উত্তর : ইমাম আবূ হানীফা (রহঃ) ৮০ হিজরীতে জন্ম গ্রহণ করেন। সে সময় চারজন কনিষ্ঠ ছাহাবী জীবিত ছিলেন: বছরায় আনাস ইবনু মালেক, কূফায় আব্দুল্লাহ্ ইবনু আবী আওফা, মদীনায় সাহ্ল ইবনু সা‘দ সা‘য়েদী আর মক্কায় আবুত তবফাইল আমের ইবনু অয়েলা। আবু হানীফা (রহঃ) তাদের কাউকে দেখেছেন কি-না এ ব্যাপারে মতভেদ রয়েছে। আনাস ইবনু মালেক (রাঃ) কূফায় গেলে আবু হানীফা তাকে দেখেছেন মর্মে কেউ কেউ দাবী করেছেন। কিন্তু হাফেয যাহাবী বলেন, একথা প্রমাণিত নয় যে, তিনি তাদের কোন একজন থেকে একটি অক্ষরও বর্ণনা করেছেন (সিয়ারু আ‘লামিন নুবালা ১১/৪৮৮, ৬/৩৯০)। সুতরাং তিনি তাবেঈ ছিলেন একথা বলার নির্ভরযোগ্য কোন প্রমাণ নেই।






প্রশ্ন (৩৮/১৯৮) : হাক্কুল ইবাদ তথা যেসব পাপ করলে মানুষের কাছেই ক্ষমা চাইতে হয়, এরূপ কাজ সম্পর্কে দলীলসহ জানতে চাই।
প্রশ্ন (১৬/১৩৬) : কারো কাছে ঈমানদার জিন থাকলে তার নিকটে অতীত বা ভবিষ্যতের কথা জানতে চাওয়া যাবে কি? - -আব্দুর রহমান, বড়বন্দর, দিনাজপুর।
প্রশ্ন (১২/৯২) : আমাদের ও হিন্দুদের বসতি পাশাপাশি। তাদের পূজার শেষে মূর্তি বিসর্জনের জন্য পাড়ার একমাত্র আমাদের পুকুরটিকে ব্যবহার করে থাকে। এজন্য সাময়িক অনুমতিও প্রদান করা হয়। এভাবে আল্লাহদ্রোহী কাজে কেউ আমাদের পুকুরটিকে ব্যবহার করলে আমরা পাপী হব কি?
প্রশ্ন (২৮/৪২৮) : আযান দেওয়ার সময় কানে হাত রাখলেই চলবে না ছিদ্রের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতে হবে? - -রোকনুযযামানআযীযুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (৩৩/৩৫৪) : তিনটি জিনিস সর্বদা সাথে রাখা সুন্নাত। চিরুনী, আতর ও মিসওয়াক। উক্ত কথার দলীল জানতে চাই।
প্রশ্ন (৪০/৪০) : মাথা ও পা বিহীন প্লাস্টিক ডল দিয়ে গার্মেন্টস ব্যবসা করা যাবে কি? - -ইউসুফ আলী, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩/৩৬৩): বখশিশ দেয়া সম্পর্কে শরী‘আতের নির্দেশনা কি?
প্রশ্ন (২৪/২৬৪) : যে ব্যক্তি প্রত্যেক জুম‘আর দিন নিজের পিতা-মাতার অথবা তাঁদের একজনের কবর যিয়ারত করবে তাকে ক্ষমা করা হবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহারকারী ব্যক্তি বলে গণ্য হবে (বায়হাক্বী)। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১১/৪১১) : সিজদায় যাওয়ার সময় মাটিতে দু’হাত রেখে সিজদায় যাওয়ার হাদীছটি আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত হয়েছে। কিন্তু ওয়ায়েল বিন হুজর (রাঃ) বর্ণিত হাদীছে আগে হাঁটু রাখার কথা রয়েছে। কোনটি সঠিক?
প্রশ্ন (৩৬/৭৬) : আমার মা মারা যাওয়ায় পিতা দ্বিতীয় বিবাহ করেছেন। আমার প্রতি তার বর্তমান আচরণ খুবই কষ্টকর। এক্ষণে তার সাথে সম্পর্ক ত্যাগ করে পৃথকভাবে বসবাস করলে আমি গুনাহগার হব কি? - -মা‘ছূম বিল্লাহ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১৩/৫৩) : ওযূ করার পর কিছু খেলে কুলি করা আবশ্যক কি?
প্রশ্ন (২৬/৪৬৬) : রাসূল (ছাঃ) ইশরাক বা ছালাতুয যোহা কত রাক‘আত আদায় করেছেন?
আরও
আরও
.