উত্তর : ইসলাম গ্রহণের জন্য প্রাথমিক শর্ত তিনটি। (১) ইসলাম গ্রহণের জন্য বিশুদ্ধ নিয়ত থাকা (নিসা ১২৫; লোকমান ২২), (২) জেনে-বুঝে কালেমায়ে শাহাদত তথা-‘আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসূলুহু’ পাঠ করা (হুজুরাত ৪৯/১৫; মুসলিম হা/১৭৬৪, ৮৬৮; মিশকাত হা/৩৯৬৪, ৫৮৬০)। (৩) ইসলামের বিধি-বিধানসমূহ পালন করা (বুখারী হা/২৫; মুসলিম হা/২২)। এক্ষণে ইসলাম গ্রহণকালে সাক্ষী রাখা ও তা সামাজিকভাবে প্রকাশ করা মৌলিক শর্ত নয়; বরং মুস্তাহাব। বিশেষত আইনগতভাবে কার্যকর করার জন্য কোন মুত্তাক্বী আলেমের নিকট ইসলাম কবুল করা ও আদালতে এফিডেভিট করা উত্তম। তবে আত্মরক্ষা বা শারঈ ওযর থাকলে প্রয়োজনে ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখা দোষণীয় নয়। যেমন বাদশাহ নাজাশীর ইসলাম গ্রহণের বিষয়টি গোপন ছিল। এরূপ ক্ষেত্রে একাকী কালেমা পাঠ করে ইসলাম গ্রহণে বাধা নেই।

প্রশ্নকারী : সাজিদ শাহরিয়ার, মাগুরা।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৬/৩১৬) : সফর অবস্থায় জুম‘আর সাথে আছরের ছালাত জমা করা যাবে কি? - মুহতাসিন ফুয়াদ, মালিবাগ, ঢাকা।
প্রশ্ন (১৫/১৫) : স্বামী তার স্ত্রীর মোহর আদায় না করে মৃত্যুবরণ করার পর তার আত্মীয়-স্বজন স্বামীর জমি থেকে ১ বিঘা মোহর বাবদ দেওয়ার ওয়াদা করেছিল। কিন্তু পরবর্তীতে তা আদায় করেনি। এক্ষণে উক্ত স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (২১/২১) : দু’টি অংশ বিশিষ্ট প্রচলিত কালেমায়ে ত্বাইয়েবার প্রচলন কবে থেকে শুরু হয়?
প্রশ্ন (১৬/৩৩৬) দুই ঈদের রাতে নির্দিষ্ট কোন ইবাদত আছে কি? এছাড়া ঈদের রাতে ইবাদত করলে হৃদয় জীবিত থাকে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : ব্যবসার ক্ষেত্রে পরিচিতি, ক্রেতা আকর্ষণ ইত্যাদি কারণে একই পণ্য একজনের নিকটে বেশী, অপরজনের নিকটে কম মূল্য নেওয়া হয়। এটা শরী‘আতসম্মত কি? - হাবীবুর রহমান, বোচাগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৫/৬৫) : আমার স্বামী প্রবাসে থাকেন। আমার এক ভুলের কারণে উনি ঠান্ডা মাথায় জেনে-বুঝে আমাকে এক তালাক দেন। তখন আমি ঋতু অবস্থায় ছিলাম। উনি সেটা জানতেন না। এমতাবস্থায় উক্ত তালাক পতিত হয়েছে কি?
প্রশ্ন (১৭/১৭৭) : যে ব্যক্তি রাত্রে শয়নকালে সূরা ইয়াসীন পাঠ করে, সে সকালে নিষ্পাপ হয়ে জেগে উঠে। উক্ত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (৩৩/৪৭৩) : জনৈক ইমাম ছাহেব প্রত্যেক জুম‘আর ছালাতের দ্বিতীয় রাক‘আতে রুকূর পর দো‘আ কুনূত পাঠ করেন। এরূপ আমল কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩৫/৩৯৫) : সরকারী জমিতে জুম‘আ বা ঈদের ছালাত আদায় করা যাবে কি? - -নযরুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৭৬) : কোন নারীর স্বামী যদি কয়েক বছর যাবৎ স্ত্রীর খোঁজ না নেয় এবং সম্পর্ক না রাখে সেক্ষেত্রে কি আপনা-আপনি তালাক হয়ে যাবে, না স্বামীকে খুঁজে বের করে তালাক নিতে হবে? - -আলতাফ হোসাইন, নরসিংদী।
প্রশ্ন (৩০/১৫০) : স্বামী থাকার পরও পরকিয়ায় লিপ্ত স্ত্রী গোপনে দ্বিতীয় বিবাহ করে। সে প্রথম স্বামীর বাসাতেই থাকে। যদি সে প্রথম স্বামীর কাছেই থাকতে চায় তাহলে কি করতে হবে? - -আব্দুল মালেক আকন্দ, বাসাইল, টাঙ্গাইল।
প্রশ্ন (২৭/৩৮৭) : ছালাতের শেষ তাশাহহুদে যোগদান করলে যেহেতু তা রাক‘আত হিসাবে গণ্য হয় না, সেহেতু তাশাহহুদে পঠিতব্য দো‘আগুলি পাঠ করতে হবে কি? - -রাকীবুল ইসলাম, তানোর, রাজশাহী।
আরও
আরও
.