উত্তর : মুছল্লীদের তা‘লীমের উদ্দেশ্যে ছালাতের পর আলোচনা করা জায়েয। রাসূল (ছাঃ) বলেন, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও, একটি আয়াত হ’লেও (বুখারী হা/৩৪৬১; মিশকাত হা/১৯৮)। রাসূল (ছাঃ) বিশেষ করে ফজর ছালাত শেষে আলোচনা করতেন (আবুদাঊদ হা/৪৬০৭ প্রভৃতি; মিশকাত হা/১৬৫)। তিনি ফরয ছালাতের পর ইলমের মজলিসের ফযীলত সম্পর্কে বলেন, ‘যে ব্যক্তি ফরয ছালাতের পর বসে যায় এবং লোকদের দ্বীনের তা‘লীম দেয়, সে ব্যক্তি ঐ আবেদের চাইতে উত্তম যে দিনে ছিয়াম পালন করে ও রাতে ইবাদত করে। যেমন তোমাদের একজন সাধারণ মানুষের উপর আমার মর্যাদা’ (দারেমী হা/৩৪০; মিশকাত হা/২৫০)।

তবে ওয়ায-নছীহত মুছল্লীদের ধৈর্যের প্রতি লক্ষ্য রেখে করতে হবে। আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, তুমি (সপ্তাহে) প্রতি শুক্রবার মানুষকে ওয়ায কর। নইলে দু’বার। আর যদি এর চাইতে অধিক করতে চাও তবে তিনবার। তুমি কুরআনকে মানুষের নিকট বিরক্তিকর করে তুলো না। এতদ্ব্যতীত আমি যেন কখনও তোমাকে না দেখি যে, তুমি লোকদের নিকট পৌঁছবে যখন তারা নিজেদের আলোচনায় মশগুল থাকবে। আর তুমি তাদের কাছে গিয়ে ওয়ায শুরু করে দিবে। তুমি তাদের আলোচনা নষ্ট করে দিবে এবং তা তাদের মধ্যে বিরক্তি উৎপাদন করবে। বরং এ সময় তুমি চুপ থাকবে। অতঃপর যখন তারা তোমাকে চাইবে তখনই কথা বলবে, যতক্ষণ তারা তোমার কথার আকাঙ্ক্ষা করবে’ (বুখারী হা/৬৩৩৭; মিশকাত হা/২৫২)। ইবনু মাস‘ঊদ (রাঃ) প্রতি বৃহস্পতিবার তা‘লীমী বৈঠক করতেন (বুখারী হা/৭০; মুসলিম হা/২৫৪৮; মিশকাত হা/২০৭)। 

প্রশ্নকারী : আলমগীর ফকীর, গোড়ান, ঢাকা।








প্রশ্ন (৩০/২৩০) : আমাদের এলাকার জামে মসজিদের বারান্দার পিলারে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়। এটা জায়েয হবে কি? - -আবুল কাসেমবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১১/১১) : আমার একটি পালক পুত্র রয়েছে। সে ও তার পরিবার ঈদুল আযহায় একই কুরবানীতে আমাদের সাথে শরীক হ’তে চায়। এটা কি জায়েয হবে? একই পরিবারভুক্ত পরিবারের সদস্যরা কি তাদের কুরবানীর টাকা একত্র করে একসাথে কুরবানী করতে পারে? - -মামূনুর রশীদ, সাবগ্রাম, বগুড়া।
প্রশ্নঃ (১০/১৭০) : ‘তোমরা কম সম্পদ ও অধিক সন্তান হতে আল্লাহর কাছে পানাহ চাও’ এ হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১১/২১১) : মুছল্ল­ীর সামনে কোন ময়লা থাকলে, সিজদায় গিয়ে তা ফুঁ দিয়ে বা হাত দিয়ে সরানো যাবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : আমরা জানি ছালাতে সতর ঢাকা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু গৃহে ছালাত আদায়ের সময় অনেক মহিলাকে দেখা যায় তাদের পা, মাথা, পেট ইত্যাদির কিছু কিছু অংশ অনাবৃত থাকে। এভাবে আদায় করলে ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : আমাদের দেশের অনেক মেয়েদের বিভিন্ন মিডিয়ায় ও বিলবোর্ডে বিজ্ঞাপনের মডেল বা অভিনেত্রী হিসাবে অংশ নিতে দেখা যায়। এদের কেউ কেউ নিয়মিত ছালাত, ছিয়াম আদায় করে থাকে। শারঈ দৃষ্টিতে এর পরিণতি কি হতে পারে? উল্লেখ্য যে, এসব মেয়েদের অভিভাবকরা এটাকে সাদরে মেনে নিয়েছেন এবং এজন্য তারা গর্ব অনুভব করেন।
প্রশ্ন (২৪/৩০৪) : মহিলাদের জন্য নার্সের চাকুরী করা কতটুকু শরী‘আতসম্মত? - -নাসরীন সুলতানা, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (৩১/৩১১) : মহিলাদের উপর কখন হজ্জ ফরয হবে? স্বামীর নিকট দু’জনের খরচের সমপরিমাণ অর্থ থাকলে স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরয হবে কি?
প্রশ্ন (৬/৬) : বুখারী ১৯৬১ ও ৬২ নং হাদীছ দ্বারা রাসূল (ছাঃ) যে নূরের তৈরী তা প্রমাণিত হয় কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : কোন কিছুতে হেলান দিয়ে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৬/৩৮৬) : নিফাসের সময়সীমা ৪০ দিন পূর্ণ করা আবশ্যক কি? এর পূর্বে রক্তের চিহ্ন দূরীভূত হ’লে ছালাত-ছিয়াম আদায় করা আবশ্যক কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : বর্তমানে সরকার যে বয়স্ক ভাতা দেয় এই টাকা কাদের জন্য বৈধ? ধনী লোকেরা তাদের আববা-আম্মার জন্য এই টাকা গ্রহণ করতে পারবে কি?
আরও
আরও
.