উত্তর : স্ত্রী খোলা‘ করে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এজন্য আদালত বা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে স্বামীকে মোহর বা মোহরের অংশবিশেষ ফিরিয়ে দিবে’ (ইবনু কুদামাহ, আল-মুগনী ৮/১৮১; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩২/২৮৯-৯০)। খোলা‘কারী মহিলা এক ঋতু ইদ্দত পালন করবে। ইদ্দত শেষে অন্যত্র বা পূর্ব স্বামীর সাথে পুনরায় বিবাহ করতে পারবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩৩/১৫৩)। ছাবিত বিন ক্বায়েসের স্ত্রী তার স্বামীর নিকট থেকে খোলা‘র মাধ্যমে বিচ্ছিন্ন হলে রাসূল (ছাঃ) তার ইদ্দতের মেয়াদ একটি ঋতু নির্ধারণ করেন (আবুদাউদ হা/২২২৯; হাকেম হা/২৮২৫, সনদ ছহীহ)।

তবে স্ত্রী যদি ধৈর্য ধারণ করে অসুস্থ স্বামীর খেদমত করে জীবন অতিবাহিত করে, তাহ’লে এর জন্য সে পরকালে অশেষ পুরস্কার লাভ করবে ইশাআল্লাহ। কেননা রাসূল (ছাঃ) বলেন, কোন স্ত্রী যখন পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে, রামাযানের ছিয়াম পালন করে, লজ্জাস্থানের হেফাযত করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যেকোন দরজা দিয়ে চায় প্রবেশ করুক! (আবু নু‘আইম, মিশকাত হা/৩২৫৪; ছহীহুত তারগীব হা/১৯৩১)।

প্রশ্নকারী : শিহাবুদ্দীন, বড়লেখা, মৌলভীবাজার।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১১/৫১) : দোকানের কর্মচারী ছালাত আদায় না করলে মালিক দায়ী হবে কি? - .
প্রশ্ন (১৩/১৩) : জানাযার ছালাত সূরা ফাতিহা ছাড়া আদায় করলে তা সুন্নাত মোতাবেক হবে কি? - -মুজীবুর রহমান, সাতক্ষীরা।
প্রশ্ন (২৫/১৮৫) : ফজরের পর সফরে বের হয়ে মাগরিবের পর সফর শেষ হয়। এর মধ্যকার যোহর ও আছর ছালাত মাগরিবের ছালাতের সাথে পড়তে হবে? না ফজরের সময় এক সাথে সকল ছালাত পড়ে নিয়ে সফরে বের হ’তে হবে? - -মঈনুদ্দীন আহমাদনওহাটা, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫) : আক্দ হয়েছে মিলন হয়নি এমন স্ত্রীকে তালাক দিয়ে তার মাকে বিবাহ করা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকনীলফামারী।
প্রশ্ন (৩৯/২৭৯) : দাড়ি না রেখে ছালাত আদায় করলে উক্ত ছালাত কবুল হবে কি? এতে মুনাফিকের অন্তর্ভুক্ত হতে হবে কি?
প্রশ্ন (২/৮২) : হাদীছে এস্তেঞ্জার সময় তিনটির কম ঢিলা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এক্ষণে টিস্যুপেপারও কি তিনবার ব্যবহার করতে হবে? - -সাইফুল ইসলাম, ময়মনসিংহ।
প্রশ্ন (২২/৩৮২) : পিতা-মাতার অবাধ্য সন্তানের ক্ষেত্রে তাকে ত্যাজ্যপুত্র করার যে সামাজিক প্রথা রয়েছে, এটি কি জায়েয?
প্রশ্ন (২২/৪৬২):‘আলেমের এক ঘন্টা ইলম চর্চা একজন আবেদের সত্তর বছর ইবাদতের সমান’ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -শরীফুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৯/৩৫৯) : আমি অনেক লোকের জুয়ার টাকা কৌশলে মেরে দিয়েছি। এটা কি ফেরত দিতে হবে। এটা কি হক নষ্টের মধ্যে পড়বে? আমি সব কিছু ছেড়ে ভালো হ’তে চাচ্ছি। এখন সব টাকা কি ফেরত দিতে হবে? আর সব টাকার হিসাব পাওয়া মুশকিল।
প্রশ্ন (১১/৫১) : যে ব্যক্তি কোন মুত্তাক্বী আলেমের সাথে সাক্ষাৎ করল, সে যেন স্বয়ং রাসূল (ছাঃ)-এর সাথে সাক্ষাৎ করল। এ বর্ণনাটির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১৪/২৯৪) : ই‘তিকাফরত অবস্থায় অপর ই‘তিকাফকারীর সাথে বা বাইরের মানুষের সাথে গল্পগুজব করা জায়েয হবে কি? - -হাসানমোল্লাহাট, বাগেরহাট।
প্রশ্ন (১০/৯০) : অনেক মাদরাসায় বিভিন্ন ব্যক্তির নামে ফলের বীজ দিয়ে দো‘আ ইউনুস পড়া হয়। অতঃপর সবাই পানির পাত্রে ফুঁক দেয়। শেষে উপস্থিত সকলকে নিয়ে ঐ ব্যক্তির জন্য সম্মিলিতভাবে হাত তুলে দো‘আ করা হয় এবং তবারক বিতরণ করা হয়। উক্ত পদ্ধতি কি শরী‘আত সম্মত? উক্ত অনুষ্ঠানে যোগ দেয়া যাবে কি?
আরও
আরও
.