উত্তর : কোন ব্যক্তি বিশুদ্ধ নিয়তে ছওয়াবের আশায় কাউকে মানবতার জন্য علم نافع বা উপকারী কোন শিক্ষা দান করলে সে আল্লাহ, ফেরেশতা ও সকল সৃষ্টজীবের দো‘আয় শামিল হবে ইনশাআল্লাহ। রাসূল (ছাঃ) বলেন, নিশ্চয়ই আল্লাহ, ফেরেশতাকুল, আসমানসমূহ ও যমীনের অধিবাসীগণ এমনকি পিপিলিকা তার গর্ত থেকে এমনকি পানির মাছও মানুষকে কল্যাণের শিক্ষাদানকারীর জন্য দো‘আ করতে থাকে (তিরমিযী হা/২৬৮৫; মিশকাত হা/২১৩; ছহীহুল জামে‘ হা/৪২১৩)। অত্র হাদীছে এমন কল্যাণের শিক্ষা দানের কথা বলা হয়েছে যা মানুষকে দুনিয়া ও আখেরাতে নাজাত দেয়। নির্দিষ্ট কোন ইলম বা জ্ঞানের কথা বলা হয়নি (মির‘আত ১/৩১৯; মিরকাত ১/২৯৮; তোহফা ৭/৩৮০)।

প্রশ্নকারী : আব্দুল মান্নান, মোহনপুর, রাজশাহী।








প্রশ্ন (২৮/২২৮) : স্বামীর চাচা বা মামা তথা চাচা শ্বশুর বা মামা শ্বশুর কি স্ত্রীর মাহরাম হিসাবে গণ্য হবেন। তাদের সামনে কি পর্দা করতে হবে?
প্রশ্ন (১৩/১৭৩) : দো‘আয়ে কুনূত ছাড়া বিতর ছালাত হবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : জনৈক আলেম সূরা কাহফের ২৮ আয়াতের ভিত্তিতে বলেন, সম্মিলিত মুনাজাত বর্জনকারীরা আল্লাহর নাফরমান। বক্তব্যটি কতটুকু সত্য? - -মামূনুর রশীদ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৯/৩৫০) : বিতর ছালাতের কুনূত হিসাবে আমাদের এলাকায় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা... পড়া হয়। কিন্তু জনৈক আলেম বলেন, বিতরের কুনূতে উক্ত দো‘আ পড়ার কোন দলীল নেই। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩/৩) : যদি কারো জমি বন্ধক নিয়ে সেই জমি অন্যের কাছে লীজ দেই, তবে বার্ষিক লীজের টাকা কি আমি নিতে পারব, না সেটা জমির মালিককে দিতে হবে?
প্রশ্ন (১৮/২৫৮) : আমি বহুবার অজ্ঞতাবশে আল্লাহর নামে কসম খেয়েছি এবং স্বেচ্ছায় ভঙ্গ করেছি। এখন আমি অনুতপ্ত। আমি কেবল তওবা ও ক্ষমা চাওয়ার মাধ্যমে এ পাপ থেকে মুক্তি পাবো কি? না কি কাফফারা আদায় করতে হবে?
প্রশ্ন (৩৯/৪৭৯) : শরী‘আতে একজন পুরুষের জন্য কতটুকু পরিমাণ স্বর্ণ ব্যবহার করা জায়েয? - -শামীম, হাজীগঞ্জ, চাঁদপুর।
প্রশ্ন (১৩/১৩৩) : জনৈক আলেম বলেন, নূহ (আঃ)-এর প্লাবনের সময় এক বুড়ি তাঁকে বলেছিলেন, প্লাবনের পূর্ব মুহূর্তে আমাকে খবর দিবেন। কিন্তু নূহ (আঃ) তাকে বলতে ভুলে যান। প্লাবনের পর দেখা গেল উক্ত বুড়ী বেঁচে আছেন। এ ঘটনা কি সত্য?
প্রশ্ন (১/৩৬১) : মহিলাদের ব্যবহৃত সোনার যাকাত নিয়ে বিদ্বানদের মতভেদ রয়েছে জেনেছি। এক্ষেত্রে সঠিক ফয়ছালা কোনটি হবে? - -জান্নাতুল ফেরদৌস, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।
প্রশ্ন (৮/২৪৮) : বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি চালু আছে তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩১/৪৭১) : ই-কমার্স প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত ৫% ভ্যাট প্রদান করতে হয়। তাতে পণ্যের মূল্য বেড়ে যায়। তাই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে আইনের নানা ফাঁক-ফোকর দিয়ে ভ্যাট ফাঁকি দেয়া বা কম দেয়া ছাড়া উপায় থাকে না। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/২৪) : যাকাত বণ্টনের আটটি খাতের ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক কি? - -ওয়ালিউল্লাহ, কাটাখালী, রাজশাহী।
আরও
আরও
.