উত্তর : গণকের নিকট যাওয়া যাওয়া যাবে না। কারণ সে সত্য মিথ্যা মিলিয়ে বলে। গণকদের কিছু কথা কখনো সত্যের সাথে মিলে যেতে পারে। কিন্তু সেটি শয়তানের চুপিসারে শ্রুত কথা মাত্র। রাসূল (ছাঃ) বলেছেন, ‘ফেরেশতাগণ মেঘমালার উপরে অবতরণ করেন এবং আকাশে (আল্লাহর) নির্ধারিত বিধান আলোচনা করেন। তখন শয়তানেরা চুরি করে তা শোনার চেষ্টা করে এবং তার কিছু শুনেও ফেলে। এরপর তারা তা গণকের কাছে পৌঁছে দেয়। অতঃপর সেই শোনা কথার সাথে তারা নিজেদের পক্ষ থেকে শত মিথ্যা মিলিয়ে (মানুষের কাছে) বলে’ (বুখারী হা/৩২১০; মিশকাত হা/৪৫৯৪; ছহীহুল জামে‘ হা/১৯৫৫)। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তা‘আলা যখন আকাশে কোন ফায়ছালা করেন। অতঃপর তা নিয়ে ফেরেশতাগণের আলাপ করেন, তখন শয়তান চুরি করে তার কিছু কিছু শ্রবণ করে এবং প্রথমজন তার নীচের জনকে এবং সে তার নীচের জনকে জানিয়ে দেয়। এমনিভাবে এ খবর দুনিয়ার জাদুকর ও জ্যোতিষীদের কাছে পৌঁছে যায়। অতঃপর তারা তাতে শত মিথ্যা মিশিয়ে মানুষের কাছে বলে। এরপর লোকেরা বলাবলি করে যে, সে কি অমুক দিন অমুক অমুক কথা আমাদের বলেনি? অতঃপর আসমান থেকে শ্রুত কথাগুলি সত্য হয়ে যায় (বুখারী হা/৪৮০০; মিশকাত হা/৪৬০০)।

কিন্তু এগুলোতে বিশ্বাস করা যাবে না। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তাকে কোন কথা জিজ্ঞেস করে, তার ৪০ দিনের ছালাত কবুল হয় না’ (মুসলিম হা/২২৩০; মিশকাত হা/৪৫৯৫)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে গেল এবং সে যা বলে তা বিশ্বাস করল, ঐ ব্যক্তি মুহাম্মদ-এর প্রতি যা অবর্তীর্ণ হয়েছে, তার সাথে কুফরী করল’ (আবুদাঊদ হা/৩৯০৪; মিশকাত হা/৪৫৯৯)।






প্রশ্ন (৩১/৭১) : আপন ভাগ্নীর মেয়েকে এবং মায়ের আপন ফুফাতো বোনকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৬/২০৬) : আমাদের এলাকায় জানাযার সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে আধা ঘণ্টা বা তার চেয়েও বেশী সময় ধরে বিভিন্ন জন বক্তব্য দেন। এর শারঈ বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/৪২৮) : ঈদায়নের খুৎবা একটি না দু’টি? ছহীহ দলীল ভিত্তিক জওয়াব দানে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/১৫১) : প্রত্যেক রাতে সূরা তাকাছুর পড়ে ঘুমালে কুরআনের এক হাযার আয়াত পড়ার নেকী পাওয়া যায়। কথাটির সত্যতা আছে কি?
প্রশ্ন (৯/৩২৯) : আমি বাংলাদেশ থেকে মক্কায় গিয়ে তাদের সাথে ঈদ করেছি। এতে আমার ২৮টি ছিয়াম হয়েছে। এক্ষণে আমার একটি ছিয়ামের জন্য করণীয় কি? - -কাযী হারূণুর রশীদ, ঢাকা।
প্রশ্ন (৩০/৩০) : জমাকৃত বায়তুল মাল থেকে টাকা উত্তোলন করে গরীব আত্মীয়-স্বজনকে দেওয়া বা তাদের দেওয়ার জন্য সুফারিশ করা যাবে কি? - -মকবূল হোসেন, কুশখালী, সাতক্ষীরা।
প্রশ্ন (৪০/৪৮০) : গোসলখানা ও টয়লেট একত্রে থাকলে সেখানে ওযূ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/২৯৬) : মহিলারা জানাযার ছালাতে এবং কবরে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করতে পারে কি?
প্রশ্ন (৩৭/৩৭) : সতীসাধ্বী স্ত্রী পাওয়ার জন্য বিশেষ কোন দো‘আ আছে কী?
প্রশ্ন (৭/২০৭) : যিহার কি? যিহারের কাফফারা কি কুরআনে বর্ণিত ধারাবাহিকতা অবলম্বন করে দিতে হবে? নাকি তিনটির যেকোন একটি দিলেই চলবে? - -ড. শিহাবুদ্দীন, বায়া, রাজশাহী।
প্রশ্ন (৩১/২৭১) : ফ টো স্টুডিও-র ব্যবসা করা শরী‘আত সম্মত হবে কি? - -রোকনুযযামানদুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (৩২/১১২) : আমি একটি প্রতিষ্ঠানে মাল সরবরাহ করি। উক্ত প্রতিষ্ঠানে আমার ত্রিশ লাখ টাকা বকেয়া রয়েছে। এখন উক্ত টাকা উঠাতে বখশিশ প্রদান করা আবশ্যক। এ অবস্থায় আমার করণীয় কি? - -সাজিদ, ঢাকা।
আরও
আরও
.