উত্তর : রাসূল (ছাঃ) হিজরতের পরে মাত্র একবার হজ্জ করেছেন। যা বিদায় হজ্জ নামে খ্যাত (বুখারী হা/৪৪০৪ মুসলিম হা/১২৫৩)। তবে হিজরতের পূর্বে তিনি একাধিকবার হজ্জ করেছেন (তিরমিযী হা/৮১৫; ইবনু মাজাহ হা/৩০৭৬; সনদ ছহীহ, আলবানী, হাজ্জাতুন নবী (ছাঃ) ৬৭-৮৩ পৃষ্ঠা)। ইবনু হাজার বলেন, রাসূল (ছাঃ) হিজরতের পূর্বে একাধিকবার বরং প্রতিবছরই হজ্জ করেছেন। কারণ তখন কুরাইশদের মধ্যে এভাবে হজ্জ করার প্রচলন ছিল (ফাৎহুল বারী ৮/১০৭)। এক্ষণে যেহেতু মক্কা বিজয়ের সময় তিনি কা‘বা গৃহে সংরক্ষিত মূর্তিসমূহ অপসারণ করেন (বুখারী হা/৪২৮৭), তাতে বুঝা যায় যে, তা পূর্ব থেকেই সেখানে ছিল এবং রাসূল (ছাঃ) মূর্তি থাকা অবস্থাতেই কা‘বা গৃহ তাওয়াফ করেছেন। ক্ষমতা না থাকায় তিনি তা অপসারণ করেননি। তবে তিনি কখনোই মূর্তি স্পর্শ করেননি (ত্বাবারাণী কাবীর হা/৪৬৬৮; হাকেম হা/৪৯৫৬, সনদ ছহীহ)।






প্রশ্ন (১০/৩৩০) : আমি জনৈক ব্যক্তিকে ঋণ দিয়েছি। কিন্তু এখন তিনি আমার ঋণ পরিশোধে অক্ষম। এক্ষণে ঋণগ্রস্ত হিসাবে আমি যদি তাকে আমার যাকাতের টাকা দেই এবং সেই টাকা দিয়ে তিনি আমার ঋণ পরিশোধ করেন, তাহ’লে আমার জন্য ঐ টাকা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/১১০) : টয়লেটে প্রবেশের দো‘আ পাঠের সাথে বিসমিল্লাহ পাঠ করা যাবে কি? - -কুরবান আলীসাপাহার, নওগাঁ।
প্রশ্ন (২/৪৪২) : আমার এক নিকটাত্মীয় সূদী ব্যাংকে চাকুরী করে। মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে আসলে দামী উপহার ও খাবার-দাবার নিয়ে আসে। এক্ষণে সেগুলি গ্রহণ ও ভক্ষণ করা জায়েয হবে কি? - -আনোয়ারুল হক, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২০/৪৬০) : রামাযান মাসে একটি সুন্নাত আমল করলে অন্য মাসের ফরয আমলের ছওয়াব পাওয়া যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৮/৩০৮) : গরু-ছাগল, হাঁস-মুরগী যবহের ক্ষেত্রে কি কি বিধান অনুসরণ করা যরূরী?
প্রশ্ন (৮/৮) : কোন কারণে দাঁত ক্ষতিগ্রস্ত হ’লে দাঁতে ক্যাপ পরানো যাবে কি? এটা সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : পালিত ছেলে-মেয়ে কি পালক পিতা-মাতার জন্য বা তাদের প্রকৃত সন্তানদের ক্ষেত্রে মাহরাম হিসাবে গণ্য হবে? এদের কোন বয়সসীমা আছে কি?
প্রশ্ন (৩২/১১২) : তাবেঈ ইয়ালা ইবনে শাদ্দাদ তার পিতা হতে বর্ণনা করেন, একদা আমরা আল্লাহর রাসূল (ছাঃ)-এর নিকট ছিলাম। এমন সময় তিনি বললেন, তোমরা হাত উঠিয়ে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু’ বল। তখন আমরা সবাই হাত উঠালাম। একটু পরে রাসূলুল্লাহ (ছাঃ) হাত নামালেন। এ হাদীছটি কি ছহীহ? (মাওলানা আলীমুদ্দীন, কিতাবুদ দু‘আ, পৃঃ ৭২)। এর ভিত্তিতে কি বিভিন্ন স্থানে দলবদ্ধ ভাবে হাত তুলে দো‘আ করা যাবে?
প্রশ্ন (১৪/৫৪) : সাত শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে থাকবে মর্মে হাদীছ বর্ণিত হয়েছে। এই আরশ বলতে কি আল্লাহর আরশ বুঝানো হয়েছে?
প্রশ্ন (১২/৩৭২) : সকল আসমানী কিতাব কি আরবী ভাষায় নাযিল হয়েছে?
প্রশ্ন (১৭/৩৩৭) ছিয়াম অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে পেটের খাবার বেরিয়ে আসলে ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (৩১/২৩১) : সূরা তীন পড়া শেষে ‘বালা ওয়া ‘আলা আনা যালিকা মিনাশ শাহিদীন’ পড়তে হবে কি? - -দাবীরুল ইসলাম, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
আরও
আরও
.