উত্তর : ইমাম যাহাবী (রহঃ) উক্ত ঘটনা তাঁর ‘সিয়ারু আ‘লামিন নুবালা’ গ্রন্থে বর্ণনা করেছেন (সিয়ার ১২/৪৭৯)। তবে বিষয়টি ইসলামী শরী‘আতের সাথে সাংঘর্ষিক ও শিরকের শামিল। কারণ প্রথমতঃ কোন মৃত ব্যক্তির অসীলায় কিছু প্রার্থনা করা শিরক (ইউনুস ১০/১৮; যুমার ৩৯/৪৩-৪৪)। দ্বিতীয়তঃ মৃত ব্যক্তিকে কিছু শোনানো সম্ভব নয়। আল্লাহ বলেন, ‘কবরস্থ কোন ব্যক্তিকে আপনি কিছুই শুনাতে পারেন না’ (ফাত্বির ২২)। রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যুর পরে তাঁর চাচা আববাস (রাঃ)-এর মাধ্যমে ওমর (রাঃ) বৃষ্টি প্রার্থনা করতেন এবং বলতেন, হে আল্লাহ! আমরা তোমার নিকটে তোমার নবীর অসীলায় বৃষ্টি প্রার্থনা করতাম। এখন আমরা আমাদের নবীর চাচার অসীলায় বৃষ্টি প্রার্থনা করছি। অতএব তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ কর’ (বুখারী হা/১০১০, মিশকাত হা/১৫০৯)। অতএব ঘটনাটি কাকতালীয় হ’তে পারে। নইলে ইচ্ছাকৃতভাবে কেউ এটা করে থাকলে সেটি বড় শিরক হয়েছে। যা ক্ষমার অযোগ্য।






প্রশ্ন (৩৯/১৯৯) : জনৈক ব্যক্তি লক্ষ টাকা ঘুষ দিয়ে নামকাওয়াস্তে পরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। বর্তমানে সে তওবা করতে চায়। স্থায়ীভাবে হারাম ভক্ষণের গুনাহ থেকে বাঁচতে চায়। এক্ষণে তার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, গাইবান্ধা।
প্রশ্ন (৭/২৮৭) : ছালাতে দাঁড়ানোর সময় মুছল্লীর দুই পায়ের মাঝে কতটুকু ফাঁক থাকবে?
প্রশ্ন (১৯/৫৯) : শীতকালে রাতে ঘর গরম করার জন্য আগুন জ্বালিয়ে ঘুমানো কি জায়েয? - -ইউসুফ, কুমিল্লা।
প্রশ্ন (২৩/৬৩) : জনৈক ব্যক্তি হাদীছ অস্বীকার করে এবং বর্তমানে নবী হিসাবে কেবল মুহাম্মাদ (ছাঃ)-ই অনুসরণীয় সেটা সে বিশ্বাস করে না। এরূপ ব্যক্তির সাথে সম্পর্ক রাখা বা তার যবেহকৃত পশু খাওয়া হালাল হবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : পিতা সন্তানকে অছিয়ত করে গেলেন জানাযার ছালাত পড়ানোর জন্য, তবে পিতা যখন মারা গেলেন তখন সন্তানের জানাযার দো‘আ মুখস্থ নেই। মৃতের মেয়ে জামাই একজন আলেম। এমতাবস্থায় সন্তানের করনীয় কি?
প্রশ্ন (৮/৪০৮) : আমি স্বপ্নে খুব বেশী অশ্লীল দৃশ্য দেখি। এর কারণ কি? এজন্য কি আমি গুনাহগার হব?
প্রশ্ন (৩৩/৩৯৩) : আমাদের মসজিদের ইমাম দীর্ঘক্ষণ মুছল্লীদের দিকে ফিরে বসে থাকেন। ফলে মুছল্লীগণ বিরক্ত বোধ করেন। এক্ষণে ফরয ছালাত শেষ হওয়ার পর ইমাম কোন মুখী হয়ে বসবেন?
প্রশ্ন (১৯/৪৫৯) : সূরা নাজম-এর ৩২ নং আয়াতে اَلْلَّمَمَ বলে কোন ধরনের অপরাধকে বুঝানো হয়েছে।
প্রশ্ন (৪০/২০০) : হাজ্জাজ বিন ইউসুফ কি কুরআনের আয়াত সমূহে পরিবর্তন-পরিবর্ধন করেছিলেন? এ ব্যাপারে সঠিক ইতিহাস জানতে চাই।
প্রশ্ন (১৯/১৯) : আমি একটি ব্যাংকের মালিকানাধীন হাসপাতালে নার্স হিসাবে চাকরী করি। আমার বেতন প্রতিষ্ঠান থেকেই নির্বাহ করা হয়। এক্ষণে আমার চাকরী হালাল হবে কি?
প্রশ্ন (৩০/৩৫০) : ইক্বামতের কোন পর্যায়ে মুছল্লীরা দাঁড়াবে? আমাদের এলাকায় ‘হাইয়া আলাছ ছালাহ’ বলার পর সবাই দাঁড়িয়ে কাতার সোজা করে। এটা সঠিক কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদের দিন আক্বীক্বা করার বিধান কি?
আরও
আরও
.