উত্তর : মহান আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, সে কাজে তাকে ব্যবহার করা তার জন্য শাস্তির বিষয় নয়। এছাড়া পাথরের উপরে শরী‘আতের কোন বিধান আরোপিত হয়নি যে, তার কুফরী বা অবাধ্যতার কারণে শাস্তি স্বরূপ তাকে জাহান্নামের জ্বালানী হিসাবে ব্যবহার করা হবে। কুরআনে ‘হিজারাহ’ বলে গন্ধকের এক প্রকার বিশেষ পাথরকে বুঝানো হয়েছে। যার রং অতি কালো, আকারে বৃহৎ এবং দুর্গন্ধময়। যার আগুনে তেজ অত্যধিক। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, আসমান ও যমীন সৃষ্টি করার সময় এ পাথরগুলি প্রথম আকাশে সৃষ্টি করা হয় (মুসনাদ ইবনে আবী হাতেম, হাকেম)। সুদ্দী (রহঃ) কয়েকজন ছাহাবী সূত্রে বলেন, জাহান্নামের মধ্যে এ কালো পাথরও থাকবে, যার কঠিন আগুন দ্বারা কাফেরদেরকে শাস্তি দেওয়া হবে। কারো মতে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও তাদের তৈরী পাথরের মূর্তিগুলি। যেসব মূর্তিকে তারা মা‘বূদ হিসাবে উপাসনা করত। যাতে তারা অবগত হয় যে, আল্লাহ দাবী করার ও উপাস্য হবার ব্যাপারে এদের অধিকার কতটুকু (ইবনে কাছীর ১/৫৯ পৃঃ)। আল্লাহ বলেন, ‘তোমরা যাদের পূজা কর সেগুলি জাহান্নামের ইন্ধন মাত্র’ (বাক্বারাহ ২৪)।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১/৩৬১) : মহিলাদের ব্যবহৃত সোনার যাকাত নিয়ে বিদ্বানদের মতভেদ রয়েছে জেনেছি। এক্ষেত্রে সঠিক ফয়ছালা কোনটি হবে? - -জান্নাতুল ফেরদৌস, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।
প্রশ্ন (৪০/৩৬০) : ছাদাক্বাতুল ফিৎর বণ্টনের খাত কয়টি? এটি কি কেবল ফকীর-মিসকীনদের জন্য নির্দিষ্ট?
প্রশ্ন (২১/৪৬১) : আমি একটি মাদ্রাসায় শরহে বেকায়া জামা‘আতে পড়ি। আসন সংকটের কারণে এক সহপাঠীর সঙ্গে একই খাটে থাকতে হয়। তবে আমাদের শরীর একে অপরের সঙ্গে স্পর্শ করে না এবং প্রত্যেকে পৃথক কম্বল ব্যবহার করি। এভাবে একই খাটে থাকতে পারবো কি?
প্রশ্ন (৯/৪৯) : স্বামী এক বছর যাবৎ বিদেশ থাকে। ফলে ১ বছর যাবৎ মিলন হয়নি। এমতাবস্থায় স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিলে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (২/৮২) : জনৈক ব্যক্তি বলেন, জান্নাতের জাতীয় সংগীত হবে সূরা ‘আর-রহমান’। যে সূরা স্বয়ং আল্লাহ জান্নাতে নিজে শুনাবেন! এটা কি ঠিক?
প্রশ্ন (২৩/১০৩) : আমি মাদ্রাসায় পড়ুয়া এক মেয়েকে দেখে শুনে বিয়ে করেছি। পরে দেখি সে দ্বীন সম্পর্কে অজ্ঞ এবং ভীষণ উদাসীন। সাথে সাথে ঝগড়াপ্রবণ ও কটূক্তিপরায়ণ। বিয়ের আগে যাচাই করা হয়নি, এজন্য নিজেকে দোষী মনে করি। মাঝে মাঝে এমন কষ্ট হয় যে আত্মহত্যার চিন্তাও আসে, কিন্তু পরকালের ভয়ে বিরত থাকি। এটা কি আমার ভাগ্যে লেখা ছিল নাকি আমার নিজের ত্রুটির ফল? আমার করণীয় কি? যদি ধৈর্য ধরে সংসার করি, তাহ’লে এর বিনিময়ে কি আমার কোন পুরস্কার মিলবে? আর মাঝে মাঝে আমি তাকে বলি, ‘আমি মরে গেলে তোমাকে পরকালে চাই না’ এতে কি আমার গোনাহ হবে?
প্রশ্ন (১৫/৫৫) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার বলবে, তার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। যতবার বলবে ততবার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। তার পাপ না থাকলে তার স্ত্রীর, তারপর তার মেয়ের পাপ মাফ হবে। উক্ত কথা কি সঠিক?
প্রশ্ন (৩২/১৫২) : ভুল চিকিৎসার কারণে অল্প বয়সে কেউ মারা গেলে তাকে অপমৃত্যু বা অকাল মৃত্যু বলে অভিহিত করা যাবে কি?
প্রশ্ন (৬/৬) : সহশিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ ক্লাসের সময় মেয়েদের দ্বারা কুরআন তেলাওয়াত করানো যাবে কি? - -রবীউল ইসলাম, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩/২৮৩) : জনৈক আলেম বলেন, বুখারীতে জোরে আমীন বলার কোন হাদীছ নেই। বক্তব্যটি কতটুকু সঠিক? - -ছফিউল্লাহ, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২২/৩৪২) : আমরা রাসূল (ছাঃ)-এর পরিবারের সদস্যাদের মা আয়েশা, মা ফাতেমা ইত্যাদি বলে সম্বোধন করে থাকি। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : শিরকের গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করার পর নতুনভাবে কালেমা পাঠ এবং নতুনভাবে বিবাহ নবায়ন করতে হবে কি? - -ছাবীহা আফরীন, আজিমপুর, ঢাকা।
আরও
আরও
.