উত্তর : ইস্তিখারাহ ঐ ছালাতকে বলা হয়, যার মাধ্যমে দোদুল্যমান বিষয়ে আল্লাহর নিকটে ফয়ছালা কামনা করা হয়।  যে বিষয়ের পরিণতি সম্পর্কে বান্দা অজ্ঞাত, এর মাধ্যমে সে বিষয়ে সঠিক সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়। জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাদেরকে সকল বিষয়ে ইস্তিখারাহ করার শিক্ষা দিতেন, যেভাবে তিনি কুরআনের সূরাসমূহ শিক্ষা দিতেন (বুখারী হা/৬৩৮২)।

ইস্তিখারাহ সকল কর্মকান্ডে সফলতা অর্জনের সর্বোত্তম উপায়। এর মাধ্যমে মানুষ নিজেকে কেবল আল্লাহর উপর সঁপে দেয়। অতঃপর তাঁর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হয়। বস্ত্ততঃ এ দু’টি বিষয়ের উপরেই মানুষের হৃদয়ের প্রশান্তি নির্ভর করে এবং এদু’টিই হ’ল তার সৌভাগ্যের সোপান। বান্দা যখন পূর্ণ ঈমানের সাথে কোন বিষয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করে, তাতে তিনি সাড়া দেন। তাই ইস্তিখারাকে কেবল গুরুত্বপূর্ণ ও স্বল্প পরিসরের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল দোদুল্যমান বিষয়ে পূর্ণ আস্থার সাথে ইস্তিখারাহ করা বান্দার জন্য কর্তব্য।






প্রশ্ন (৫/৩২৫) : মানুষের উপর জিন জাতির বিভিন্ন অলৌকিক কর্মকান্ড যেমন উড়িয়ে নেওয়া, তার উপর আছর করা ইত্যাদি যেসব বিষয় সমাজে প্রচলিত রয়েছে, এগুলির সত্যতা কতটুকু?
প্রশ্ন (৩১/৩১১) : ইজতিহাদে ভুল হ’লে যদি একটি নেকী হয়, তবে যেসমস্ত আলেম ভুল ইজতিহাদ করে হাদীছ বিরোধী আমল করে চলেছে তারা গোনাহগার হবে কি? - আব্দুল হালীম, মালদ্বীপ।
প্রশ্ন (১৪/১৩৪) : জনৈক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে অন্যত্র গিয়ে হোয়াটস এ্যাপে ৩ তালাক লিখে পাঠানোর আধা ঘন্টা পর ভুল বুঝে ম্যাসেজ ডিলিট করে দেয়। ম্যাসেজটি স্ত্রী দেখেওনি। এতে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (১০/১৭০) : কারো মৃত্যুতে বুক চাপড়ানো বা মুখে মারা নিষেধ। কিন্তু আয়েশা (রাঃ) রাসূল (ছাঃ)-এর মৃত্যুতে নিজ মুখে মেরেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়। তাছাড়া তিনি স্বীয় পিতা আবুবকর (রাঃ)-এর মৃত্যুতেও মাতম করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়। উক্ত ঘটনাদ্বয়ের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১৭/৩৩৭) : মালিকের অনুমতি ছাড়া কর্মচারী ক্রেতাদের বাকীতে পণ্য বিক্রয় করতে পারবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : টিভি, ইন্টারনেট তথা মিডিয়া বর্তমানে সমাজকে অশ্লীল কাজে উদ্বুদ্ধ করার প্রধানতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এগুলি ধর্মীয় জ্ঞানার্জনেরও অন্যতম মাধ্যম। এক্ষণে এ ব্যাপারে আমাদের করণীয় কি?
প্রশ্ন (১৯/২৫৯) : যমযম কূপের পানি পানের যে দো‘আ প্রচলিত আছে, তা কি ছহীহ? اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
প্রশ্ন (৩০/৪৭০) : সম্প্রতি ইসলামিক টিভিতে জনৈক আলেম বলেন, সুস্থ অবস্থায় স্বামী যদি স্ত্রীকে এক সঙ্গে তিন তালাক দেয়, তাহ’লে অধিকাংশ ফকীহর মতে তালাক বায়েন হয়ে যাবে। অন্যত্র বিবাহ না হওয়া পর্যন্ত ঐ স্বামী আর স্ত্রীকে ফিরে পাবে না। উক্ত ফৎওয়া কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১২/৯২) : রাসূলুল্লাহ (ছাঃ) কি জেহরী ছালাতের প্রথম রাক‘আতে ক্বিরাআত অধিক লম্বা এবং দ্বিতীয় রাক‘আতে ছোট করতেন?
প্রশ্ন (৫/২০৫) : খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় আবুবকর (রাঃ) কর্তৃক জনৈকা বৃদ্ধার পরিচর্যার ঘটনাটি কি সত্য? - -ওছমান প্রামাণিক, বগুড়া।
প্রশ্ন (৩৫/৪৭৫) : অনেক পাওনাদার টাকা দিতে না পারলে যাকাত থেকে টাকা কেটে রাখতে অনুরোধ জানায়। তাছাড়া যে টাকা দেয় তার নিয়ত থাকে, যদি কোন পাওনাদার টাকা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পরবর্তীতে উক্ত টাকা যাকাত থেকে বাদ দিয়ে দেয়া হবে। এটা জায়েয হবে কি? - -ফরীদুল ইসলাম, বাগাতিপাড়া, নাটোর।
প্রশ্ন (৬/১৬৬) : ঈদুল আযহার ছালাত শেষে খুৎবা না শুনে বাড়িতে এসে কুরবানী করলে উক্ত কুরবানী গ্রহণযোগ্য হবে কি?
আরও
আরও
.