উত্তর : পাপমুক্তির জন্য এরূপ চেষ্টা ও পরিকল্পনা প্রশংসনীয়। তবে এতে সত্যিকার পাপমুক্তি ঘটবে না। কেননা এক্ষেত্রে শিরক-বিদ‘আত ও হারামযুক্ত কার্যাবলী বন্ধ করে কেবল বৈধ ও শিরক-বিদ‘আত মুক্ত কাজ করার সুযোগ রয়েছে। সুতরাং যদি ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ’তে হয়, তবুও তা-ই করতে হবে। কারো অন্যায়ের সহযোগী হওয়া যাবে না। প্রয়োজনে এ ব্যবসা ত্যাগ করে অন্য হালাল ব্যবসা করতে হবে। আল্লাহর প্রতি ভরসা করে কাজ করলে তিনি রিযিকের হাযারও দুয়ার খুলে দিবেন। আল্লাহ বলেন, ‘যে আল্লাহ্কে ভয় করে, তিনি তার জন্যে উত্তরণের পথ তৈরী করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্যে যথেষ্ট’ (তালাক ৬৫/৩)। রাসূল (ছাঃ) বলেন, ‘যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা কর, তবে তিনি তোমাদেরকে সেইভাবে রূযী দান করবেন, যেভাবে পাখীদের দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে’ (তিরমিযী হা/২৩৪৪; ছহীহাহ হা/৩১০)। অতএব আল্লাহর উপর ভরসা রেখে যথাসাধ্য অন্যায়ের সহযোগিতা থেকে বিরত থাকা আবশ্যক।






প্রশ্ন (৩২/৭২) : লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করার মাধ্যমে কাপড় পবিত্র হবে কি? - -রফীকুল আলম খোকনআলমনগর, রংপুর।
প্রশ্ন (৩৮/৪৩৮) : আমরা যে প্রতিষ্ঠানে চাকুরী করি সেখানে অনেক বিধর্মীও চাকুরী করে। আসন্ন রামাযানে খৃষ্টান সহকর্মীরা প্রস্তাব দিয়েছে যে, তারা আমাদের ইফতারে আর্থিকভাবে অংশগ্রহণ করবে এবং আমাদের সাথে ইফতার করবে। এখন প্রশ্ন হ’ল ইফতার যেহেতু একটি ইবাদত, তাই এতে কি বিধর্মীদের শরীক করা জায়েয হবে?
প্রশ্ন (৯/২০৯) : নিজ ঘরে স্ত্রীকে নিয়ে জামা‘আতে ছালাত আদায় করার সময় ভুল হ’লে স্ত্রী সশব্দে ‘সুবহানাল্লাহ’ বলতে পারবে কি? উল্লেখ্য যে, তার কণ্ঠ শোনার মতো আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই।
প্রশ্ন (১৭/৪১৭) : পবিত্র কুরআনে স্বামী ও স্ত্রীকে পরস্পরের পোষাক বলে আখ্যায়িত করা হয়েছে। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (১২/৪১২) : তারাবীহর ছালাতে কুরআন খতম করার বিশেষ কোন ফযীলত আছে কি? - মাহমূদুর রহমান, জামালপুর।
প্রশ্ন (২৭/৩৪৭) : স্বপ্নদোষের কারণে বিছানায় বীর্য পড়লে তা সাবান দিয়ে পরিষ্কার করা আবশ্যক কি? না মুছে ফেললেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩২/৩১২) : আমার মা বর্তমানে সূদের ওপর নেওয়া একটি ঋণের মধ্যে আছেন। যদি তিনি এই ঋণ পরিশোধ না করেই মৃত্যুবরণ করেন, তাহ’লে এর পরিণতি কী হবে? আর তিনি পরিশোধ না করে মারা গেলে ওই ঋণ পরিশোধ করা পরিবারের জন্য আবশ্যক হবে কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : ক্বিয়ামতের দিন কি মানুষকে তার বুঝ মোতাবেক বিচার করা হবে? পথে-ঘাটে, রেলস্টেশনে বাস্ত্তহারা বহু মানুষ দেখা যায় যারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না এবং কোন আমলও করে না। মূলতঃ এদের মধ্যে ধর্ম সম্পর্কে কোন বোধশক্তিই নেই। এদের বিচার কিভাবে হবে? - -যিল্লুর রহমান, গোবরচাকা, খুলনা।
প্রশ্ন (৪০/৪৮০) : গোসলখানা ও টয়লেট একত্রে থাকলে সেখানে ওযূ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২০/১০০) : প্রাইজ বন্ড কেনা যাবে কি? এর পুরস্কার গ্রহণ করা কি বৈধ?
প্রশ্ন (১২/২১২) : বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় রামাযান মাসে ছেলে-মেয়ে সবাই একসাথে ইফতার পার্টি করে। যেখানে মেয়েদের পর্দার কোন বালাই থাকে না। এভাবে ছেলে-মেয়ে একসাথে ইফতার করলে ছিয়াম শুদ্ধ হবে কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : বাজার থেকে গোশত ক্রয়ের সময় পশুটি জীবিত ছিল কি না, যবেহের ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া হয়েছিল কি-না ইত্যাদি প্রশ্ন থেকে যায়। এক্ষণে এরূপ সন্দেহপূর্ণ গোশত ক্রয় পরিহার করতে হবে কি?
আরও
আরও
.