উত্তর : রহমত ও বরকত লাভের আশায় কোন আলেমকে বাড়িতে ছালাত আদায় করতে বলা যাবে না। কারণ বরকত ও রহমত কেবল আল্লাহর নিকট থেকে আসে। তবে রহমত ও বরকতের জন্য দো‘আ করতে বলা যাবে (শায়েখ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৭/৬৫)। উল্লেখ্য যে, বদরী ছাহাবী ইতবান বিন মালেক (রাঃ) তার বাড়িতে ছালাত আদায় করার জন্য একটি জায়গা নির্ধারণ করেন এবং তা উদ্বোধনের জন্য রাসূলুল্লাহ (ছাঃ)-কে দাওয়াত করেন। রাসূল (ছাঃ) দাওয়াত কবুল করেন এবং তার প্রিয় ছাহাবীদের সাথে গিয়ে সে জায়গায় ছালাত আদায়ের মাধ্যমে উদ্বোধন করেন (বুখারী হা/৪২৫; মুসলিম হা/৩৩)। তবে উক্ত হাদীছের বিধানটি রাসূল (ছাঃ)-এর জন্য খাছ ছিল। কেননা পরবর্তীতে কোন ছাহাবী বা তাবেঈ কারো মাধ্যমে বরকত লাভের আশায় কোন ছাহাবীকে দাওয়াত করে উপরোক্ত আমল করেননি, অথচ তারা ছিলেন দ্বীনের ব্যাপারে সর্বাধিক জ্ঞানী এবং হিতাকাংখী (ওছায়মীন, আত-তা‘লীক্ব ‘আলা ইকতিযাই ছিরাত্বিল মুস্তাক্বীম ৬২১ পৃ.)।

প্রশ্নকারী : জাবের, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৯/৭৯) : মহিলা সমাবেশে পুরুষ বক্তার সালামের জবাব বা পুরুষের কোন প্রশ্নের জবাব মহিলারা সরবে দিতে পারবে কি? - -আবুল কালামকমরগ্রাম, বানিয়াপাড়া, জয়পুরহাট।
প্রশ্ন (৬/২০৬) : জনৈক নারীর প্রথম পক্ষের ১টি ছেলে এবং দ্বিতীয় পক্ষে ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। এক্ষণে তার উভয় স্বামী মারা গেলে প্রথম পক্ষের ছেলেটি উভয় পিতারই সম্পদের ওয়ারিছ হবে কি? - -আহসান হাবীব, দিনাজপুর।
প্রশ্ন (১৫/২১৫) : বাজারে শেয়ার বেচাকেনা হয়। এর লাভ লটারীর মাধ্যমে শেয়ার হোল্ডারদের মাঝে বণ্টন করা হয় অথবা একাউন্টে জমা হয়। এভাবে লটারীর মাধ্যমে বেচাকেনা করা যাবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : বাড়ি পাশের মসজিদের সামনের দেওয়ালে পৃথক ঘরে দু’টি কবর আছে এবং সেখানে প্রতিদিন আগরবাতি ও লাইট জ্বালানো হয়। অন্য মসজিদ দূরে অবস্থিত। এক্ষণে আমি ঘরে না মসজিদে ছালাত আদায় করব? - -সেলিম হাসান, বরিশাল।
প্রশ্ন (৯/২৮৯) : যদি কোন ব্যক্তির ওযূ করার শেষ পর্যায়ে এসে ওযূ নষ্ট হয় এবং তাৎক্ষণিক দ্বিতীয় বার ওযূ করতে হয়, তাহ’লে সে কি তার অঙ্গগুলো তিনবার করেই ধৌত করবে, নাকি কমবেশী করতে পারবে?
প্রশ্ন (৪/২৪৪) : আমাদের প্রভিডেন্ট ফান্ডে নিয়ম অনুযায়ী আমার মূল বেতনের ১৫% কাটা হয় এবং বেপজা এর সাথে ১৫% যোগ করে। চাকুরী হ’তে অবসর নেয়ার পর উভয়ের জমাকৃত টাকার দ্বিগুণ টাকা অবসরগ্রহণকারীকে দেওয়া হয়। এক্ষণে উক্ত অর্থ কতটুকু গ্রহণ করা জায়েয হবে? - -আমীনুল ইসলামউপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), বেপজা, ঢাকা।
প্রশ্ন (৩৬/৩৬) : সাত ভাগে কুরবানী দেয়ার পক্ষে অনেক আলেমকেই জোর প্রচারণা চালাতে দেখা যায়। বিষয়টি কেন শরী‘আত সম্মত হবে না- তা ছহীহ হাদীছের আলোকে বিস্তারিতভাবে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/২৬) : কোন ব্যক্তি মাহরামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’লে বা যেনায় লিপ্ত হ’লে তার শাস্তি কি হবে?
প্রশ্ন (৭/৮৭) : স্বর্ণের যাকাত সাড়ে সাত ভরি অতিক্রম করলে দিতে হয়। এক্ষণে যাকাত কি সাড়ে সাত ভরির অতিরিক্ত অংশের উপর দিতে হবে নাকি পুরো স্বর্ণের উপরেই দিতে হবে?
প্রশ্ন (১৬/৩৭৬) : ছহীহ আক্বীদা-আমল গ্রহণের পর আমি চাকুরীস্থলে বাহ্যিক আমলগুলো বিশুদ্ধ নিয়মে করতে পারলেও গ্রামের বাসায় মানুষের মন্দ কথার কারণে করতে পারি না। এতে কি আমি পাপী হব? আমার করণীয় কি?
প্রশ্ন (১৫/২১৫) : জনৈক আলেম দো‘আয় ‘আল্লাহুম্মা আমীন’-এর পরিবর্তে কেবল আমীন বলার পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তার দাবী ইহূদী খৃষ্টানরা যেমন ইমামের পিছনে মুক্তাদীর সূরা ফাতিহা না পড়ার জন্য চক্রান্ত করেছে, ঠিক তেমনি ‘আমীন’ না বলে ‘আল্লাহুম্মা আমীন’ বলা তাদেরই চক্রান্তের অংশ। এটি তারাই চালু করেছে। আলেমের উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৯/৪৬৯) : আমরা একটি এজেন্সী অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে থাকি। কাজ শেষ করলে সেই মার্কেটপ্লেসে ডলার জমা হয়। এখন সেই মার্কেটপ্লেস থেকে ডলার নিয়ে আসতে হলে stripe নামক একটি পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হয়। সেই stripe পেমেন্ট সিস্টেমটির আমাদের দেশ থেকে একাউন্ট খোলার অনুমোদন নেই। এক্ষণে দেশে বসে আমি অনুমোদিত দেশের নামে রেজিস্ট্রেশন করে যদি ডলারগুলো নিয়ে আসি তাহলে আমার ইনকাম হালাল হবে কি?
আরও
আরও
.