উত্তর : উক্ত অবস্থায় ছালাত ক্বছর করা যাবে। আল্লাহ বলেন, ‘সফর অবস্থায় ছালাতে ‘ক্বছর’ করলে তোমাদের জন্য কোন গোনাহ নেই’ (নিসা ৪/১০১)। আর কুরআন ও ছহীহ হাদীছে কোথাও সফরের দূরত্ব বা সময়সীমা নির্দিষ্ট করে বলা হয়নি (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ২৪/১২-১৩; উছায়মীন, শারহুল মুমতে‘ ৪/৩৭৮)। এছাড়া এ ব্যাপারে বিদ্বানগণ এক মাইল হ’তে ৪৮ মাইল পর্যন্ত বিশ প্রকার বক্তব্য পেশ করেছেন (শাওকানী, নায়লুল আওত্বার ৪/১২২ পৃঃ; সিলসিলা ছহীহাহ হা/১৬৩; বিস্তারিত দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) ‘সফরের ছালাত’ অধ্যায়)।

আর সফরে ক্বছর আদায় করা উত্তম; তবে বাধ্যতামূলক নয়। ওছমান ও আয়েশা (রাঃ) প্রথম দিকে ক্বছর করতেন ও পরে পুরা পড়তেন। ইবনু ওমর (রাঃ) জামা‘আতে পুরা পড়তেন ও একাকী ক্বছর করতেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৩৪৭-৪৮)।






প্রশ্ন (৩৮/১৯৮) : ওয়ায মাহফিলের আয়োজন করা হ’লে সেখানে যে উন্নতমানের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়, তার পুরো খরচ মাহফিলে আম জনতার অনুদান থেকে ব্যয় করা হয়। যেখানে মসজিদ বা মাদ্রাসা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য সামর্থ্যবান ব্যক্তিরাই মূলতঃ অংশগ্রহণ করেন। এক্ষণে দানের অর্থে এসব সামর্থ্যবান মানুষদের খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : পাপ থেকে তওবা করার শারঈ পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/২১৬) : নিম্ন ঠোটের নীচে যে দাড়ির মত লোম গজায়, সেগুলো কাচি দ্বারা ছোট করা অথবা চেছে ফেলা যাবে কি?
প্রশ্ন (৮/২০৮) : আমরা দুই ভাই আট বোন। আমার পিতার সাড়ে ষোল বিঘা জমি ছিল। এর মধ্যে আমাকে সাত বিঘা, আমার ভাইকে সাড়ে পাঁচ বিঘা ও ৮ বোনকে চার বিঘা জমি দিয়েছিলেন। এখন আমরা দুই ভাই, বোনদেরকে আরো ৩২ কাঠা জমি প্রদান করেছি। এতে তারা খুশি হয়ে যাবতীয় দাবী-দাওয়া ছেড়ে দিয়েছে। এমতাবস্থায় আমার পিতা দায়মুক্ত হবেন কি?
প্রশ্ন (২২/৪২২) : কিছু অর্থ এক বছর যাবৎ জমা আছে। কিন্তু যাকাত প্রদানের পূর্বে আরো কিছু অর্থ জমা হ’ল। এক্ষণে পুরোটার যাকাত দিতে হবে কি? - - আব্দুর রাক্বীববাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৪/২৭৪) : মাযহাবী পরিবারে বিবাহ করায় শারঈ কোন বাধা আছে কি? - -মাহদী হাসান, বাগাতীপাড়া, নাটোর।
প্রশ্ন (২৯/৩০৯) : সরকারী চাকুরীতে যা পাই তাতে চলতে অনেক কষ্ট হয়। অফিস টাইমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অফিসের পিসি, প্রিন্টার, কাগজ, বিদ্যুৎ ব্যবহার করে বাড়তি ইনকাম করা জায়েয হবে কি? জায়েয হ’লে অফিসের অতিরিক্ত খরচগুলো হিসাবে করে অফিসে জমা দিতে হবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : জনৈক আলেম বলেন, ইবরাহীম (আঃ) আমাদের ‘জাতির পিতা’-একথা ভুল। বরং তিনি কুরায়েশ বংশের পিতা। এ বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/২৩১) : মোবাইলে কুরআন তেলাওয়াত শ্রবণের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দেয়া যরূরী কি?
প্রশ্ন (৩৯/২৩৯) : ছালাত ব্যতীত অন্যকোন প্রয়োজনে মসজিদে গমন করলে তাহিইয়াতুল মসজিদ আদায় করতে হবে কি?
প্রশ্ন (২০/৩০০) : অফিসের কোন কাজে পাঠালে খুব অল্প খরচে যাওয়া-আসা করে খরচ হিসাবে অফিস থেকে সিএনজি বা উবারের ভাড়ার ভাউচার দিয়ে অতিরিক্ত অর্থ নেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১১/২১১) : প্রচলিত আছে ফাতেমা (রাঃ) ফাদাকের সম্পত্তি দাবী করেছিলেন। কিন্তু ফাদাকের খুৎবা নামে যা প্রচলিত রয়েছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? তিনি কি এ বিষয়ে কোন খুৎবা দিয়েছিলেন?
আরও
আরও
.