উত্তর : দো‘আয়ে মাছূরাহ ও অন্যান্য দো‘আ শেষে ডাইনে ও বামে কেবল ‘আস্সালা-মু আলায়কুম ওয়া রাহমাতুল্লা-হ’ বলবে’ (নাসাঈ হা/১৩২৫; মিশকাত হা/৯৫০)। এটিই সর্বোত্তম। আর কেবল ডাইনে বা বামে সালামের শেষদিকে ‘ওয়া বারাকা-তুহূ’ বৃদ্ধি করার ব্যাপারে মতপার্থক্য রয়েছে। অতএব তা পরিহার করাই উত্তম। কারণ সালাম ছালাতের একটি রুকন যা ইখতিলাফ মুক্ত হওয়া উচিৎ (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/১৬৪)। তবে কেউ শুধু ডানে অথবা ডানে ও বামে উভয় দিকে ‘ওয়া বারাকাতুহু’ যোগ করলে ছালাতের কোন ক্ষতি হবে না (ইবনু হিববান হা/১৯৯৩; আবূদাউদ হা/৯৯৭, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, কেবল ডানে সালাম ফিরানোর সময় ‘ওয়া বারাকাতুহু’ বলার বিষয়টি আবূদাউদের সব কপিতে পাওয়া যায় না।






প্রশ্ন (৩০/২৭০) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ছালাতের পর সূরা তওবার শেষ দুই আয়াত পাঠ করবে, সে হাশরের ময়দানে রাসূল (ছাঃ)-এর শাফা‘আত লাভ করবে এবং দৈনিক ৪১ বার উক্ত আমল করলে স্বপ্নে রাসূল (ছাঃ) কে দেখবে। এ হাদীছ ছহীহ কি? - -ছায়েম আহমাদছাতিহাটি, কালিহাতী, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৪/২৭৪) : কোন অমুসলিম মুসলিম ব্যক্তিকে উপকার করলে তাকে জাযাকাল্লাহু খায়রান বলতে বা শুকরিয়া জানাতে পারবে কি?
প্রশ্ন (৩৭/৪৩৭) : অমুসলিম দেশে যেখানে মসজিদ সহজলভ্য নয়, যেখানে মসজিদ পাওয়ার জন্য ২-৩ ঘন্টা গাড়ি চালিয়ে মোটা অংকের খরচ করতে হয়, সেখানে জুম‘আর বিধান কি? সেক্ষেত্রে বাড়িতে একাকী বা সন্তানদের নিয়ে ৩-৪ জনে জুম‘আ আদায় করা যাবে কি? নাকি যোহর আদায় করতে হবে?
প্রশ্ন (৩৯/২৩৯) : গর্ভধারিণী নারী ছিয়াম পালনকারিনী ও আল্লাহর রাস্তায় জিহাদ কারিনীর সমান নেকী লাভ করে মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি?
প্রশ্নঃ (১০/৩৭০) : জানাযার ছালাতের দো‘আগুলো পুরুষ ও মহিলার জন্য পার্থক্য করা যাবে কি?
প্রশ্ন (১০/৫০) : সরকারী চাকুরীতে বাধ্যতামূলকভাবে জিপি ফান্ডে বেতনের একটি অংশ জমা করতে হয় এবং প্রতিবছর সরকার জমাকৃত টাকার সাথে ১২.৫% হারে জমা করে। এক্ষণে সরকার প্রদত্ত অংশটি কি সূদ হিসাবে গণ্য হবে? - -সুজা সরকারগোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২৬/১০৬) : লিখিতভাবে তালাক দেয়ার কোন সরাসরি দলীল হাদীছে আছে কি? যদি না থাকে তাহ’লে এভাবে তালাক দেয়া বৈধ হবার কারণ কি? - -আব্দুল্লাহ সাজিদ, ঢাকা।
প্রশ্ন (৬/৪০৬) : মসজিদের দ্বিতীয় তলায় ইমাম বা মুওয়াযযিন সপরিবারে বসবাস করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : আমি কয়েক মাস আগে কিছু টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করি। ক্রয় করার সময় আমি জানতাম যে, এটা হারাম। কিন্তু এখন আমি এ হারাম থেকে ফিরে আসতে চাচ্ছি। এক্ষণে আমি ক্রিপ্টোকারেন্সিগুলো অন্য কারো নিকটে বিক্রি করে মূল টাকা জমা করতে পারব কি? নাকি এর মাধ্যমে অন্যকে হারামের মধ্যে নিক্ষেপ করার শামিল হবে?
প্রশ্ন (১৩/৩৩৩) : আমার স্ত্রী নিজের ইচ্ছামত পর্দা করে। মাহরাম, গায়ের-মাহরামের ব্যাপারে কোন সাবধানতা অবলম্বন করে না। এ ব্যাপারে শারঈ বিধান বুঝাতে গেলে পরিবারে নানা অশান্তি সৃষ্টি করে। এক্ষণে শান্তি বজায় রাখার জন্য তাকে তার মত চলতে দিলে আমাকে দাইয়ূছ হিসাবে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : পুরুষের জন্য হোয়াইট গোল্ড-এর আংটি, ঘড়ি বা অন্য কোন অলংকার ব্যবহার করায় কোন বাধা আছে কি? - মীযানুর রহমান, সিলেট।
প্রশ্ন (১৯/৩৩৯) : জামে মসজিদের জন্য বিভিন্ন দাতা কয়েক বছর পূর্বে জমি দান করেন। বর্তমানে মসজিদের সংস্কার কাজ চলছে। অর্থ সংকটের কারণে জমিগুলো বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু জমিগুলোর কাগজ সঠিক না হওয়ায় বাইরের লোক তা ক্রয় করতে চাচ্ছে না। এমতাবস্থায় যারা দান করেছেন, তাদের কাছে বিক্রয় করা যাবে কি? অথবা এ জন্য করণীয় কী?
আরও
আরও
.