উত্তর : ২৭শে রামাযান ইফতার করানোর বিশেষ কোন ফযীলত নেই। বরং সাধারণভাবে রাসূল (ছাঃ) বলেছেন, কেউ যদি কোন ছায়েমকে ইফতার করায় তবে তার জন্য অনুরূপ (ছিয়ামের) ছওয়াব হবে। কিন্তু এতে ছিয়াম পালনকারীর ছওয়াবে কোন ঘাটতি হবে না’ (তিরমিযী হা/৮০৭; ইবনু মাজাহ হা/১৭৪৬; মিশকাত হা/৮০৪)।

উল্লেখ্য যে, ইফতার দাতাদের তালিকা করে মসজিদে ইফতার করানোর রেওয়াজটি পরিত্যাগ করা উচিত। কেননা এতে ইবাদতের পরিবর্তে লৌকিকতা প্রাধান্য পায়। এর পরিবর্তে যদি সমাজ থেকে প্রদত্ত ইফতার সমূহ কিংবা নগদ অর্থ একত্রিত করে তা দিয়ে মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়, সেটিই উত্তম ও তাক্বওয়াপূর্ণ হবে।






প্রশ্ন (২৪/১৮৪) : মানবরচিত যেকোন বিধান মেনে চলা শিরকের পর্যায়ভুক্ত পাপ। এক্ষণে সরকারী চাকুরিজীবীরা সবাই শিরকের কাজে সহায়তার দায়ে অপরাধী হবেন কি?
প্রশ্ন (২৮/৬৮) : আমার পিতা আমাদের বাড়ির সামনের অংশ জনৈক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে চান। আমার আশংকা যে তারা ধর্মীয় আচার পালন করলে আমাদের ও প্রতিবেশীদের কষ্টের কারণ হবে। এক্ষণে বিধর্মীর কাছে বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (১/৮১) : কুরবানীর চামড়ার মূল্য কি যাকাত বা ছাদাক্বার ৮টি খাতে দান করতে হবে? দান না করে তা নিজে ভক্ষণ করলে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩০/১৯০) : একটি বইয়ে ক্বিয়ামতের আলামতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, ক্বিয়ামতের আগে রোমক তথা খৃষ্টানদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আরবদের সংখ্যা কমে যাবে। এর কোন সত্যতা আছে কি? - -জুয়েল রাণা, ইসলামী ব্যাংক মেডিকেল, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৭৪): মসজিদের জমির পিছনের জমিওয়ালারা বের হওয়ার জন্য রাস্তা চাচ্ছে। এমতাবস্থায় মসজিদের জমি বিক্রি বা দান করার মাধ্যমে তা দেয়া যাবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : একটি প্লেটে কয়েকজন মিলে ভাত খাওয়ায় কোন বাধা আছে কি? - ইমরান, রংপুর।
প্রশ্ন (১৭/৯৭) : গরুর প্লীহা, কলিজা, ভূড়ি ইত্যাদি খাওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -রফীক বিন নায়েব, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (২১/১৪১) : টুথপেষ্ট দিয়ে ব্রাশ করলে মিসওযাকের সুন্নাত পালন ও নেকী হবে কি?
প্রশ্ন (২৭/৬৭) : যমযম পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত কি? - -মাহমূদুল হক, যশোর।
প্রশ্ন (৩৪/৪৩৪) : মাসিক আত-তাহরীক ১১তম বর্ষ অক্টোবর’০৭ সংখ্যার ৩০/৩০নং প্রশ্নোত্তরে বলা হয়েছে ইমাম ডানে সালাম ফিরালে মাসবূক অবশিষ্ট ছালাত আদায়ের জন্য দাঁড়াবে। কিন্তু ১৩তম বর্ষ এপ্রিল’১০ সংখ্যার ১৪/২৫৪নং প্রশ্নোত্তরে বলা হয়েছে দুই সালামের পর মাসবূক দাঁড়াবে। কোনটি সঠিক?
প্রশ্ন (১২/১২) : সূরা হূদের ১০৭-১০৮ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/২৬) : কোন ব্যক্তি মাহরামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’লে বা যেনায় লিপ্ত হ’লে তার শাস্তি কি হবে?
আরও
আরও
.