উত্তর : সকল আমলই পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুমোদনের মুখাপেক্ষী। যা সুনির্ধারিত ও সুনির্দিষ্ট। তাই রাসূল (ছাঃ) যতটুকু আমল করেছেন, করতে বলেছেন বা সমর্থন করেছেন, তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। একদা তিন ব্যক্তি রাসূল (ছাঃ)-এর ইবাদতকে কম মনে করে বিরতিহীন ছিয়াম, সারারাত্রি ছালাত এবং অবিবাহিত জীবন যাপন করতে চাইলে রাসূল (ছাঃ) বললেন, আমি ছিয়াম পালন করি আবার পরিত্যাগও করি, রাত জেগে ছালাত আদায় করি আবার নিদ্রাও যাই এবং বিয়েও করি। এটাই আমার সুন্নাত। অতএব যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করবে, সে আমার দলভুক্ত নয় (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৫)। তাঁর নির্দেশিত আমলের ক্ষেত্রে সামান্যতম কম-বেশী না করার ঘোষণা দেওয়ায় জনৈক বেদুঈনকে রাসূল (ছাঃ) জান্নাতী হিসাবে আখ্যায়িত করেন (বুখারী হা/১৩৯৭; মুসলিম হা/১৪; মিশকাত হা/১৪)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি এমন কোন আমল করল যাতে আমার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত (মুসলিম হা/১৭১৮)। অতএব হাদীছে যে নফল ইবাদত যেভাবে করতে বলা হয়েছে, সেভাবেই করতে হবে। বাড়তি করলে তা আল্লাহর কাছে কবুল হবে না।






প্রশ্ন (২৩/৪২৩) : জনৈক ইমাম বলেছেন, ওযূ না করে শুধু গোসল করার পর ছালাত আদায় করা যাবে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৪/১৪) : রোগমুক্তির জন্য যবহ করা বা ছাদাক্বা করা জায়েয হবে কি? আমার পিতা স্ট্রোক করলে মা একটা ছাগল যবহ করে ছাদাক্বা করতে বলেন। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (৩৬/১৯৬) : আমার ছোট ভাই ২৪ বছর যাবত মানসিক বিকারগ্রস্ত এবং বিগত চার বছর ধরে নিখোঁজ। আমার আরো ভাই ও বোন বেঁচে আছে। এক্ষণে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? - -আব্দুর রশীদ, সাঘাটা, গাইবান্ধা।
প্রশ্ন (৩০/৩৫০) : সফর অবস্থায় কুরবানী করার বিধান কি?
প্রশ্ন (১০/২৯০) : আপন ভাগ্নী জামাই তথা বোনের মেয়ের স্বামীর সাথে হজ্জে যাওয়া যাবে কি? উল্লেখ্য যে, সাথে বোনের মেয়েও থাকবে। - -হাফেয লুৎফর রহমান, বগুড়া।
প্রশ্ন (১৯/২১৯) : মাইয়েতকে গোসল করানো ব্যক্তি বা কবর খননকারীকে ওয়ারিছদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কী?
প্রশ্ন (৩১/৩৫১) : তারাবীহর ছালাত আমি একাকী পড়ি। এক্ষেত্রে সূরা মুখস্ত কম থাকায় কুরআন দেখে পড়া যাবে কী?
প্রশ্ন (৩৩/১১৩) : স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে? সরকার কর্তৃক কাবিন নামায় স্ত্রীকে এই ক্ষমতা দিতে বাধ্য করা হ’লে করণীয় কী?
প্রশ্ন (১৯/১৭৯) : পীরের মাযারে গিয়ে মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়। যেমন রোগ-ব্যাধি থেকে মুক্তি লাভ, সম্পদ অর্জন ইত্যাদি। এগুলি কিভাবে কার পক্ষ থেকে হয়?
প্রশ্ন (৩৮/৭৮) : ছালাতে ওয়াজিব তরক করার কারণে সহো সিজদা দিলেই যথেষ্ট হবে কি? বৈঠক শেষে সহো সিজদার কথা ভুলে গিয়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (২৬/১০৬) : কেউ নবজাতক সন্তানের সুসংবাদ দিলে কী বলে দো‘আ করতে হবে?
প্রশ্ন (৩১/১৯১) : তোমরা তোমাদের প্রভুর নিকট যাবতীয় কিছু প্রার্থনা কর। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও চাও। উক্ত হাদীছটি কি ছহীহ।
আরও
আরও
.