উত্তর : ফজর ও মাগরিবের সুন্নাত ছালাতে সূরা কাফেরূন ও ইখলাছ পাঠ করা মুস্তাহাব। ইবনে ওমর ও ইবনু মাসঊদ (রাঃ) বলেন, ‘আমরা রাসূল (ছাঃ)-কে মাগরিবের দু’রাক‘আত ও ফজরের দু’রাক‘আত সুন্নাতে অসংখ্যবার এ দু’টি সূরা তিলাওয়াত করতে শুনেছি’ (নাসাঈ হা/৯৯২; মুসলিম হা/৭২৬; মিশকাত হা/৮৪২, ৮৫১)। আর এ দু’টি সূরা তিলাওয়াতের হিকমত হ’ল- সূরা ইখলাছে তাওহীদে রুবূবিয়াত ও আসমা ওয়া ছিফাত সম্পর্কে এবং সূরা কাফেরূনে তাওহীদ ফিল ইবাদাহ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ দু’টি সূরার মাধ্যমে যেন মুমিনের সকাল ও সন্ধ্যা অতিবাহিত হয় এবং সারা দিন ও রাত যেন তাওহীদের উপরে থাকে। এই গুরত্বকে সামনে রেখেই ফজর ও মাগরিবের সুন্নাতে রাসূল (ছাঃ) এ দু’টি সূরা পাঠ করতেন (ইবনুল ক্বাইয়িম, বাদায়েঊল ফাওয়ায়েদ ১/১৩৮)। তবে রাসূল (ছাঃ) মাগরিব ও ফজরের সুন্নাতে এদু’টি সূরা ব্যতীত অন্য সূরাও পাঠ করেছেন (মুসলিম হা/৭২৭; মিশকাত হা/৮৪৩)।







প্রশ্ন (৩১/১৫১) : স্বামী মারা যাওয়ার পর সরকারী বিধি অনুযায়ী স্ত্রী যতদিন বাঁচবে পেনশন পাবে। কিন্তু ইসলামী নীতি অনুযায়ী ছেলে-মেয়েরাও পিতার সম্পদের হকদার হিসাবে উক্ত পেনশনের হকদার। এক্ষণে সন্তানদের মাঝে উক্ত পেনশন শরী‘আত মোতাবেক ভাগ করে দেওয়া মাতার জন্য আবশ্যক হবে কি? - -আযাদ সরকার, গঙ্গাচড়া, রংপুর।
প্রশ্ন (৩০/২৩০) : চেয়ারে বসে ছালাত আদায়ের ব্যাপারে শরী‘আতের নির্দেশনা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/১৬৭) : কোন বিবাহিতা মহিলা স্বামী-সন্তান ফেলে অভিভাবকের অনুমতি ব্যতীত অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঐ মহিলা পিতার সম্পদের অংশ পাবে কি? তাকে পিতার বাড়ীতে জায়গা দেওয়া যাবে কি?
প্রশ্ন (৮/১৬৮) : পেশাব-পায়খানার প্রয়োজন থাকা সত্ত্বেও জামা‘আত ছুটে যাবে বলে জামা‘আত ধরা ঠিক হবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : সূরা বাক্বারাহ ১১৫ নং আয়াতের সঠিক অর্থ জানতে চাই। وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللهِِ
প্রশ্ন (১/৮১) : জনৈক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় ছাদ নেই। পাশের ভবন থেকে বাড়ির ভিতর দেখা যায়। এক্ষণে অসৎ উদ্দেশ্য ছাড়াই জানালা দিয়ে তাকানোতে তাদের নারীদের দিকে চোখ পড়লে গুনাহ হবে কি?
প্রশ্ন (১৭/১৭) : হারাম উপার্জনকারী আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? কেননা দাওয়াত না গ্রহণ করলে আত্মীয়তা নষ্ট হয়।
প্রশ্ন (২৭/২৬৭) : ছাত্রাবাসে থাকায় অনেক সমস্যার কারণে রাতে ঘুমাতে অনেক দেরী হয় এবং সকালে উঠতে ৮-টা বেজে যায়। এভাবে নিয়মিত ছালাত ক্বাযা করা যাবে কি? - আব্দুর রহমান ঢাকা কলেজ, ঢাকা।
প্রশ্ন (২৪/৬৪) : ১০০ বছর পূর্বে নির্মিত মসজিদের জমি ওয়াকফকৃত ছিল না। উক্ত জমির ৭ জন উত্তরাধিকারীর মধ্যে ৩ জন জমি ফেরৎ চায়। তাদের এ দাবী শরী‘আতসম্মত কি? মসজিদ কমিটি উক্ত জমি ফেরৎ দিতে বাধ্য কি?
প্রশ্ন (১৮/২৫৮) : মা তার সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করাতে পারবে?
প্রশ্ন (৩৬/৩৬) : সূর্য ডুবে গেছে মনে করে আযান দিয়ে ইফতার করে ফেললে উক্ত ছিয়ামের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৯/৪০৯) : একটি অনলাইন শপ থেকে ১০ হাযার টাকায় একটা দ্রব্য ৫০% ডিসকাউন্টে তথা ৫ হাযার টাকায় ক্রয় করার পর কোম্পানী স্টক না থাকায় তাদের কোম্পানীর নীতি অনুযায়ী পুরো ১০ হাযার টাকা ফেরৎ দিয়েছে। এক্ষণে অতিরিক্ত পাওয়া অর্থ গ্রহণ করা জায়েয হবে কি?
আরও
আরও
.