উত্তর : রুকূ থেকে উঠে যে দো‘আটা পড়তে হয় তা নীরবে পড়াই উত্তম। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের প্রভুকে ডাক, বিনীতভাবে ও চুপে চুপে’ (আ‘রাফ ৭/৫৫)। মক্কা ও মদীনার হারামে মুকাবিবর এটি মাইকে জোরে পড়েন সম্ভবতঃ ছহীহ বুখারীতে বর্ণিত হাদীছটির উপর ভিত্তি করে। যেখানে বলা হয়েছে, নবী করীম (ছাঃ) রুকূ থেকে উঠে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বললে, জনৈক ছাহাবী সশব্দে ‘রববানা লাকাল হাম্দ হামদান...’ দো‘আটি পাঠ করেন। অতঃপর সালাম ফিরিয়ে রাসূল (ছাঃ) তাকে বললেন, আমি ত্রিশের অধিক ফেরেশতাকে ব্যস্ত হ’তে দেখলাম, কে ঐ কথাটি আগে লিখবে’ (বুখারী হা/৭৯৯; মিশকাত হা/৮৭৭ ‘রুকূ’ অনুচ্ছেদ-১৩)। তবে যেহেতু উক্ত দো‘আটি অন্য কেউ সরবে পড়েননি, সেহেতু সাধারণ নির্দেশের আলোকে নিম্নস্বরে পড়াই উত্তম।






প্রশ্ন (৩৯/১৫৯) : আমরা জানি আল্লাহ নিরাকার? কিন্তু জনৈক ভাই বলেন আল্লাহর আকার রয়েছে। একথা কি সত্য? তাঁর আকার কেমন?
প্রশ্ন (৩৩/২৩৩) : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। এক্ষণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে ফুল দিতে না গেলে সরকারী চাকুরী চলে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : ‘আত-তাহরীক’ শব্দের অর্থ কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/৬৮) : প্রভিডেন্ট ফান্ডে সরকারী নীতি অনুযায়ী প্রদত্ত সূদের টাকা গ্রহণ করে কোন ভাল কাজে দান করে দেওয়ায় কোন বাধা আছে কি? - -শাহ আলম, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রশ্ন (২৪/১৮৪) : ভাটা মালিকরা ভাটা চালু হবার ৪ মাস পূর্বে জনগণের কাছে অগ্রিম ইট বিক্রয় করে। ইট যখন বের হয় তখন ক্রেতাদেরকে ইট সরবরাহ করে। এতে ইটের দাম প্রতি হাযারে তিন হাযার টাকা কম লাগে। এই ক্রয়-বিক্রয় বৈধ হবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : জনৈক আলেম সূরা কাহফের ২৮ আয়াতের ভিত্তিতে বলেন, সম্মিলিত মুনাজাত বর্জনকারীরা আল্লাহর নাফরমান। বক্তব্যটি কতটুকু সত্য? - -মামূনুর রশীদ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩/৪৩) : আমরা যে মাযহাবী ভাইদের সাথে অর্থাৎ বিদ‘আতীদের সাথে বিবাহ দিয়ে থাকি। শরী‘আতের দৃষ্টিতে তা জায়েয আছে কি?
প্রশ্ন (১৪/৩৩৪) : ছালাত কখন ক্বছর করতে হয়? ক্বছর করা ওয়াজিব না সুন্নাত? ছালাতে কছর না করলে গোনাহ হবে কি? রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম কি কছর করতেন?
প্রশ্ন (৩৭/২৭৭) : আমাদের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরাতন মসজিদের পরিবর্তে তার পাশেই নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমানে অব্যবহৃত সেই পুরাতন মসজিদ ভবনটির অবকাঠামো যদি সংস্কার করা হয়, তবে সেখানে কি কোন পরিবার নিয়ে বসবাস করা কিংবা আবাসন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া শরী‘আসম্মত হবে?
প্রশ্ন (৩৫/৩৫): একজন বিধবা নারী, যার দু’টি সন্তান রয়েছে, তিনি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হ’তে চান। এই বিয়েতে তার মা সম্মতি দিলেও, তার ছোট দুই ভাই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অসম্মতি জানাচ্ছেন। এমতাবস্থায়, ইসলামী শরী‘আহ এবং আইন অনুযায়ী ঐ নারীর নিজের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কতটুকু এবং তার করণীয় কী?
প্রশ্ন (৬/২০৬) : জনৈক নারীর প্রথম পক্ষের ১টি ছেলে এবং দ্বিতীয় পক্ষে ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। এক্ষণে তার উভয় স্বামী মারা গেলে প্রথম পক্ষের ছেলেটি উভয় পিতারই সম্পদের ওয়ারিছ হবে কি? - -আহসান হাবীব, দিনাজপুর।
প্রশ্ন (১২/২১২) : নওমুসলিম সন্তান অমুসলিম পিতার সম্পদের অংশীদার হ’তে পারবে না। এক্ষণে পিতার মৃত্যুর পর স্বাভাবিকভাবে প্রাপ্ত সকল সম্পদ দান করে দিতে হবে কি? - -তাওসীফুর রহমান, ঢাকা।
আরও
আরও
.