উত্তর : ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই এটি পূর্ণাঙ্গ (বাক্বারাহ ২০৮; মায়েদাহ ৩)। কিন্তু মুসলিম রাষ্ট্রনেতাদের হাতেই এর রাজনীতি ও অর্থনীতি উপেক্ষিত। অথচ দু’টি পরস্পরে সম্পর্কিত।

ইসলামী অর্থনীতি এবং প্রচলিত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ভিন্ন বিষয়। কেবল মাসিক আত-তাহরীক-এর ফৎওয়া বোর্ড নয় বরং ইসলামী ব্যাংকের জনক বলে পরিচিত শেখ ছালেহ কামেল সহ সংশ্লিষ্টগণই এ ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন যে, প্রচলিত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বহু ক্ষেত্রেই সূদমুক্ত নয়। তাছাড়া প্রচলিত ব্যাংকিং-এর ধারণা পুঁজিবাদী অর্থনীতির উপজাত ও সহগামী; যা পুঁজি সঞ্চয়ে উদ্বুদ্ধ করে, পুঁজির প্রবাহ সৃষ্টি করে না। এতে ধনী ও গরীবের অস্বাভাবিক বৈষম্য সৃষ্টি হয়। সেজন্য এটি ইসলামী অর্থনীতির কল্যাণমুখী ধারণার সাথে তা মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার পরিশুদ্ধি কিংবা বিকল্প অনুসন্ধানের জন্য ইসলামী অর্থনীতিবীদগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন (বিস্তারিত দ্রষ্টব্য : প্রবন্ধ-ইসলামী ব্যাংকিং-এর অগ্রগতি : সমস্যা ও সম্ভাবনা, মাসিক আত-তাহরীক ডিসেম্বর’১২ ও জানুয়ারী’১৩ সংখ্যা)। আমরা আশাবাদী যে, অদূর ভবিষ্যতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোন তাক্বওয়াশীল নেতৃত্বের অধীনে এমন ‘বিনিয়োগ প্রতিষ্ঠান’সমূহ গড়ে উঠবে যা সম্পূর্ণ সূদমুক্তভাবে মুসলিম উম্মাহর চাহিদা পূরণে সক্ষম হবে। ততদিন পর্যন্ত আমাদের বিকল্পের অনুসন্ধানে থাকতে হবে। বিকল্প সমাধান না পাওয়ার অর্থ এটা নয় যে, সমস্যা এড়িয়ে যেতে হবে এবং প্রচলিত ব্যবস্থাকে শরী‘আত সম্মত বলতে হবে। বরং সমস্যা চিহ্নিত করার মধ্য দিয়েই সমাধান বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।






প্রশ্ন (৩৪/১৯৪) : সূরা যিলযাল দু’বার পড়লে কুরআন মাজীদ খতমের নেকী পাওয়া যায় কি?
প্রশ্ন (২৪/২২৪) : ছহীহ হাদীছ জানার পর যারা বিদ‘আতী আমল করে থাকে তাদের পরিণতি কি হবে?
প্রশ্ন (১১/২৯১) : কুরআন মাজীদের বিভিন্ন আয়াত লিখিত ওয়ালপেপার দেওয়ালে টানানোর ব্যাপারে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : বাধ্যগত অবস্থায় খোলা স্থানে ওযূর ক্ষেত্রে নারীদের পা মোযা ও হিজাব মাসাহ করার বিধান কি?
প্রশ্ন (৪/২৮৪) : আমার আত্মীয় একজন খৃষ্টান নারীকে বিবাহ করেছে। যে নিজেই বলেছে যে, সে কেবল বিবাহের জন্য ইসলাম গ্রহণ করেছে। এরূপ নারীর সাথে সংসার করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/১৭) : পবিত্র কুরআনের সর্বপ্রথম এবং সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি? দলীলসহ জানিয়ে বাধিত করবেন। - -শাহাদাত হোসাইন, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (১২/৯২) : জনৈক রোগী অনেক দিন যাবৎ এভাবে দো‘আ করেছে যে, হে আল্লাহ! তুমি আমাকে প্রতিবেশী ঐ নেককার আব্দুল করীম ও আসমার অসীলায় আরোগ্য দান কর এবং ক্ষমা কর। উল্লেখ্য, আব্দুল করীম ও আসমা উভয়ে জীবিত। এভাবে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২০/৬০) : আমাদের এলাকায় অনেকে মেধা বৃদ্ধির জন্য ব্যাঙ খায়। এটা কি হালাল হবে? - -আব্দুল হাদী, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (৩৪/৪৭৪) : ইহরাম অবস্থায় অধিক হাটহাটির ফলে দুই উরুতে ক্ষতের সৃষ্টি হ’লে তাতে ক্রিম ব্যবহার করা যাবে কি? - -আব্দুর রহমান, সুরিটোলা, ঢাকা।
প্রশ্ন (১২/২৯২) : সন্তানের হারাম উপার্জন পিতা-মাতার জন্য গ্রহণ করা জায়েয হবে কি? বিশেষতঃ পিতা-মাতা যদি সচ্ছল হয়ে থাকেন।
প্রশ্ন (২০/২০) : সাত ভাগে কুরবানী দেয়া যাবে কি?
প্রশ্ন (২/১২২) : রাক্বীব ও আতীদ কি দু’জন ফেরেশতার নাম? আধুনিক যুগের একজন আরব লেখক এর দ্বারা মস্তিষ্কের ডান ও বাম অংশ বুঝিয়েছেন। তার এ বক্তব্যের কোন শারঈ ভিত্তি রয়েছে? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
আরও
আরও
.