উত্তর: উক্ত মর্মে আয়েশা (রাঃ) থেকে বিশুদ্ধ সূত্রে একটি বর্ণনা পাওয়া যায় (মুসনাদে আবু ইয়া‘লা হা/৪৫৮৬; ফাৎহুল বারী ৫/৭৪)। তবে আয়েশা (রাঃ) নিজেই তঁার এই ভুলের জন্য ওযর পেশ করেছেন। যেমন তিনি বলেন, রাসূল (ছাঃ) আমার বুকে ও কোলে মাথা রেখে মারা গেছেন। এ ব্যাপারে আমি কারু প্রতি যুলুম করিনি। তবে রাসূল (ছাঃ) যখন আমার কোলে মারা গেলেন, তখন আমি তার মাথা বালিশের উপর রেখে অন্য নারীদের সাথে মাতম শুরু করলাম এবং মুখমন্ডলে আঘাত করতে লাগলাম আমার বয়সের স্বল্পতার কারণে অজ্ঞতাবশত (আহমাদ হা/২৬৩৯১; ইরওয়া হা/২০২১-এর আলোচনা, সনদ হাসান)।

উল্লেখ্য যে, মাইয়েতের জন্য মাতম করা নিষেধ। রাসূল (ছাঃ) বলেন, ‘যে মৃত ব্যক্তির জন্য মাতম করা হয় ক্বিয়ামতের দিন সে মৃতকে এ মাতমের জন্য শাস্তি দেয়া হবে’ (বুখারী হা/১২৯১; মিশকাত হা/১৭৪০)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, মৃত ব্যক্তিকে তার পরিবার-পরিজনের কান্নাকাটির দরুন আযাব দেয়া হয় (বুখারী হা/১২৯০; মিশকাত হা/১৭৪২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে (মৃতের শোকে) আপন মুখমন্ডলে আঘাত করে, জামার কলার ছিঁড়ে এবং জাহেলী যুগের ন্যায় আহাজারী করে’। অন্য বর্ণনায় রয়েছে, যে মাথার চুল ছিঁড়ে উচ্চস্বরে বিলাপ করে’ (বুঃ মুঃ মিশকাত হা/১৭২৫)।

প্রশ্নকারী : মীযানুর রহমান, গোদাগাড়ী, রাজশাহী।







প্রশ্ন (১৬/৫৬) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর দুধমাতা হালীমা সা‘দিয়া কি ইসলাম গ্রহণ করেছিলেন? তাঁর কবর কোথায় অবস্থিত? - -হারূণুর রশীদ, সাহাপুর, দারুসা, রাজশাহী।
প্রশ্ন (১৮/৩৭৮) : আশূরা উপলক্ষে শী‘আরা বিশেষ খাবার রান্না করে এবং বলে যে, এই খাবার আল্লাহর জন্য, কিন্তু এর ছওয়াব হুসাইন (রাঃ)-এর জন্য। এটা খাওয়া কি জায়েয হবে?
প্রশ্ন (৩২/২৭২) : বিয়েতে ছেলে মেয়ে উভয়েই রাযী এবং উভয়ের মায়েরাও রাযী। কিন্তু মেয়ের পিতা রাযী নন। এমতাবস্থায় বিবাহ করলে তা বৈধ হবে কি?
প্রশ্ন (২১/১৮১) : অমুসলিমদের কবরস্থানে কোন মুসলমানকে কবরস্থ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২/৪২) : ছেলে তার খালা ও ফুফুর বাসায় থাকে। কিন্তু তারা শারঈ পর্দার বিধান যথাযথভাবে মেনে না চলায় ছেলেকে বিভিন্নভাবে গুনাহের সম্মুখীন হ’তে হয়। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৬/৪৬) : যারা সাপের কামড়ে মারা যায় তারা কি শহীদের মর্যাদা লাভ করবে? - -আবুল কালাম, মাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১৭/১৭৭) : শ্বশুর পক্ষের কেউ বরকে কিছু হাদিয়া দিতে পারবে কি?
প্রশ্ন (১২/২৯২) : ৩৩ বছর পূর্বে অভিভাবকের অনুমতি ব্যতীত ছেলে মেয়ে পালিয়ে কোর্টের মাধ্যমে বিবাহ করে এবং তাদের দু’জন সাবালক ছেলে আছে। পরে মেয়ের পরিবার বিবাহ মেনে নিলেও নতুনভাবে বিবাহ পড়ানো হয়নি। বর্তমানে মেয়ের পিতা মৃত। তবে মা বেঁচে আছেন। উক্ত বিবাহ ও সন্তান কি বৈধ?
প্রশ্ন (১৯/১৭৯) : কোন কবরস্থান নির্দিষ্ট কোন ব্যক্তি, বংশ বা গ্রামবাসীর জন্য নির্ধারণ করা যাবে কি? - -আম্মার, নাটোর।
প্রশ্ন (৩৩/১১৩) : পুরাতন কবরস্থানে মসজিদ বানানো যাবে কি? এমন স্থানে মসজিদ হ’লে সেখানে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৬/৫৬) : বয়স ও অসুস্থতার কারণে যদি কাতারের মধ্যখানে চেয়ার নিয়ে দাঁড়ান তবে চেয়ারটি পিছনের কাতারে চলে যাওয়ায় পিছনের মুছল্লীদের সমস্যা হয়। এক্ষেত্রে তাদের জন্য করণীয় কি হবে? তারা কি কাতার সোজা রাখতে বসেই ছালাত আদায় করবেন, যাতে চেয়ার পিছনের কাতারে না ঠেলে দিতে হয়? - -আব্দুর রহমান, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২২/১৪২): ঈসা (আঃ)-এর উপর ইঞ্জীল কত বছর বয়সে, কখন ও কিভাবে নাযিল হয়েছিল?
আরও
আরও
.