উত্তর : উক্ত পদ্ধতির পক্ষে শরী‘আতে কোন দলীল পাওয়া যায় না। কারণ রাতের নফল ছালাত রাসূলুল্লাহ (ছাঃ) রমাযান এবং রমাযান ছাড়া অন্য সময়ে এগারো রাক‘আতের বেশী পড়েননি (বুখারী, মুসলিম প্রভৃতি)। সুতরাং মসজিদুল হারামে করা হচ্ছে বলে একে দলীল হিসাবে গ্রহণ করা যাবে না। উল্লেখ্য, অন্য হাদীছে এসেছে, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কোন এক ব্যক্তি রাসূল (ছাঃ)-কে রাতের ছালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাতের ছালাত দু’রাক‘আত দু’রাক‘আত। এভাবে যদি সকাল হয়ে যাওয়ার আশংকা থাকে তাহলে এক রাক‘আত আদায় করে নিবে যা পূর্বে পঠিত ছালাতকে বেজোড় করে ফেলবে (বুখারী হা/৪৭২)। উক্ত হাদীছের আলোকে অনেকে বেশী পড়ার কথা বললেও তা ১১ রাক‘আতের বেশী হবে না । কারণ রাসূলুল্লাহ (ছাঃ) ১১ রাক‘আতের বেশী পড়েননি। ক্বিয়ামুল লাইল আর ছালাতুল লাইল একই ছালাত। হাদীছে উভয় শব্দই ব্যবহার করা হয়েছে (ছহীহ আবুদাঊদ হা/৭৬৬)।





বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (৪০/১২০) : ধর্মান্ধ কাকে বলে? ধর্মান্ধ ও প্রকৃত মুসলিমের মধ্যে পার্থক্য কি? - -জামালুদ্দীন, কালদিয়া, বাগেরহাট।
প্রশ্ন (১০/১৩০) : কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখা যাবে কি? কেউ তাদের সাথে সম্পর্ক রাখলে তার পরিণাম কি হবে?
প্রশ্ন (২৩/৩৮৩) : যাকাত আদায়ের জন্য অধিক নেকীর আশায় রামাযান মাসকে নির্দিষ্ট করা যাবে কি? এছাড়া ব্যবসার সম্পদ একবছর পূর্ণ হওয়া সত্ত্বেও তার যাকাত আদায় রামাযান মাস পর্যন্ত বিলম্বিত করা যাবে কি? - -যিয়াউর রহমান, দাম্মাম, সঊদী আরব।
প্রশ্ন (১৫/১৩৫) : জনৈক ব্যক্তি তার দুই বন্ধুকে সাক্ষী রেখে জনৈক নারীকে তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহের প্রস্তাব দিয়েছে এবং উক্ত নারী তাতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে। কিন্তু তাদের মাঝে পরবর্তীতে কোন সহবাস হয়নি। এছাড়া বিবাহের কোন রেজিস্ট্রি হয়নি। এক্ষণে এ বিবাহ গ্রহণযোগ্য হয়েছে কি? - -রবীউল আউয়াল, দেবিদ্বার, কুমিল্লা।
প্রশ্ন (২৮/৬৮) : আমার পিতা আমাদের বাড়ির সামনের অংশ জনৈক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে চান। আমার আশংকা যে তারা ধর্মীয় আচার পালন করলে আমাদের ও প্রতিবেশীদের কষ্টের কারণ হবে। এক্ষণে বিধর্মীর কাছে বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (২০/৩৮০) : অবৈধ সম্পদ-এর যাকাত দিতে হবে কি? এছাড়া এথেকে দান করলে কোন নেকী হবে কি? - -মাকছূদুর রহমান মিঠু, সাংহাই, চীন।
প্রশ্ন (১৫/১৩৫) : আমাদের এখানে কোন আহলেহাদীছ মসজিদ নেই। খতীব ছাহেব সঠিকভাবে খুৎবা দিতে পারেন না। এমতাবস্থায় মোবাইল লাইভে আহলেহাদীছ আলেমগণের খুৎবা শুনে মসজিদে গিয়ে ছালাত আদায় করলে জুম‘আর পূর্ণ ছওয়াব অর্জিত হবে কি?
প্রশ্ন (৮/৮) : সমাজে দেখা যায়, খুশীর সংবাদে অনেকেই মিষ্টি বিতরণ করে। এটা জায়েয হবে কি? - -শরীফ আহমাদএনায়েতপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩১/৩১) : একজন মুসলমানের কোন কোন অপরাধের জন্য তার জানাযা পড়া ইমাম বা পরহেযগার ব্যক্তির জন্য হাদীছে নিষেধ রয়েছে? আবার কোন কোন অপরাধ থাকা সত্ত্বেও তার জানাযা পড়া যায় বলে উল্লেখ রয়েছে?
প্রশ্ন (২১/১৪১) : একই মসজিদে কোন ওয়াক্তে একজন আযান দিল এবং প্রয়োজনে সে বাইরে গেল। এই ফাঁকে আরেকজন এসে পুনরায় আযান দিল। এক্ষণে করণীয় কি?
প্রশ্ন (৪/২০৪) : কবীরা ও ছগীরা গোনাহের মধ্যে পার্থক্য কি? কিছু কবীরা ও ছগীরা গোনাহের উদাহরণ জানতে চাই।
প্রশ্ন (৪০/৩৮০) : জনৈক আলেম বলেন, একজন ছাহাবী রাসূল (ছাঃ)-এর রক্ত পান করেছিলেন। এর কোন সত্যতা আছে কি? - -মুশতাক আহমাদ, আসাম, ভারত।
আরও
আরও
.