উত্তর : আল্লাহ তা‘আলা কোন কাজ করার পূর্বে পরামর্শ করার নির্দেশনা দিয়েছেন। আবার রাসূল (ছাঃ) কোন কাজ করার পূর্বে ইস্তেখারার ছালাত আদায় করার নির্দেশনা দিয়েছেন। এক্ষণে অধিকাংশের মতে, প্রথমে ইস্তেখারার ছালাত আদায় করবে। অতঃপর বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবে (ওছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ৪/১৬২; শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ১১/৭৩)।

তবে সঠিক কথা হ’ল, এটা সুনির্দিষ্ট নয়। কেননা রাসূল (ছাঃ) কখনও ইস্তেখারা করেছেন, কখনও করেননি, বরং ছাহাবীদের পরামর্শকেই যথেষ্ট মনে করেছেন। আবার প্রয়োজনে কয়েকবারও ইস্তেখারা করা যায় চূড়ান্ত সিদ্ধান্তে আসা পর্যন্ত। সুতরাং পরিবেশ ও প্রয়োজনের উপর নির্ভর করে যে কোনটি আগে বা পরে করা যেতে পারে (দ্র. ছালেহ আল-মুনাজ্জিদ, আল-ইসলাম সওয়াল জওয়াব নং : ৪৪০০৪৭)।

প্রশ্নকারী : আসীফুর রহমান, সপুরা, রাজশাহী।








প্রশ্ন (৩৯/৩৯৯) : নারীদের পাত্র পসন্দ করার অধিকার আছে কি? পিতা যদি মেয়ের মতামত না নিয়ে বিয়ে ঠিক করে এবং মেয়ে যদি তাতে সম্মত না হয় তাহ’লে কোন গুনাহ হবে কি? - -মারজানা, বগুড়া।
প্রশ্ন (১৬/৩৭৬) : জমি বন্ধক নেওয়া বা দেওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১৮/১৭৮) : জনৈক ব্যক্তি নিজ সন্তানের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় মেয়েটি অবৈধ সন্তান জন্ম দিয়েছে (নাঊযুবিল্লাহ)। এক্ষণে উক্ত সন্তানের হুকুম কী হবে? - -ফীরোয আলমখড়খড়ি, রাজশাহী।
প্রশ্ন (১৯/৩৭৯) : আমি ১৪ বছর বয়স থেকে মেয়েদের প্রতি আকর্ষণ হারিয়ে ছেলেদের প্রতি আকৃষ্ট হই। এখনো এই অবস্থা রয়েছে। আমি চাই স্বাভাবিক পুরুষের মতো বাঁচতে, কিন্তু পারছি না। কখনও আত্মহত্যার কথাও মনে হয়। আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাব?
প্রশ্ন (৩৪/৭৪) : নতুনভাবে ছালাত শুরু করার ক্ষেত্রে যদি কোন সূরা বা দো‘আ মুখস্থ না থাকে তাহ’লে তার জন্য করণীয় কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : ‘একটি মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গেল এবং আরেক ব্যক্তি জাহান্নামে গেল’ মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/৩০০) : ভার্চুয়াল রিয়েলিটি (VR)ব্যবহার করে কাবা শরীফ বা জান্নাত-জাহান্নামের কাল্পনিক দৃশ্য অনুভব করার চেষ্টার শারঈ বিধান কী?
প্রশ্ন (২৩/২৩) : বিতর ছালাত আদায়কারীর সাথে কোন মুছল্লী ফরয ছালাতের নিয়তে জামা‘আতে দাঁড়ালে তার ছালাত হবে কি? - -যাকির মোললাদক্ষিণ বরগুনা, বরগুনা।
প্রশ্ন (১/২৮১) : নারীদের টাখনুর উপরে কাপড় পরতে হবে কি? - -মুহাম্মাদ সুরুজ, সুজানগর, পাবনা।
প্রশ্ন (১২/২৫২) : বিপদে পড়ে মিথ্যা কথা বলা বা অন্যায় পথ অবলম্বন করা যাবে কি?
প্রশ্ন (৩/২০৩) : দু’হাতে তাসবীহ গণনা করা যায় কি?
প্রশ্ন (৩২/৩২) : মাছ চাষের জন্য পুকুরে মানুষের মলমূত্র নিক্ষেপ করা কি শরী‘আতসম্মত?
আরও
আরও
.