উত্তর : রামাযানে জোরপূর্বক কোন ছায়েমকে খাদ্য খাওয়ানো হ’লে তার ছিয়াম ভঙ্গ হবে না। সে ছিয়াম চলমান রাখবে এবং দিনের বাকী সময়ে কিছু খাবে না (নববী, আল-মাজমূ‘ ৬/৩২৬; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৯/১৯৪)। আল্লাহ বলেন, ‘যার উপরে (কুফরীর জন্য) যবরদস্তি করা হয়, অথচ তার হৃদয় ঈমানের উপর অটল থাকে, সে ব্যতীত (নাহল ১৬/১০৬)। এ ব্যাপারে ইয়াসির ও তার বৃদ্ধা স্ত্রীকে হত্যার পর তাদের একমাত্র পুত্র আম্মার বিন ইয়াসিরের বেঁচে যাওয়ার ঘটনাটি স্মরণ করুন (দ্র. ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ ৩য় মুদ্রণ ১৪৪ পৃ.)। রাসূল (ছাঃ) বলেন, ‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং বাধ্য হয়ে করার বিষয়টি ক্ষমা করেছেন’ (ইবনু মাজাহ হা/২০৪৩; মিশকাত হা/৬২৮৪; ইরওয়া হা/১০২৭)। অতএব যবরদস্তির দিনটি পুরা ছিয়াম রাখবে। পরে এর ক্বাযা আদায় করতে হবে না।

প্রশ্নকারী : নাজমা বেগম, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ভারত।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৩৩/২৩৩) : সুন্নাত ছালাত আদায়কালে ফরয ছালাত শুরু হয়ে গেলে কিভাবে ছালাত পরিত্যাগ করতে হবে। এসময় বসে সালাম ফিরাতে হবে কি? - -আরাফাত, চৌগাছা, যশোর।
প্রশ্ন (৯/২৮৯) :মানুষের উপর তার নামের প্রভাব পড়ে কি?
প্রশ্ন (১৭/৯৭) : ওযূতে নারী-পুরুষের মাথা মাসাহের নিয়ম কি একই? মাথা মাসাহ করার সময় মাথার পিছন থেকে হাত আবার সামনে নিয়ে মাথা মাসেহ করতে হয়, মেয়েদের চুলের জন্য এটা একটু সমস্যা হয়। এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৩/২২৩) : কোন অক্ষম সুস্থ মানুষ কি হিজড়াকে বিবাহ করতে পারবে? - -মিমি, নীলফামারী।
প্রশ্ন (১২/৪৫২) : দশবছর বয়সে সন্তানের বিছানা পৃথক করার হুকুম কি ছালাত আদায় না করার শাস্তি স্বরূপ, না সাধারণ হুকুম?
প্রশ্ন (২০/৪২০) : ছেলে সন্তানের পেশাব থেকে কতদিন যাবৎ পানি ছিটিয়ে পবিত্র হওয়া যায়?
প্রশ্ন (৩৩/৩৫৪) : তিনটি জিনিস সর্বদা সাথে রাখা সুন্নাত। চিরুনী, আতর ও মিসওয়াক। উক্ত কথার দলীল জানতে চাই।
প্রশ্ন (১৩/৫৩) : ঈদের ছালাতের পর মুছল্লীরা ইমামের সাথে মুছাফাহা করে ও ইমামকে টাকা দেয়। উক্ত টাকা ইমাম গ্রহণ করতে পারেন কি? ঈদের ছালাতের জন্য ইমামকে পাথেয় বা সম্মানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : এশার পর বিতর ছালাত আদায় করে নিলে শেষ রাতে তাহাজ্জুদ ছালাত আদায়ে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৫/৯৫) : ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসাবে চাকুরী করা যাবে কি?
প্রশ্ন (১/১) : ছালাতে কাতার সোজা করা এবং কাতারের ধারাবাহিকতা তথা ইত্তিছালুছ ছফূফ বজায় রাখার বিধান ও হুকুম সম্পর্কে জানতে চাই। - .
প্রশ্ন (৩৪/২৩৪) : নারীরা বোরকার নীচে চুল উঁচু করে বাঁধতে পারবে কি?
আরও
আরও
.