উত্তর : সাধারণভাবে পশুর প্রতি ইহসান করার নিয়তে তাকে যবেহ করার সময় চোখ ঢেকে যবেহ করলে দোষ নেই। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমি ছাগল যবেহ করি এবং দয়াপরবশ হই অথবা সে বলল, ছাগল যবেহ করতে আমার অন্তরে দয়ার উদ্রেক হয়। রাসূল (ছাঃ) দুইবার বললেন, তুমি যদি ছাগলের প্রতি দয়াপরবশ হও, তবে আল্লাহও তোমার প্রতি দয়াপরবশ হবেন (আল-আদাবুল মুফরাদ হা/৩৭৩; ছহীহাহ হা/২৬)। উল্লেখ্য যে, একটি পশুকে আরেকটি পশুর সামনে যবেহ করা থেকে বিরত থাকতে হবে। কারণ এটি দেখে জীবিত পশুটি কষ্ট পায়, যা ইহসানের বিপরীত (ইবনু কুদামাহ, মুগনী ৯/৩১৭; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৩/৭৩-৭৪)।

প্রশ্নকারী : মীযানুর রহমান, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: কুরবানী
প্রশ্ন (২/৩৬২) : হজ্জ করার পূর্বে ওমরা পালন করা যাবে কি?
প্রশ্ন (২১/৩০১) : পিতার অবর্তমানে আমার অমতে বড় ভাই আমাকে বিবাহ দেন। বিবাহে আমি কবুল বলিনি এবং কাবিননামায় স্বাক্ষর করিনি। এরপর সংসার হয়, সন্তান হয়। একসময় আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু স্বামী তালাক দিতে রাযী নন। আর আমার পরিবার ডিভোর্সের ব্যাপারে রাযী নয়। পরে সরকারী নিয়ম অনুযায়ী খোলা তালাকের চিঠি দেই। তারপর বড় ভাইয়ের অনুমতি ছাড়া নিজে ব্যক্তিগতভাবে অন্যজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। পরে জানতে পারি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ জায়েয নয়। বর্তমানে আলাদা আছি। অভিভাবকের সম্মতি আদায়ের চেষ্টা চলছে। কিন্তু তাদের কথা পূর্বের স্বামীর কাছে ফিরে না গেলে তারা কোন সম্পর্ক রাখবে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৫/২০৫) : খত্বীবের জন্য দুই খুৎবার মাঝে বসার সময় পঠিতব্য কোন দো‘আ আছে কি? - -মুখতার হুসাইননিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৪০/২০০) : পশুর পেটে বাচ্চা থাকা অবস্থায় ঐ পশু কুরবাণী করা যাবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : মুসলিম উম্মাহর বড় ধরনের কল্যাণে আসবে এরকম কিছু অর্জনের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া যায় কি?
প্রশ্ন (১৬/৩৭৬) : রাসূল (ছাঃ) ও ছাহাবীদের যুগে চেয়ার থাকা সত্ত্বেও তাঁরা কেউ চেয়ারে বসে ছালাত পড়েছেন কি? বরং অসুস্থদের জন্য মাটিতে বসে বা ইশারায় ছালাতের কথা বলা হয়েছে। সে হিসাবে বর্তমান যুগে চেয়ারে বসে ছালাত পড়া বিদ‘আত হবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : খুৎবায় বসার পূর্বে ইমাম যে সালাম দেন সেই সালাম থেকেই কি খুৎবার সূচনা বলে বিবেচিত হয়? - -ডাঃ আব্দুল হান্নান, ঢাকা।
প্রশ্ন (১৪/১৪) : পিতা-মাতা আমার কল্যাণের জন্য মাযারে ছাগল মানত করেছেন। কিন্তু আমি এতে বিশ্বাস করি না। এক্ষণে আমার করণীয় কি? - -ইউসুফ আলী, গাযীপুর।
প্রশ্ন (১৫/৩৩৫) : অনেক সময় বিছানার চাদর বা কম্বলে বীর্য লেগে যায়। এটা কি ধুয়ে ফেলা আবশ্যক না শুকিয়ে গেলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩০/১৫০) : বর্তমানে বিদ্যুৎ বিল অনেক বেশী। যা যুলুমের পর্যায়ভুক্ত। এক্ষণে চোরাই লাইনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা নেওয়া যাবে কি? - -রবীউল আহসান, কুষ্টিয়া।
প্রশ্ন (৪/২৪৪) :শেষ যামানায় কুরআন কি উঠিয়ে নেয়া হবে?
প্রশ্ন (১৯/৪৫৯) : জনৈকা নারীকে জোরপূর্বক অস্ত্র ঠেকিয়ে বিবাহে বাধ্য করা হয়। পরিবারের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী চুপ ছিল। সরকার পরিবর্তনের সুযোগে স্ত্রী গোপনে কোর্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দেয় এবং অন্য একটা ছেলেকে বিবাহ করে। গত প্রায় একবছর ডিভোর্স দেয়া স্বামীর সাথে কোন শারীরিক সম্পর্ক নেই। কিছুদিন পর ১ম স্বামী নিজ থেকেই তাকে তালাক দেয়। এক্ষণে গোপনে করা বিবাহটা জায়েয হয়েছে কি?
আরও
আরও
.