উত্তর : একাধিক বিবাহ শরী‘আতে জায়েয। সুতরাং কারো অর্থনৈতিক ও শারীরিক সক্ষমতা থাকলে সর্বোচ্চ চারটি পর্যন্ত বিবাহ করতে পারে। এক্ষণে প্রথমা স্ত্রীর দাবীর প্রেক্ষিতে পরের দুই স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। কারণ ইসলামে অকারণে স্ত্রী তালাক দেওয়া জঘন্যতম কাজ (আবুদাউদ হা/২১৭৮; মিশকাত হা/৩২৮০)। বরং প্রথমা স্ত্রী তালাক দিতে প্ররোচিত করলে সে গুনাহগার হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে, সে আমাদের দলভুক্ত নয় (আবুদাউদ হা/২১৭৫; মিশকাত হা/৩২৬২; ছহীহাহ হা/৩২৪)। অতএব বিনা কারণে স্ত্রীদ্বয়কে তালাক দেওয়া সমীচীন নয়। তবে উক্ত স্ত্রীদের দ্বীনদারীতে কোন সমস্যা থাকলে শারঈ পন্থায় তালাক দেওয়া যেতে পারে (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩২/২৯৩; ইবনু কুদামাহ, মুগনী ৮/২৩৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, বাঘা, রাজশাহী।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৬/১০৬) : একজন কৃষক হিসাবে কাজের সময় স্ত্রী ছেলে-মেয়ে সবাই মিলে রাখাল-কিষাণের সহযোগিতা করা হয়। এটা কি পর্দার খেলাফ হবে? এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (১০/১৭০) : রক্ত দান করা কি শরী‘আতসম্মত? এটা ‘ছাদাক্বা’র অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (৪/৪০৪) : যারা ছালাত আদায় করে না বা শিরকে লিপ্ত, তাদের জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (২০/৩৮০) : আমার বিবাহের জন্য যে পাত্রী ঠিক করা হয়েছে তার পিতা পূর্বে সূদী কারবারের সাথে জড়িত ছিল। বর্তমানে নেই। এমন পরিবারে বিবাহ করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : মাসিক আত-তাহরীকে পূর্বে বলা হয়েছিল, ইউসুফ (আঃ)-এর সাথে যুলায়খার বিবাহ হয়নি। কিন্তু নবী কাহিনীতে উল্লেখ করা হয়েছে যে, তাদের মাঝে বিবাহ হয়েছিল এবং সন্তানও হয়েছিল। সঠিক বিষয়টি কি?
প্রশ্ন (৩২/১১২) : জঘন্য পাপ করে ফেলে পরে তওবা করেছি। কিন্তু তার ছবি ও ভিডিও মুছে ফেলা সম্ভব হচ্ছে না। বার বার তওবা করছি। কিন্তু কেউ দেখে ফেলার ভয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২১/৩৮১) : নাবালক শিশু কুরআন মুখস্থে ও পড়ায় অধিক যোগ্য হলে ফরয বা নফল ছালাতে ইমামতি করতে পারবে কি? - নাছিরুদ্দীন, খুলনা।
প্রশ্ন (১২/৯২) : জনৈকা নারীর সাথে আমার বিবাহের সিদ্ধান্ত হওয়ার পর আমি কোন কারণে রাগবশত তাকে কিছু কথা বলি। যেমন- তোমার সাথে বিবাহ হ’লে তিন তালাক হয়ে যাবে, এরূপ করলে বিবাহের আগেই তোমাকে তালাক ইত্যাদি ভাষায় তাকে হুমকি দেই। এক্ষণে এরূপ কথায় তালাক কার্যকর হবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : নিয়মিতভাবে বিতর ছালাত আদায় না করলে সে কি কবীরা গুনাহগার হিসাবে গণ্য হবে? - -আবু যাহরাহ, চট্টগ্রাম।
প্রশ্ন (৩২/২৩২) : মসজিদে যে ছাত্র জামা‘আতে ছালাত আদায়ের ক্ষেত্রে রাক‘আত মিস করছে তাকে ১০ মিনিট কুরআন মাজীদ পড়তে বাধ্য করা হচ্ছে। কুরআন মাজীদ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হয়। কিন্তু এক্ষেত্রে শিক্ষকের ভয়ে পড়া হচ্ছে। এভাবে নিয়ম করা যাবে কি?
প্রশ্ন (৪০/৮০) : সালাফী বিদ্বানগণ বলেন, আগে ইসলামী রাষ্ট্র কায়েম নয় বরং আগে মানুষের আক্বীদা-আমল শিরক-বিদ‘আতমুক্ত করতে হবে। কিন্তু শরী‘আতে কোন বিধান আগে বাস্তবায়ন করতে হবে, কোনটি পরে করতে হবে, এরূপ কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (২০/৩৮০) : আয়না দেখে কোন হারানো বস্ত্ত বের করার বিষয়টি সমাজে প্রচলিত রয়েছে এবং তার বাস্তবতাও রয়েছে। এক্ষণে এতে বিশ্বাস করা যাবে কি?
আরও
আরও
.