উত্তর : দাড়িতে মেহেদী ব্যবহার করা অভ্যাসগত সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, ইহূদী ও নাছারারা (দাড়ি-চুলে) রং লাগায় না। তোমরা তাদের বিপরীত কর’ (বুখারী হা/৩৪৬২; মুসলিম হা/২১০৩)। রাসূল (ছাঃ) একদল সাদা দাড়িধারী লোকদের পাশ দিয়ে গমনকালে বলেন, হে আনছারগণ! তোমরা দাড়িকে লাল ও হলুদ রঙে রঞ্জিত কর এবং আহলে কিতাবদের বিরোধিতা কর’ (আহমাদ হা/২২৩৩৭; ছহীহাহ হা/১২৪৫, সনদ ছহীহ)। তবে এটি ওয়াজিব নয়। কেননা ছাহাবীগণের মধ্যে হযরত আবুবকর, ওমর ও একদল ছাহাবী দাড়িতে মেহেদী লাগাতেন। পক্ষান্তরে হযরত আলী, উবাই বিন কা‘ব, আনাস, সালামা বিন আকওয়া‘ প্রমুখ ছাহাবী খেযাব ব্যবহার করতেন না (ফাৎহুল বারী হা/৫৮৯৯-এর আলোচনা ১০/৩৫৫ পৃ. ‘পোষাক’ অধ্যায়-৭৭ ‘খেযাব’ অনুচ্ছেদ-৬৭)।

উল্লেখ্য যে, বার্ধক্যের শুভ্রতা পরিবর্তনের জন্য মেহেদী ও কাতাম বা কালচে ঘাসই সর্বোত্তম’ (তিরমিযী হা/১৭৫৩; আবুদাউদ হা/৪২০৫; মিশকাত হা/৪৪৫১; ছহীহাহ হা/১৫০৯)। তবে কোনভাবেই কালো রং দ্বারা শুভ্রতা পরিবর্তন করা যাবে না। কেননা রাসূল (ছাঃ) এটা নিষেধ করেছেন (মুসলিম হা/২১০২)। তিনি বলেন, ‘শেষ যামানায় একদল লোকের আবির্ভাব হবে, যারা কালো রং-এর খেযাব লাগাবে কবুতরের বুকের ঠোসার কালো পাখনা সমূহের ন্যায়। এরা জান্নাতের সুগন্ধিও পাবে না’ (আবূদাউদ হা/৪২১২; মিশকাত হা/৪৪৫২)।






প্রশ্ন (১৩/১৭৩) : ফাসেক-ফাজের হওয়া সত্ত্বেও বিত্তবান হওয়ায় কাউকে মসজিদ কমিটির সভাপতি বা সদস্য বানানোয় শরী‘আতে কোন বাধা আছে কি? - -আব্দুর রহমান, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৭/২৩৭) : ওযূ শেষে আসমানের দিকে তাকিয়ে দো‘আ পাঠ করা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। এসময় কোন দিকে ফিরে দো‘আ পাঠ করতে হবে?
প্রশ্ন (২৫/২২৫) : কুরআনের উপর হাত রেখে হলফ করা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৫/৪৫) : ইমামের খুৎবা চলাকালীন কোন ফযীলতপূর্ণ বা বিস্ময়কর বর্ণনা শুনলে সরবে ‘সুবহানাল্লাহ’ বা ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : আমরা জানি যে, হোসাইন (রাঃ)-এর হত্যাকান্ডে ওবায়দুল্লাহ বিন যিয়াদ, শিমারসহ চিহ্নিত অনেকেই সম্পৃক্ত ছিল। কিন্তু খলীফা হিসাবে ইয়াযীদ এই হত্যাকান্ডের কোন বিচার করেননি। প্রশ্ন হ’ল তিনি কেন হোসাইন (রাঃ)-এর হত্যাকান্ডের বিচার করেননি? এ থেকে কি বুঝা যায় যে, উক্ত হত্যাকান্ডে ইয়াযীদের সম্মতি ছিল?
প্রশ্ন (৬/২০৬) : কারো পায়ে ধরে সালাম করা যাবে কি?
প্রশ্ন (৩৬/১১৬) : আমার বন্ধু ১৫-১৬ বছর বয়সে সমকামিতায় লিপ্ত ছিল। বর্তমানে সে সবকিছু ত্যাগ করেছে এবং নিয়মিত ছালাত আদায় করছে। কিন্তু কয়েক বছর যাবৎ সে তার অপরাধ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হ’লে তাকে স্বউদ্যোগে শাস্তি গ্রহণ করতে হবে কি-না সেটা নিয়েও সে ভীত। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৪০/৪০) : লাইব্রেরীতে শিরক ও বিদ‘আত মিশ্রিত বই-পুস্তক বিক্রি করে উপার্জিত অর্থ হালাল হবে কি?
প্রশ্ন (২৬/৪২৬) : কোন দোকানীকে ৫০,০০০/= (পঞ্চাশ হাযার) টাকা এই শর্তে কর্য দেয়া যাবে কি যে, প্রতি মাসে দাতাকে ৭০০ টাকার চাউল, ডাল, তেল ইত্যাদি দিবে?
প্রশ্ন (১২/১২) : কাদিয়ানীদের প্রতিষ্ঠানে চাকুরী করতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : কিছু আলেমের মুখে শোনা যায় যে, আল্লাহর যিক্র পাঁচ ওয়াক্ত ছালাতের চেয়েও উত্তম। তারা প্রমাণে কুরআনের আয়াতও পেশ করে থাকেন। তাদের বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩৮/৩৮): চাকরির শুরুতে ৫/৬ বছর আগে ক্যাশ সেকশনে কাজ করতাম। মাঝে মাঝে টাকা কম হ’লে নিজের টাকা দিয়ে পূরণ করে দিতে হ’ত। কিন্তু একদিন কিছু টাকা বেশী হয়েছিল। ঐ টাকা দাবী করতেও আর কেউ আসেনি। পরবর্তীতে ঐ টাকা আমি খরচ করে ফেলেছি। টাকার পরিমাণও এখন মনে নেই। বর্তমানে আমি অনুতপ্ত। এক্ষণে ঐ টাকার ব্যাপারে আমার করণীয় কি?
আরও
আরও
.