উত্তর : হযরত শীছ (আঃ) আদম (আঃ)-এর তৃতীয় পুত্র সন্তান। হাবীলের মৃত্যুর পর আল্লাহ তা‘আলা শীছ (আঃ)-কে (যমজের বদলে) একক সন্তান হিসাবে দান করেন। সেজন্য তার নাম রাখা হয় শীছ। অর্থ আল্লাহর দান। তাঁর বংশধারায় আজকের পৃথিবীর সকল মানুষ বলে একদল বিদ্বান মত পোষণ করেন (ইবনু কাছীর, আল-বেদায়াহ ১/১০৯; ইবনুল আছীর, আল কামেল ফীত তারীখ ১/১৭)। শেষ জীবনে শীছ (আঃ) রোগাক্রান্ত হয়ে পড়লে পুত্র আনূশকে ডেকে তিনি অছিয়ত করেন। অতঃপর মক্কাতেই ৯১২ বৎসর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অতঃপর আবু কুবায়েস পাহাড়ের গুহায় স্বীয় পিতা-মাতার পাশেই তাঁকে দাফন করা হয় (ইবনুল আছীর, আল কামেল ফিত-তারীখ ১/১৭)। উল্লেখ্য যে, একদল লোক ভুয়া ভিডিও তৈরী করে প্রমাণ করার চেষ্টা করেছে যে, শীছ (আঃ)-এর কবর ভারতে রয়েছে, যা সর্বৈব মিথ্যা।

প্রশ্নকারী : বদীউযযামান, দিনাজপুর।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৮/৮) : ছাদাক্বাতুল ফিতর বণ্টনের খাত কোনগুলো? এটি কি কেবল ফকীর-মিসকীনদের জন্য খাছ? - -মোমতায আলী খানউপর বিল্লী, তানোর, রাজশাহী।
প্রশ্ন (৯/২০৯) : নিজ ঘরে স্ত্রীকে নিয়ে জামা‘আতে ছালাত আদায় করার সময় ভুল হ’লে স্ত্রী সশব্দে ‘সুবহানাল্লাহ’ বলতে পারবে কি? উল্লেখ্য যে, তার কণ্ঠ শোনার মতো আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই।
প্রশ্ন (৩/৪০৩) : জনৈক ব্যক্তি হজ্জ সমাপ্ত করে মদীনা, তায়েফ বা অন্যান্য দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে আবার মক্কায় ফিরতে চান। এক্ষণে বিদায়ী তওয়াফ করে চলে যাবে নাকি ফিরে এসে বিদায়ী তওয়াফ করবে?
প্রশ্ন (১৪/২৫৪) : ছালাতুত তাসবীহ পড়া যাবে কি? - -রাসেল মিয়াঁ, পালবাড়ী, নরসিংদী।
প্রশ্ন (২৭/১০৭) : সন্তান বিক্রয় করে ঋণ পরিশোধ করা যাবে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : অনেকের ধারণা ছিয়াম অবস্থায় রক্ত বের হলে ছিয়াম নষ্ট হয় বা দুর্বল হয়ে যায়। উক্ত ধারণা কি সঠিক?
প্রশ্ন (২৭/২২৭) : সফর অবস্থায় ফরয গোসল করা প্রায় অসম্ভব হ’লে ফজরের ছালাত তায়াম্মুম করে আদায় করা যাবে কি?
প্রশ্ন (২/৮২) : আমরা জানি মসজিদে ক্রয়-বিক্রয় বা এগুলির কোন বিজ্ঞপ্তি প্রচার করা নিষেধ। এক্ষণে হজ্জ-ওমরাহর বিজ্ঞপ্তি প্রচারও কি উক্ত নিষেধের আওতায় পড়বে?
প্রশ্ন (৩/৪৪৩) : ফরয ছালাতে মাসবূক হিসাবে বাকী ছালাত আদায় করার সময় আমার দু’পাশে দু’জন মুছল্লী এসে আমার সাথে দাঁড়িয়ে ছালাত আদায় করলে আমার জন্য করণীয় কি?
প্রশ্ন (২০/৬০) : আমি শাড়ীর ব্যবসা করি। এটা কি হিন্দুদের পোষাক? এর ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৯/৪০৯) : আমার স্বামী ৩-৪ বছর পরপর ৩৫০ থেকে ৪০০ আত্বীয়-স্বজন নিয়ে মিলনমেলার আয়োজন করে থাকেন। সেখানে অধিকাংশ মহিলা আত্মীয়রা সঠিকভাবে পর্দা করেন না। সেখানে স্টেজে পরিচয়পর্ব থাকে। তাকে পর্দার বিষয়টি বললে তিনি বলেন, রক্তের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এভাবে আয়োজন করা প্রয়োজন। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (৩১/১৯১) : জনৈক ব্যক্তি বলেন, ছোট বাচ্চাদের কপালে টিপ দিলে মানুষের বদ নযর থেকে তারা রক্ষা পায়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.