উত্তর : প্রথমতঃ সশস্ত্র বাহিনীর চাকুরী নারীদের জন্য নয়। কারণ নারীদের উপর জিহাদ ফরয নয়। আয়েশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! মহিলাদের জন্য কি জিহাদ বাধ্যতামূলক? তিনি বলেন, হ্যাঁ, তাদের উপরও জিহাদ ফরয, তবে তাতে কোন যুদ্ধ নেই। বরং তা হচ্ছে হজ্জ ও ওমরাহ (ইবনু মাজাহ হা/২৯০১; মিশকাত হা/২৫৩৪; ছহীহুত তারগীব হা/১০৯৯)। দ্বিতীয়তঃ প্যান্ট ও শার্ট পরিধান হ’ল পুরুষদের সাথে সাদৃশ্য অবলম্বন, যা হারাম। ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) অভিসম্পাত করেছেন নারীর বেশধারী পুরুষদেরকে এবং পুরুষের বেশধারিণী নারীদেরকে’ (বুখারী হা/৫১৮৫; মিশকাত হা/৪৪২৯)। যেহেতু উক্ত প্রতিষ্ঠানে শারঈ বিধান মানার সুযোগ নেই। অতএব স্বামীর দায়িত্ব হ’ল যেকোন উপায়ে তাকে উক্ত চাকুরী থেকে ফিরিয়ে আনা এবং তার আয় গ্রহণ না করা। নতুবা সে ‘দাইয়ূছ’ হিসাবে গণ্য হবে। আর দাইয়ূছ জান্নাতে প্রবেশ করবে না (নাসাঈ হা/২৫৬২; ছহীহাহ হা/৬৭৪)। উল্লেখ্য যে, বাধ্যগত প্রয়োজন, নিরাপত্তা ও পূর্ণ পর্দার পরিবেশ থাকার শর্তেই কেবল নারীরা বাইরে চাকুরী করতে পারে।






প্রশ্ন (৩২/২৩২) : সদ্য সঊদী ফেরৎ জনৈক ব্যক্তি ছালাত আদায়কালে রুকু হতে উঠে পুনরায় বুকে হাত বাঁধেন। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, সঊদী আরবের ইমামদেরকে এমনটাই করতে দেখেছেন। এমতবস্থায় কোনটি অধিক ছহীহ ও সুন্নাতসম্মত তা দলীল সহকারে জানাবেন।
প্রশ্ন (২৫/২৫) : এক্সিডেন্টে আহত মুমূর্ষু ছাগল, গরু, মুরগীর ক্ষেত্রে করণীয় কি? - -আলতাফ হোসেন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/২৩৫) : জনৈক বক্তা বলেন, ছালাত কমিয়ে ৫ ওয়াক্ত করার ব্যাপারে আল্লাহর নিকটে মূসা (আঃ)-এর বারবার যাওয়ার বিষয়টি সত্য নয় বরং রাসূল (ছাঃ) স্বয়ং কয়েকবার গিয়ে তা কমিয়ে নিয়ে আসেন। এ বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩৪/৭৪) : সূরা ক্বাছাছ ৮৮ আয়াত এবং রহমান ২৭ আয়াতে ‘ওয়াজহু’ শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে? অনেকে বলেন, ইমাম বুখারী (রহঃ) এর অর্থ ‘আল্লাহর রাজত্ব’ করেছেন। এ ব্যাপারে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/২৯৬) : আযানের দো‘আয় এক স্থানে অসীলা শব্দের ব্যবহার হয়েছে। এক্ষণে ওয়াসীলা শব্দের অর্থ কি? - -আব্দুল লতীফভাঙ্গুড়া, পাবনা।
প্রশ্ন (২৬/৪২৬) : আল্লাহ সকল ভাষাই বুঝেন, তিনি মনের ভাষাও বুঝেন। তাহ’লে দো‘আ আরবীতে করার পিছনে হিকমত কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : আমার নেফাসের ৩৭তম দিনে রক্ত বন্ধ হয়ে যায়। পবিত্র হয়েছি মনে করে স্বামীকে অবহিত করি। পবিত্রতা অর্জন করে স্বামী-স্ত্রী নির্জনবাস করি। রাতে আবারও রক্ত দেখা যায়। এক্ষণে আমাদের কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : আমাদের এলাকায় কেউ কেউ ৪০ দিনের জন্য ই‘তিকাফে বসে। এরূপ বিধান শরী‘আতে আছে কি? - -আমীনুল ইসলাম, নালবাড়ী, আসাম, ভারত।
প্রশ্ন (৪০/৪০০) : খারাপ মাল দ্বারা যাকাত প্রদান করলে যাকাত কবুল হবে কি? আর যাকাতদাতার উপর কোন গোনাহ বর্তাবে কি? - -মুহাম্মাদ ইদ্রীস, বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (৫/২০৫) : আমি একজন সালাফী। ভারতে বহু সালাফী আলেম বিভিন্ন মাসআলায় একেকজনের একেক মত। সাধারণ মানুষ বলে, স্থানীয় আলেমদের অনুসরণ করতে। এক্ষণে আমার করণীয় কি? - আলম, শিলচর, আসাম, ভারত।
প্রশ্ন (৩৭/১১৭) : রোগমুক্তির জন্য বাড়ীর চার কোণায় আযান দেওয়া যাবে কি? যার ১ম কোণে এক আযান ২য় কোণে ৩ আযান, ৩য় কোণে ৫ আযান এবং ৪র্থ কোণে ৭ আযান।
প্রশ্ন (১৭/৪১৭) : ‘ছা‘লাবা নামে জনৈক আনছারী ইয়াতীম ছাহাবী জনৈক নারীকে বস্ত্রবিহীন ও গোসলরত অবস্থায় দেখে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে একপর্যায়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন’। এ ঘটনার কোন সত্যতা আছে কি? - তাওহীদুর রহমান, কাকনহাট, রাজশাহী।
আরও
আরও
.