উত্তর : কোন যেনাকার নারী-পুরুষ খালেছ তওবা করলে তাকে বিবাহে বাধা নেই (ইবনু কাছীর, উক্ত আয়াতের তাফসীর; তাফসীরে সা‘দী ৫৬১ পৃ.)। তবে পিতা-মাতার সম্মান ও সামাজিক মর্যাদার প্রতি খেয়াল করে সন্তানের সিদ্ধান্ত নেওয়া উচিৎ। রাসূল (ছাঃ) বলেন, মহিলাকে চারটি জিনিস দেখে বিবাহ করা হয়; তার সম্পদ, তার বংশ, তার রূপ ও তার দ্বীন। তুমি দ্বীনকে অগ্রাধিকার দাও। নইলে তোমার দু’হাত ধূলিধূসরিত হৌক! (বুখারী হা/৫০৯০; মিশকাত হা/৩০৮২)। তিনি আরো বলেন, ‘তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম স্ত্রী গ্রহণ করো এবং সমতা (কুফু) বিবেচনায় বিয়ে করো। আর বিয়ে দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো’ (ইবনু মাজাহ হা/১৯৬৮; ছহীহাহ হা/১০৬৭)। অতএব দ্বীনের পাশাপাশি বংশ মর্যাদার প্রতি খেয়াল রেখে সিদ্ধান্ত নেওয়া যেমন সন্তানের কর্তব্য তেমনি সন্তানের মতামতের প্রতি পিতা-মাতার গুরুত্ব দেওয়া কর্তব্য।

প্রশ্নকারী : নো‘মান, সিলেট।








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (১২/৯২) : জনৈকা নারীর সাথে আমার বিবাহের সিদ্ধান্ত হওয়ার পর আমি কোন কারণে রাগবশত তাকে কিছু কথা বলি। যেমন- তোমার সাথে বিবাহ হ’লে তিন তালাক হয়ে যাবে, এরূপ করলে বিবাহের আগেই তোমাকে তালাক ইত্যাদি ভাষায় তাকে হুমকি দেই। এক্ষণে এরূপ কথায় তালাক কার্যকর হবে কি?
প্রশ্ন (৭/৪৪৭) : জনৈকা মহিলা ঢাকায় থাকে এবং তার স্বামী রাজশাহীতে চাকুরী করে ও সেখানেই থাকে। মহিলা মাঝে মাঝে স্বামীর কাছে গিয়ে ৩/৪ দিন থাকে। এসময় সে ছালাত ক্বছর করতে পারবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭): আমি একজন পুলিশ সদস্য। এ সংস্থার নিয়ম অনুযায়ী বড় অফিসারকে দেখলে দাঁড়িয়ে সম্মান করতে হয়। নতুবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাই বাধ্য হয়ে আমাকেও দাঁড়িয়ে সম্মান করতে হয়। প্রায় ৩৬/৩৭ বছর যাবৎ এভাবে আমি অন্যায় কর্মে সহায়তা করে যাচ্ছি। এমতাবস্থায় এ চাকুরী করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৬/৪৬) : হজ্জব্রত পালন শেষে মহিলাদের ৪০ দিন গৃহাভ্যন্তরে অবস্থান করতে হবে এরূপ কোন বিধান আছে কি? - -রিয়াযুল হক, শান্তিবাগ, ঢাকা।
প্রশ্ন (১২/৯২) : সূরা আ‘লা পাঠ করার সময় ‘সুবহানা রবিবয়াল আ‘লা আল-মুকতাদিরাহ’ পাঠ করা যাবে কি? - -ইমরোজ হাসান, শেরপুর, বগুড়া।
প্রশ্ন (৩৯/৩৯৯) : নারীদের পাত্র পসন্দ করার অধিকার আছে কি? পিতা যদি মেয়ের মতামত না নিয়ে বিয়ে ঠিক করে এবং মেয়ে যদি তাতে সম্মত না হয় তাহ’লে কোন গুনাহ হবে কি? - -মারজানা, বগুড়া।
প্রশ্ন (৩২/৩৫২) : মসজিদ কমিটি মসজিদের ফান্ড থেকে মুসাফির দুস্থদেরকে টাকা দিতে পারে কি?
প্রশ্ন (৯/২০৯) : জুতা-স্যান্ডেল পরে জানাযার ছালাত আদায় করা ও কবরে মাটি দেওয়া যাবে কি?
প্রশ্ন (৪/৪০৪) : জনৈক বক্তা বলেন, তিরমিযীর একটি হাদীছে এসেছে, যে দেশে আলেমদের নির্যাতন করা হয় সে দেশে স্ট্রোক ও ডায়াবেটিস বেড়ে যায়। মাটি খরায় ফেটে যায়। মানুষের যৌন ক্ষমতা কমে যায়। এর কোন সত্যতা আছে কি? - -বযলুল করীম, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (৩৮/৭৮) : সন্তানকে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর পার হওয়ার পরও যদি কোন কারণে খাওয়াতে হয় সেক্ষেত্রে মা গোনাহগার হবে কি?
প্রশ্ন (১৮/৯৮) : সিরিয়ার শাসকগোষ্ঠী আলাভী বা নুছায়রিয়াদের আক্বীদা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৭/১২৭) : একজন মুসলিম কোন কারণে কাফের/ মুরতাদ হয়ে গেলে, পরবর্তীতে তিনি পুনরায় মুসলিম হ’তে চাইলে তার করণীয় কি? এক্ষেত্রে তিনি নিজে কালেমা পড়লেই হবে, নাকি কোন আলেমের কাছে গিয়ে কালেমা পড়তে হবে?
আরও
আরও
.