উত্তর : ঐ নারী আল্লাহর নিকটে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করবে এবং উক্ত ছিয়ামগুলির ক্বাযা আদায় করবে। কেননা আয়েশা (রাঃ) বলেন, আমাদেরকে ঋতুকালীন সময়ে ছিয়ামের ক্বাযা আদায়ের নির্দেশ দেওয়া হ’ত। কিন্তু ছালাতের ক্বাযা আদায়ের আদেশ দেওয়া হ’ত না (মুসলিম হা/৩৩৫; মিশকাত হা/২০৩২; ফাতাওয়া লাজনা দায়েমা ১০/১৫১)। গণনায় ভুল হ’লে সর্বোচ্চ ধারণার ভিত্তিতে ক্বাযা আদায় করবে। কেননা আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর’ (তাগাবুন ৬৪/১৬)।  বাধ্যগত  কারণে  অপারগ  হ’লে প্রতিদিনের ফিদইয়া হিসাবে একজন করে মিসকীন খাওয়াবে (বাক্বারাহ ২/১৮৪)। ঐ অবস্থায় মৃত্যুবরণ করলে উত্তরাধিকারীগণ উক্ত ফিদইয়া আদায় করবে। যার পরিমাণ দৈনিক এক মুদ গম (বা চাউল) (বায়হাক্বী হা/৮০০৫, ৪/২৫৪ পৃ., সনদ ছহীহ, যঈফাহ হা/৪৫৫৭-এর আলোচনা, ১০/৬২ পৃ.)। যদি পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশে উক্ত ফিদইয়ার সংকুলান হয়। নইলে মাফ (মির‘আত হা/২০৫৪-এর ব্যাখ্যা, ৭/৩২ পৃ.)।






প্রশ্ন (৩৮/৭৮) : আল্লাহ প্রদত্ত নে‘মতরাজি ইচ্ছামত ভক্ষণ করা যাবে কি? - -ইয়াসীন, মাদারটেক, ঢাকা।
প্রশ্ন (১১/১৩১) : জনৈক ব্যক্তি গরুর সাথে কুকর্মে লিপ্ত হয়েছে। এক্ষণে তার শাস্তিবিধান কি হবে? - -বাশার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৬/৩০৬) : অসৎ সঙ্গী ও অসৎ প্রতিবেশী থেকে আশ্রয়ের দো‘আ জানতে চাই। - -আমীর হামযা, জামতৈল, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১৫/৪৫৫) : আমাদের সমাজে প্রচলিত আছে, নিজ সন্তানের আক্বীক্বার গোশত পিতা-মাতার জন্য খাওয়া জায়েয নয়। একথা সঠিক কি?
প্রশ্ন (১০/২৯০) : আমাদের সমাজে প্রচলিত আছে কুরআনের প্রথম পাঁচটি আয়াত নাকি লিখিতভাবে নাযিল হয়েছিল। একথার কোন সত্যতা আছে কি? - এমদাদুল ইসলাম পশ্চিম বঙ্গ, ভারত।
প্রশ্ন (৩৭/৩৭) : আমার পিতার মৃত্যুর পরে সবার মাঝে সম্পত্তি বণ্টন হয়ে যায়। কিছুদিন পর জানা যায় তার আরো কিছু সম্পদ রয়েছে। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : কোন রংয়ের পশু দ্বারা কুরবানী করা উত্তম?
প্রশ্ন (১৭/২১৭) : মদীনায় ছিয়াম পালন করা অন্যত্র ছিয়াম পালন অপেক্ষা হাযার মাস উত্তম এবং সেখানে একটি জুম‘আ আদায় করা অন্য শহরে হাযারটি জুম‘আ আদায় করা অপেক্ষা উত্তম- মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৭/২২৭) : আমাদের এলাকায় লোকজন প্রতি শুক্রবারে বিভিন্ন উদ্দেশ্যে পূরণের জন্য মসজিদে জিলাপী, মিষ্টি, বিরিয়ানী ইত্যাদি বিতরণ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (১৬/২৯৬) : মহিলারা জানাযার ছালাতে এবং কবরে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করতে পারে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : ফেসবুক, হোয়াটসএ্যাপের মত সামাজিক মাধ্যমে লাইক, লাভ সহ বিভিন্ন ইমোজি ব্যবহার করা শরী‘আতসম্মত হবে কি? অনেকে বলে থাকেন এটা খৃষ্টানদের ব্যবহৃত চিহ্ন।
প্রশ্ন (২৫/১৮৫) : রামাযান ব্যতীত অন্যান্য মাসে কোন কোন দিন নফল ছিয়াম পালন করা শরী‘আতসম্মত? ফযীলতসহ জানতে চাই।
আরও
আরও
.