যবসা করি। আমার দোকানে জন্মনিরোধ বড়ি সহ অন্যান্য জন্মনিরোধক পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে কি? - -আবু সাঈদ, মীরপুর, ঢাকা।
প্রশ্ন (১০/৩৭০) : কিডনী রোগের কারণে ডায়ালাইসিস করতে হয়। এমতাবস্থায় ফরয ছিয়াম পালন করা যাবে কি? - কামাল চৌধুরী, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.