উত্তর : স্বামী ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর সাথে তার বিবাহবন্ধন ছিন্ন হয়ে গেছে এবং তালাকে রাজঈ হয়ে গেছে। কেননা কোন মুসলিমের সাথে কাফির ব্যক্তির বিবাহ হারাম (বাক্বারাহ ২/২২১)। অতএব এমতাবস্থায় স্ত্রী থেকে আলাদা থাকতে হবে। এক্ষণে স্ত্রী ইদ্দতের মধ্যে ইসলাম গ্রহণ করলে তাকে ফিরিয়ে নিতে পারবে। আর ইদ্দত শেষ হওয়ার পরে ইসলাম গ্রহণ করলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। আর যদি ইসলাম গ্রহণ না করে, তবে কোনদিনই ফিরিয়ে নেওয়া যাবে না (মুমতাহিনা ৬০/১০)। উল্লেখ্য যে, ইদ্দতকালীন সময়ে আলাদা থাকা অবস্থায় স্ত্রীর বানানো হালাল খাবার গ্রহণে দোষ নেই (ইবনু কুদামাহ, মুগনী ৭/১১৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/২০)।

প্রশ্নকারী : ইসমাঈল হোসাইন, বৃ-কুষ্টিয়া, বগুড়া।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১৭/২৫৭) : জনৈক আলেম বলেন, কোন ব্যক্তি জুম‘আর দিন গোসল করল, ওযূ করে মসজিদে গেল এবং খুৎবা শুনল। তার প্রতি কদমে এক বছরের নফল ছালাত ও ছিয়ামের সমান নেকী হয়। কথাটা কি সত্য?
প্রশ্ন (৩০/৩৫০) অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (২৮/৩৬৮) : ছিয়াম অবস্থায় অসুখের কারণে ডুস ব্যবহার করা যাবে কি? এছাড়া চোখ, কান ও নাকের ঔষধ ব্যবহার করা যাবে কি? - -আব্দুল গফূর, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (১৪/১৩৪) : আমরা দুই ভাই ও এক বোন। পিতা মারা যাওয়ার পর মা যে পেনশন পান, তা দিয়ে নিজের যাবতীয় খরচ করার পরও কিছু টাকা অবশিষ্ট থাকে। মা সেই অবশিষ্ট টাকা আমার ভাইদের বা তাদের সন্তানদের না দিয়ে শুধুমাত্র আমাকে (মেয়ে) ও আমার সন্তানদেরকে দিয়ে থাকেন। এক্ষেত্রে আমার মা ও আমি কি গোনাহগার হব?
প্রশ্ন (৩৯/৩১৯) : ছিয়াম অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে পেটের খাবার বেরিয়ে এলে ছিয়াম ভঙ্গ হবে কি? - -আব্দুল খবীর, মৈশালা, রাজবাড়ী।
প্রশ্ন (১৭/৯৭) : কুরআন তেলাওয়াতের আদব কী? তেলাওয়াত শেষে কুরআন মাজীদকে চুমু খাওয়া ও ‘ছাদাক্বাল্লাহুল আযীম’ বলা যাবে কি?
প্রশ্ন (২৪/২৪) : নিজ নাতনীকে নিজ ভাগ্নের সাথে বিবাহ দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : মাযার কেন্দ্রিক মসজিদে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : জনৈক ব্যক্তি অবৈধ সম্পর্কের মাধ্যমে কোন মেয়েকে গর্ভবতী করার পর গর্ভাবস্থায় তাকে বিয়ে করে। উক্ত বিবাহ কি সঠিক হয়েছে?
প্রশ্ন (৩০/১৫০) : অসুস্থ ব্যক্তিকে দেখতে এসে জনৈক বুযর্গ বলেন, ‘যে ব্যক্তি রোগাক্রান্ত হয়ে মারা যাবে সে শহীদ হয়ে যাবে, কবরের শাস্তি থেকে মুক্তি পাবে এবং সকাল-সন্ধ্যা তাকে জান্নাতের রিযিক দেওয়া হবে’। উক্ত হাদীছের সনদ সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩৫/৪৭৫) : মানুষের শরীর থেকে প্রবাহিত রক্ত শরীর বা কাপড়ে লাগলে তা কি নাপাক গণ্য হবে? এ অবস্থায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : উভয় পরিবারের অভিভাবকগণের উপস্থিতিতে আমাদের বিবাহের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে গত এক বছর পূর্বে। কিন্তু ছেলের চাকুরীর ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায় আরো দেড় বছর বিবাহের জন্য অপেক্ষা করতে হবে। তার পরিবারও অপেক্ষা করার ব্যাপারে অনড়। এমতাবস্থায় আমার বড় ভাই, বোন ও দুলাভাইদের উপস্থিতিতে কিছুদিন পূর্বে গোপনে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যেখানে উভয়ের পিতা-মাতা উপস্থিত ছিলেন না। তবে আমার মা এটা জানেন। এক্ষণে এ বিবাহ শুদ্ধ হয়েছে কি? - -নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
আরও
আরও
.