উত্তর : সন্ধ্যার পর কিছু সময় জিন-শয়তানরা বাইরে ঘোরাফেরা করে। এজন্য তাদের অপপ্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এ সময়ে তথা মাগরিব থেকে এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। রাসূল (ছাঃ) বলেন, তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলেমেয়েদের সূর্য ডোবার সময় বের হ’তে দিবে না যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়। কারণ এসময় শয়তান বিচরণরত থাকে (মুসলিম হা/২০১৩; মিশকাত হা/৪২৯৭)। তিনি বলেন, সন্ধ্যা হ’লে শিশুদেরকে বাইরে ছেড়ো না। কারণ ঐ সময় শয়তানের দল ছড়িয়ে পড়ে। অতঃপর রাতের কিছু অংশ অতিবাহিত হ’লে তাদেরকে ছেড়ে দাও (মুসলিম হা/২০১২; মিশকাত হা/৪২৯৪)।

তবে এই হাদীছগুলো সতর্কতামূলক। সুতরাং প্রয়োজনবশত এ সময় দো‘আ পাঠ করে সতর্কতার সাথে শিশুদের বাইরে নেওয়া যাবে (নববী, শরহ মুসলিম ১৩/১৮৫-৮৬; ইবনু হাজার, ফাৎহুল বারী ১১/৮৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৬/৩১৭)।

 প্রশ্নকারী : শরীফুযযামান, সাতক্ষীরা।







বিষয়সমূহ: শিশু-কিশোর
প্রশ্ন (১/১) : কোন পাপাচারী ব্যক্তি সুন্দর স্বপ্ন দেখতে পারে কি?
প্রশ্ন (২৩/৪২৩) : ছেলেদের দাড়ি গজানো বা দাড়ি আরও ঘন করার উদ্দেশ্যে কোন ধরনের কেমিক্যাল বা ওষুধ ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৬/২৬) : বহু পুরাতন খানজাহান আলীর সময়কার কবরস্থানের জমি বায়না করার পর এলাকাবাসী বলছে, এটা কবরস্থান ছিল। মালিক অস্বীকার করছেন। এখানে ঘর-বাড়ি করা যাবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : কোন সৎ উদ্দেশ্যে পিতা-মাতার অবাধ্য হওয়া যাবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুব জঘন্য। একদিকে হলের বাধ্যতামূলক অসুস্থ রাজনীতি, অন্যদিকে নগ্নতার ছোবল। নাস্তিকতার আগ্রাসন তো আছেই। এমন প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করা সত্ত্বেও ঈমান হারানোর ঝুঁকি থাকে। এমতাবস্থায় সাধারণভাবে আমল করে টিকে থাকা উত্তম হবে, না ভাল পরিবেশে থাকা উত্তম হবে? এ জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করলে তাক্বদীরের কোন পরিবর্তন হবে কি ?
প্রশ্ন (২৫/৪২৫) : চাকুরী পাওয়ার শর্তে কোন মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৪০/১২০) : পোলট্রি মুরগী, মাছ, কোয়েল পাখি, হাঁস ইত্যাদি খামারের যাকাত কিভাবে দিতে হবে?
প্রশ্ন (২০/৪২০) : রাসূল (ছাঃ) আল্লাহ তা‘আলাকে স্বপ্নে দেখেছেন। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৭/৭) : আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটি বাক্য ১০০ বার করে পাঠ করার কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (২৬/২২৬) : আর-রাহীকুল মাখতূম গ্রন্থের ২৬৭ পৃঃ বলা হয়েছে, ‘আমার পূর্বে এমন এক যুবককে নবী হিসাবে পাঠানো হয়েছে যার উম্মতের সংখ্যা আমার উম্মতের তুলনায় অধিক হবে’। এখানে যুবক বলে কোন নবীকে বুঝানো হয়েছে?
প্রশ্ন (২৪/২৪) : আজকাল ছেলে-মেয়েদের অনেকেই পিতা-মাতার অজান্তে সাজানো অভিভাবকের মাধ্যমে কোর্ট ম্যারেজ করে একত্রে বসবাস করছে। অভিভাবকরাও মান-সম্মানের ভয়ে বিষয়টি প্রকাশ করেন না। পরবর্তীতে কোন এক পর্যায়ে পুনরায় ঘটা করে পূর্ণ সামাজিক প্রথায় বিবাহ প্রদান করা হয়ে থাকে। এক্ষণে দ্বিতীয় বিবাহের পূর্ব পর্যন্ত বর-কনের মেলামেশা বৈধ হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (১১/২৫১) : কবরের আযাব কবরে হয় না আসমানে হয়? একজন খত্বীবের বক্তব্যে জানতে পারি যে, কবরের আযাব আসমানে হয়। তিনি সূরা বাক্বারাহর ২৮ আয়াত দ্বারা দলীল দিয়েছেন।
আরও
আরও
.