উত্তর : হুবহু উক্ত শব্দে হাদীছ বর্ণিত হয়নি। তবে এর কাছাকাছি অর্থে একটি হাদীছ বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে, ‘তোমাদের বাছাই করা হবে, যেভাবে ভালো খেজুর মন্দ খেজুর থেকে বাছাই করা হয়। তোমাদের মধ্যকার নেককার লোকগুলো বিদায় নিবে এবং মন্দ লোকগুলো অবশিষ্ট থাকবে। অতএব সম্ভব হ’লে তোমরাও মৃত্যুবরণ কর (মৃত্যুকে শ্রেয় মনে কর) (ইবনু মাজাহ হা/৪০৩৮; ছহীহাহ হা/১৭৮১)। অন্য বর্ণনায় এসেছে, একদিন রাসূল (ছাঃ)-এর সামনে কিছু পাকা ও কিছু তাযা খেজুর দেওয়া হ’ল। তারা ভালো খেজুরগুলো খেয়ে ফেললেন। যখন কেবল আটি ও মূল্যহীন বস্ত্তগুলো পড়ে রইল তখন তিনি বললেন, তোমরা জানো এগুলো কি? তোমাদের ভালোরা ক্রমান্বয়ে চলে যাবে। কেবল বাকী থাকবে তারা যারা এগুলোর (অাঁটির) মত মূল্যহীন (হাকেম হা/৮৩৩৬; ছহীহাহ হা/১৭৮১)। এরূপ ঘটনা ঘটবে ঈসা (আঃ)-এর দুনিয়া থেকে প্রস্থানের পর। পরিস্থিতি এমন হবে যে ‘আল্লাহ’ বলার মত কোন লোক থাকবে না। আর তখনই ক্বিয়ামত সংঘটিত হবে (মুসলিম হা/১৪৮; মিশকতা হা/৫৫১৬; ফায়যুল ক্বাদীর হা/৩২৭৭-এর ব্যাখ্যা)।






প্রশ্ন (২/২৮২) : বিবাহের পূর্বে অতীত সম্পর্কের কথা অস্বীকার করলেও পরে স্ত্রীর একাধিক অবৈধ সম্পর্কের অকাট্য প্রমাণ পান স্বামী। বর্তমানে স্ত্রী অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী হ’লেও স্বামীর আত্মমর্যাদা তা মেনে নিতে বাধা দিচ্ছে। এমতাবস্থায় শারঈ ও মানবিক দৃষ্টিকোণ থেকে স্বামীর করণীয় কী?
প্রশ্ন (২৭/৩৪৭) : স্বপ্নদোষের কারণে বিছানায় বীর্য পড়লে তা সাবান দিয়ে পরিষ্কার করা আবশ্যক কি? না মুছে ফেললেই যথেষ্ট হবে?
প্রশ্ন (২/৪২) : হিজামার ক্ষেত্রে নির্দিষ্ট বার ও তারিখের কোন কথা হাদীছে বর্ণিত হয়েছে কি? বর্ণিত হ’লে সেগুলোর ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৪/১২৪) : মায়ের মৃত্যুর পর তার সম্পদ সন্তানদের মাঝে কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (১২/৩৩২) : পিতা ছেলেকে তার পক্ষ থেকে হজ্জ করার জন্য অছিয়ত করে গেলে আগে অছিয়ত পালন করতে হবে না সম্পদ বণ্টন করবে?
প্রশ্ন (১৪/২৫৪) : ছালাতুত তাসবীহ পড়া যাবে কি? - -রাসেল মিয়াঁ, পালবাড়ী, নরসিংদী।
প্রশ্ন (১৫/৪৫৫) : আমাদের সমাজে প্রচলিত আছে, নিজ সন্তানের আক্বীক্বার গোশত পিতা-মাতার জন্য খাওয়া জায়েয নয়। একথা সঠিক কি?
প্রশ্ন (৩৯/১১৯) : কেউ যদি বিনা কারণে ছালাতের শেষ বৈঠকে সালামের পূর্বে সহো সিজদা দেয় তাহ’লে তার ছালাত কি বাতিল হয়ে যাবে?
প্রশ্ন (৮/১৬৮) : যোহরের ছালাতে তাহিইয়াতুল মাসজিদ না যোহরের সুন্নাত আদায় করতে হবে? সময় পেলে উভয়টি আদায় করা যাবে কি? - -মুহাম্মাদ, নবীনগর, বি-বাড়িয়া।
প্রশ্ন (২/৩৬২) : ছালাতে সূরা ফাতিহার পর তিনবার আমীন বলা যাবে কি?
প্রশ্ন (৮/৩৬৮) : অমুসলিম দেশে কোর্ট পুলিশ হিসাবে চাকুরী করা জায়েয হবে কি? যেখানে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনে বিচার করা হয়। তবে কোর্ট পুলিশ সরাসরি বিচারকার্যে জড়িত নয়। কিন্তু বিচারকার্যে সাহায্য করে থাকেন।
প্রশ্ন (১৭/২৫৭) : আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) একদা বলেন, ‘রাসূলুল্লাহ (ছাঃ) যেভাবে ছালাত আদায় করতেন আমি কি তোমাদের সেভাবে ছালাত আদায় করে দেখাব না? অতঃপর তিনি ছালাত আদায় করলেন। কিন্তু তাকবীরে তাহরীমা ব্যতীত অন্য কোন সময় দু’হাত উত্তোলন করলেন না’ (তিরমিযী ১/৩৫)। তিরমিযী হাদীছটিকে হাসান বলেছেন। আবার বারা ইবনে আযিব (রাঃ) বলেন, ‘নবী করীম (ছাঃ) তাকবীরে তাহরীমা ব্যতীত আর কখনো হাত উঠাতেন না’ (আবূদাঊদ ১/১০৯)। এক্ষণে ছালাতে রাফ‘ঊল ইয়াদায়েন করার প্রমাণে হাদীছদ্বয়ের বিপক্ষে যুক্তি কি?
আরও
আরও
.