উত্তর : যেকোন মুসলিম ব্যক্তির জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করা যায়। আর জান্নাতের উঁচু মাকাম হ’ল জান্নাতুল ফেরদাউস। রাসূল (ছাঃ) বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। কারণ তা জান্নাতের মধ্যবর্তী এবং সর্বোচ্চ জান্নাত। সেখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয় এবং এর ওপরই আল্লাহর আরশ অবস্থিত (বুখারী হা/২৭৯০; মিশকাত হা/৩৭৮৭)। হাফেয ইবনু হাজার (রহঃ) বলেন, এই হাদীছ প্রমাণ করে যে, ফেরদাউস সকল জান্নাতের উপরে অবস্থিত। অতএব মুমিনের জন্য জান্নাতের উঁচু মাকাম তথা জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা যাবে। তবে ‘মাক্বামে মাহমূদ’ কারো জন্য প্রার্থনা করা যাবে না। কারণ সে স্থানটি রাসূল (ছাঃ)-এর জন্য খাছ। আর সেটি জান্নাতের কোন অংশ নয়। বরং শাফা‘আতের স্থান (ইবনুল জাওযী (মৃ. ৫৭৯ হি.), যাদুল মাসীর ফী ইলমিত তাফসীর ৩/৪৭)।

প্রশ্নকারী : আরাফাত হোসাইন, হালসা, নাটোর।






প্রশ্ন (৭/১২৭) : মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে বা সফরে অনেক সময় পৃথক ওযূখানা বা পর্দার মধ্যে পানি ব্যবহারের ব্যবস্থা থাকেনা। ফলে মেয়েদের জন্য ওযূ করা সম্ভব হয় না। এমন অবস্থায় তাদের তায়াম্মুম করা যাবে কি?
প্রশ্ন (১৫/২৫৫) : তওবা-ইস্তেগফার করার ফযীলত এবং এর পদ্ধতি জানতে চাই?
প্রশ্ন (১৯/২১৯) : মাগরিবের ছালাত না আদায় করা অবস্থায় এশার জামা‘আতের সাথে মাগরিব আদায় করা যাবে কি? যদি করা যায় তবে তা কিভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (৭/৭) : অভিভাবকদের মত হ’ল, চাকুরী না পেলে বিবাহ নয়। অন্য দিকে চাকুরী পেতে পেতে চরিত্র নষ্ট হয়ে যায় বা বহু পাপের সাথে জড়িয়ে পড়তে হয়। এক্ষণে গোপনে বিবাহ করা কি জায়েয? বিবাহের সংবাদ ঘোষণা করা কি যরূরী? গোপন রাখলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩২/৩৫২) : জনৈক বক্তা বলেন, সুরা নিসার ৫৮-৫৯ আয়াতের আলোকে ভোট দেয়া ফরযে আইন। একথা কি সঠিক?
প্রশ্ন (২/১২২) :হিন্দা বিনতে উৎবা ওহোদের যুদ্ধে যাওয়ার পথে রাসূল (ছাঃ)-এর মাতা আমেনার কবর খনন করে লাশ বের করে ফেলার ইচ্ছা পোষণ করেছিল কি? প্রচলিত ঘটনাটির সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১১/২১১) : জনৈক ব্যক্তি চার কন্যা, এক ছেলে ও মৃত ছেলের এক কন্যা (পৌত্রী) রেখে মারা গেছেন। এক্ষণে ছেলে-মেয়ের উপস্থিতিতে পৌত্রী দাদার সম্পত্তিতে মীরাছ পাবে কি?
প্রশ্ন (১৭/৫৭) : পিতার সম্মতিক্রমে বা অবর্তমানে দাদা, নানা বা অন্য আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরা কারু আকীকা দিতে পারবে কি? - -আব্দুল ওয়াজেদ, টাঙ্গাইল।
প্রশ্ন (১/৪০১) : বর্তমানে বাংলাদেশে ‘রেডিয়াম ইন্টারন্যাশনাল’ নামক একটি কোম্পানী ‘ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে’র আহবান জানাচ্ছে। তাদের নিয়ম অনুযায়ী ১০ ইউএস ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এর বিনিময়ে তারা ‘রিপটন কয়েন’ নামে দুইশ’ কয়েন দিচ্ছে। যেটা একদিনে দেওয়া হয় না। বরং ন্যূনতম ছয় মাসে মাইনিং হিসাবে প্রতিদিন ১/২টা করে ছয় মাসের মধ্যে প্রদান করা হয়। তাদের দাবী অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে এর রেট একটা উচ্চ পর্যায়ে যেতে পারে। আনুমানিক প্রতি কয়েন ১০ ডলার থেকে ১০০ ডলার হ’তে পারে। দ্বিতীয়তঃ তাদের সাথে কাজ করলে অর্থাৎ একাধিক ব্যক্তিকে রেফার করলে কোম্পানির পক্ষ থেকে ঐ ব্যক্তির বিনিয়োগের ৫% হারে মুনাফা প্রদান করবে। কিন্তু বিনিয়োগকারীর বিনিয়োগের কোন কমতি হবে না। এইভাবে বিভিন্ন পর্যায়ে কাজের বিনিময়ে তারা আরো পারসেন্টেজ লাভের ব্যবস্থা রাখছে। আবার এই কারেন্সির বিনিময় মূল্য রয়েছে এবং তারা বলছে অদূর ভবিষ্যতে বিশ্ববাজারে ভার্চুয়াল কারেন্সির ব্যাপক ব্যবহার শুরু হবে। ইতিপূর্বে ‘বিটকয়েন’ নামে এই ক্রিপ্টোকারেন্সি বাযারে এসেছিল ২০০৯ সালে। তখন তার মূল্য ছিল ৮/৯ টাকা। বর্তমানে ২০২০ সালে সেই কয়েনের মূল্য ৮ লক্ষ টাকা (১৩১১৯ সিঙ্গাপুরী ডলার)। ঠিক তেমনি ‘রিপটন কয়েন’ থেকে আয় আসবে বলে দাবী করা হচ্ছে। এখন প্রশ্ন হ’ল অধিক মুনাফা লাভের আশায় এ ধরনের কোম্পানিতে বিনিয়োগ করা যাবে কি? বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব।
প্রশ্ন (২১/৩৮১) : মসজিদের ইমাম সচ্ছল হ’লে বেতন নিয়ে ইমামতি করতে পারবেন কি?
প্রশ্ন (২০/৪৬০) : মুসলিম দেশে বসবাসকারী কোন অমুসলিমকে কোন মুসলমান শরী‘আতসম্মত কারণে হত্যা করে ফেললে তার বিধান কি?
প্রশ্ন (১৫/৯৫) : রাসূল (ছাঃ) ক্বাদারিয়া বা তাকদীরকে অস্বীকারকারীদের মাজূসী বা অগ্নিউপাসক বলে আখ্যায়িত করেছেন কি? করলে তার কারণ কি? - -যুবায়ের হাসান, বাগেরহাট।
আরও
আরও
.